মাগুরা সংবাদদাতা :
মাগুরা জেলা ডেকোরেটর মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে মনোনয়নের মাধ্যমে ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে তরুন ভৌমিককে সভাপতি এবং রশিদ মোল্লাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় স্থানীয় পারলা প্রাইমারি স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা থেকে ডেকোরেটর মালিক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় ডেকোরেটর মালিক সমিতির সভাপতি জাকির হোসেন (পল্টু)। প্রধান বক্তা ছিলেন মহম্মদপুর উপজেলা ডেকোরেটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ বিশ্বাস।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন খুলনা বিভাগীয় ডেকোরেটর মালিক সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন, ফরিদপুর জেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি আব্দুস সালাম শেখ, মাগুরা সদর উপজেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি পরিমল সাহা, শালিখা উপজেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি অনিমেষ সাহা এবং শ্রীপুর উপজেলা ডেকোরেটর মালিক সমিতির উপদেষ্টা মো. আসাদুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা ডেকোরেটর মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি রবিউল খাঁন। সঞ্চালনা করেন মাগুরা সদর উপজেলা ডেকোরেটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মহাসিন বিশ্বাস।
নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক দুরন্ত বিশ্বাস-চৈতি ডেকোরেটর এবং কোষাধ্যক্ষ আ.ন.ম. তারিক শহীদ-শহীদ ডেকোরেটরসহ মোট ৪১ জন সদস্য রয়েছেন।
