বাংলার ভোর প্রতিবেদক যশোর-১ (শার্শা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন চার জন। গত বছরের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই এই চারজনই নিজ নিজ বলয় নিয়ে মাঠ গোছানোর কাজ করেছেন। কিন্তু আসনটিতে দলের সম্ভাব্য মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি। মনোনয়ন পেয়ে তিনি ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। মনোনয়ন না পাওয়ায় হতাশ শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাবেক সভাপতি খায়রুজ্জামান মধু, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনের অনুসারীরা। দলীয় সিদ্ধান্ত মেনে নেয়ার ঘোষণা দিলেও বাস্তবে তারা তৃপ্তির প্রচারণায় অংশ নিচ্ছেন না। চূড়ান্ত মনোনয়নের আশায় এই তিন প্রার্থীই কোমর বেঁধে নতুন করে মাঠে নেমেছেন। ফলে বিএনপির অভ্যন্তরীণ…
Author: banglarbhore
অন্তর্ভুক্তিমূলক ভোটার সচেতনতা প্রকল্পের আওতায় ইনক্লুসিভ ভোটার এডুকেশন ক্যাসকেড প্রশিক্ষণ রোববার মানবাধিকার সংগঠন রাইটস যশোরের প্রশিক্ষণকক্ষে অনুষ্ঠিত হয়। এতে ১২ জন ইয়ুথ ভলেন্টিয়ার অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেম’র ডেপুটি কান্ট্রি ডিরেক্টর রোমানা আমিন এবং প্রোগ্রাম ম্যানেজার সৈকত শুভ্র আইচ। আরও উপস্থিত ছিলেন রাইটস যশোরের পরিচালক (কর্মসূচি) প্রদীপ দত্ত এবং উপ-পরিচালক (কর্মসূচি) এস এম আজহারুল ইসলাম। প্রশিক্ষণের মূল বিষয়বস্তু ছিল গণতন্ত্র, নির্বাচন, মগ ভোটিং সেশন এবং গুজব প্রতিরোধে পথনাটক প্রদর্শন। এই প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জনকারী ইয়ুথ ভলেন্টিয়াররা তৃণমূল পর্যায়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভোটাধিকার প্রয়োগে সহয়তা করবেন।প্রেস বিজ্ঞপ্তি
বাংলার ভোর প্রতিবেদক যশোরে জেলা মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার রওনক জাহান, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হুসাইন সাফায়েত, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ। সভায় জেলার বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও চলমান পরিস্থিতি নিয়ে আলোকপাত…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সরকারি কলেজে কর্মবিরতি কর্মসূচি পালন করছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত প্রভাষকরা। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের উদ্যোগে রোববার সকাল থেকে দুপুর যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ ও যশোর সরকারি মহিলা কলেজে এ কর্মসূচি পালন করছেন তারা। এতে সংহতি প্রকাশ করে পদোন্নতি বঞ্চিত প্রভাষকরা ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষকেরা অংশ নেন। শিক্ষক নেতৃবৃন্দ জানিয়েছেন, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৩২তম থেকে ৩৭তম ব্যাচ পর্যন্ত পদোন্নতিযোগ্য শিক্ষকরা সহকারী অধ্যাপক পদে পদোন্নতির দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছেন। আন্দোলনের মাঝে শিক্ষা মন্ত্রণালয় প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পর্যায়ে পদোন্নতির ডিপিসি সভা সম্পন্ন করার পরও সরকারি আদেশ জারির মুহূর্তে…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের উন্নয়নের কারিগর তরিকুল ইসলামের জীবন, কর্ম শীর্ষক রচনা ও কিরাতুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার সন্ধ্যায় যশোর প্রেস ক্লাবের মিলনায়তনে এই প্রতিযোগিদের পুরস্কার বিতরণ করেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবাষিকী উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করে সচেতন ওলামা সমাজ যশোর। যশোর আমিনিয়া কামিল মাদরাসা যশোরের অধ্যক্ষ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। বক্তব্য রাখেন মিহতামিম দারুল আরকাম মাদ্রাসার নায়েবে ওবাইদুল্লাহ শাকীর, দড়াটানা মাদরাসার খতিব আমানুল্লাহ কাসেমী, সচেতন ওলামা সমাজ যশোরের সদস্য সচিব…
পাটকেলঘাটা সংবাদদাতা সাতক্ষীরার তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের যুগীপুকুর গ্রামে মহিলা দলের সমাবেশে দেশপ্রেম, নেতৃত্ব ও উন্নয়ন চিন্তায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরেন সাতক্ষীরা-২ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। যুগীপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সরুলিয়া ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক নাইস সুলতানা মিলির সভাপতিত্ব আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়ক নন, তিনি প্রশাসনিক শৃঙ্খলা, সাংগঠনিক দক্ষতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় যুগান্তকারী ভূমিকা রেখে গেছেন। তার সংস্কারমুখী পদক্ষেপ দেশের উন্নয়নযাত্রাকে নতুন গতি দেয়। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও মানুষের অধিকার রক্ষায় সাংগঠনিক ঐক্য আজ সময়ের দাবি। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মরহুম এবিএম আলতাফ হোসেনের…
শার্শা সংবাদদাতা শার্শায় ১৫পিস ইয়াবাসহ আব্দুর রহমান বাপ্পি নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে শার্শা থানার নাভারন দক্ষিণ বুরুজ বাগান এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আব্দুর রহমান বাপ্পি দক্ষিণ বুরুজ বাগান গ্রামের মাদকের আড়ৎদার খ্যাত জয়নাল আবেদীনের ছেলে। তার বিরুদ্ধে শার্শাসহ বিভিন্ন থানায় ৭টি মাদক মামলা রয়েছে। পুলিশ জানায়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে শার্শা থানাধীন দক্ষিণ বুরুজ বাগান এলাকায় অভিযান চালিযে মাদক কারবারি বাপ্পিকে ১৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় মাদক আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে। শার্শা থানা ইনচার্জ আব্দুল আলিম আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আব্দুর রহমান বাপ্পির বিরুদ্ধে…
বাংলার ভোর প্রতিবেদক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চৌগাছা-ঝিকরগাছা আসনে হাজারখানিক মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছেন যশোর-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান খাঁন। রোববার বিকেলে ঝিকরগাছা বাজার থেকে মিজানুর রহমান খাঁনের নেতৃত্বে এই মোটরসাইকেল শোডাউন শুরু হয়। শোডাউনটি দিনব্যাপি নির্বাসখোলা ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়র ঘুরে ঝিকরগাছা বাজারে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন, ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাড. ইসহক আলী, চৌগাছা উপজেলার সাবেক আহ্বায়ক ও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জহুরুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাড, ইমরান সামাদ নিপুন ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু সহ উপজেলার বিভিন্ন…
কালিগঞ্জ সংবাদদাতা গরীবের ডাক্তার শহিদুল আলমকে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে মনোনয়ন প্রদানের দাবিতে লাগাতার আন্দোলনের ১৪তম দিনে কালিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়েছে। রোববার বেলা ৪টায় উপজেলা ডাকবাংলা মোড়ে অবস্থিত বিএনপির উপজেলা কার্যালয় থেকে বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়ে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খান বাহাদুর আহছানউল্লা (র.) সেতুর উপর অবস্থান নেন নেতাকর্মীসহ হাজার হাজার মানুষ। এর ফলে কালিগঞ্জ-সাতক্ষীরা সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সেতুর দুই পাশে সৃষ্টি হয় তীব্র যানজট। কয়েক মিনিট পর অবরোধ তুলে নিলে যানচলাচল স্বাভাবিক হতে থাকে। সাতক্ষীরা-৩ আসনের কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে গরীবের ডাক্তার হিসেবে পরিচিত জনপ্রিয় নেতা অধ্যাপক শহিদুল আলমকে…
মাগুরা সংবাদদাতা মাগুরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নিতাই রায় চৌধুরীর মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও মোটরসাইকেল শোডাউন হয়েছে। রোববার কাজী সালিমুল হক কামালের নেতৃত্বে দুপুরে সীমাখালি বাজার থেকে পাঁচহাজার মোটরসাইকেলের বর্ণাঢ্য শোডাউন বুনাগাতি গিয়ে শেষ হয়। পরে বুনাগাতী কলেজ প্রাঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কাজী সালিমুল হক কামালসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের জেলা উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা এই আসনে দেয়া দলের প্রাথমিক মনোনায়ন বাতিল না হলে কঠিন কর্মসূচি দেয়ার ঘোষণা দেন। উল্লেখ্য, নিতাই রায় চৌধুরী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান। তিনি সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।