Author: banglarbhore

লোহাগড়া সংবাদদাতা  নড়াইলের লোহাগড়া মধুমতি নদীতে ব্যাপক আকারে ভাঙন দেখা দিয়েছে। চলতি বর্ষা মৌসুমে নদীর ভাঙনে উপজেলার বিভিন্ন এলাকায় একের পর এক বসতবাড়ি, ফসলি জমি, হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয় নদী গর্ভে বিলীন হচ্ছে। এ কারণে নদী পাড়ের হাজারো মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। ১৩সেপ্টেম্বর বিকেলে সরজমিনে দেখা যায়, লোহাগড়া উপজেলার মন্ডলবাগ, শালনগন, জয়পুর, লোহাগড়া, ইতনা, কোটাকেলসহ কয়েকটি ইউনিয়নে মধুমতি নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। পাটের মোকাম খ্যাত শালনগর ইউনিয়নের শিয়ারবর হাট মধুমতি নদীর পানিতে তলিয়ে গেছে। এ অবস্থায় চরম দুঃশ্চিন্তায় পড়েছে শত শত পাট ব্যবসায়ীরা। মন্ডলবাগ বাজারের পাট ব্যবসায়ী উজ্জল কুন্ডু জানান, যুগ যুগ ধরে এ হাটে নদী পথে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ‘দেখাও যত প্রতিভা তোমার’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত দেশের অন্যতম জনপ্রিয় শিশু-কিশোর প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘মার্কস অলরাউন্ডার’ এর জাতীয় পর্যায়ে টপ ফাইভে জায়গা করে নিয়েছে যশোরের প্রতিভাবান নৃত্যশিল্পী ও নৃত্যবিষয়ক কনটেন্ট ক্রিয়েটর রূপকথা। গত ১১ ও ১২ সেপ্টেম্বর ঢাকার বারিধারায় সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটির জাতীয় পর্যায়ের চূড়ান্ত বাছাই। দুই দিনের পৃথক দুটি পর্বে বাছাই শেষে নৃত্যের সিনিয়র গ্রুপে রূপকথা আরও চার প্রতিযোগীর সঙ্গে স্টুডিও পর্বে যাওয়ার গৌরব অর্জন করে। শিশু-কিশোরদের বিভিন্ন প্রতিভা বিকাশের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘মার্কস অলরাউন্ডার’ ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে দেশব্যাপি বাছাই কার্যক্রম শুরু করে। জেলা ও বিভাগীয় পর্যায়ের কয়েক ধাপের…

Read More

চুড়ামনকাটি সংবাদদাতা বাড়ি ফেরার পথ হারিয়ে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি বাজারে একা ঘুরছিল ৮ বছরের শিশু রিফাত। কান্নারত শিশুটিকে দেখে এগিয়ে আসেন আনসার প্লাটুন কমান্ডার মাহাবুর রহমান। পরিচয় ও ঠিকানা জানার পর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন তিনি। পরে রাতে স্বজনদের কাছে নিরাপদে ফিরিয়ে দেয়া হয় রিফাতকে। ১৩ সেপ্টেম্বর সকালে বাসে করে চুড়ামনকাটি বাজারে আসে রিফাত। একপর্যায়ে বাড়ি ফেরার পথ হারিয়ে ফেললে বাজারেই কান্নাকাটি করতে থাকে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে কান্নারত অবস্থায় দেখতে পান মাহাবুর রহমান। পরে রিফাতের কাছ থেকে তার নাম ও বাড়ির ঠিকানা জেনে জগদীশপুর ইউনিয়নের দলপতি তারেকের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। রিফাত চৌগাছা উপজেলার জগদীশপুর…

Read More

সোহাগ হোসেন, বাগআঁচড়া যশোরের শার্শা উপজেলার বাজারগুলোতে নতুন পাট উঠতে শুরু করেছে। গত বছরের তুলনায় এবার মণপ্রতি প্রায় এক হাজার টাকা বেশি দামে পাট বিক্রি করছেন কৃষকরা। এছাড়া এবার পাটের ফলন ভালো হয়েছে, পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় পাট জাগ দেওয়ার জন্য পানির অভাবও হয়নি। গত বছরের শুরুতে নতুন পাট বিক্রি হয়েছে ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৮০০ টাকা মণ দরে। এবার কৃষকরা শুরুতে নতুন পাট বিক্রি করেছেন মণপ্রতি ৩ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৬০০ টাকায়। তবে বর্তমানে দাম  বেড়ে ৩ হাজার ৮০০ থেকে ৪ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। এবার প্রতি মণে বাড়তি পাওয়া যাচ্ছে ১ হাজার থেকে ১…

Read More

কপিলমুনি সংবাদদাতা পাইকগাছার কপিলমুনি থেকে গাঁজা ও হরিণের মাংসসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাতে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত পৃথক দুটি অভিযানে তাদেরকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কপিলমুনি জনতা ব্যাংকের পেছনের গলিতে অভিযান চালিয়ে সবুর সরদারকে (৬০) তার নিজ চায়ের দোকান থেকে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। তিনি উপজেলার নোয়াকাটি গ্রামের বাসিন্দা। একই রাতে পরিচালিত অপর একটি অভিযানে কপিলমুনি বাজার মোটরসাইকেল স্ট্যান্ড এলাকা থেকে ৯ কেজি হরিণের মাংসসহ ইলিয়াস মোল্লাকে আটক করা হয়। তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার সালবরাত গ্রামের বাসিন্দা। আটক দের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন জেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায় সংগঠনের সভাপতি ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আব্দুস সালাম। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায় হল এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং নিজেকে এডিস মশা থেকে রক্ষা করা। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর হাসপাতালের আরএমও ডা. আবদুর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও সিন্ডিকেটের দৌরাত্ম্যের কারণে বিপুল পরিমাণ রাজস্ব থেকে সরকার বঞ্চিত হচ্ছে বলে জাতীয় সংসদে অভিযোগ তুলেছেন যশোর-২ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি। তিনি এসব অনিয়ম বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন। জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে দেয়া বক্তব্যে মুন্নি বলেন, ভারত-বাংলাদেশ আমদানি-রপ্তানি বাণিজ্যের বড় একটি অংশ বেনাপোল স্থলবন্দর দিয়ে সম্পন্ন হয়। এ বন্দর সরকারের রাজস্ব আদায়ের অন্যতম প্রধান উৎস হলেও সিন্ডিকেটের দৌরাত্ম্য, অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে রাজস্ব আদায় ব্যাহত হচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরে বেনাপোল কাস্টমসের সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ১১ হাজার ২৯০…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল নির্ধারিত পরিমাণের চেয়ে কম দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কর্মসূচির ডিলার রাহাজ্জান আলীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন কয়েকজন ভুক্তভোগিদের। তাদের অভিযোগ, রোববার পাশাপোল বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৪৯৫ জন হতদরিদ্র কার্ডধারীর মধ্যে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ করা হয়। এ সময় জনপ্রতি ৩০ কেজি চাল দেয়ার কথা থাকলেও এক কেজি করে কম দেয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা। অভিযোগকারীদের দাবি, কয়েকজন কার্ডধারী ডিলারের কাছ থেকে পাওয়া চাল পুনরায় ওজন করে ৮০০ গ্রাম থেকে এক কেজি পর্যন্ত কম পেয়েছেন। এ সময় পাশাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি ড.…

Read More

নড়াইল সংবাদদাতা : পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রবির ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় নারী মুক্তি সংসদ নড়াইল জেলা শাখার উদ্যোগে কোর্ট চত্বর মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা শিশু জান্নাতুল মাওয়ার হত্যাকারীর ফাঁসির রায় দ্রুত কার্যকর করার জোর দাবি জানান। এর সাথে আরো জানান ফাঁসির রায় দ্রুত কার্যকর করার লক্ষ্যে গণস্বাক্ষর কর্মসূচি অব্যাহত রয়েছে।

Read More

বাংলার ভোর প্রতিবেদক : যশোরের চৌগাছা এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ নাজির উদ্দিন (৬৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার চৌগাছা থানার ১১ নম্বর সুখপুকুরিয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে অভিযান চালানো হয়। গ্রামের মান্নান নামে এক ব্যক্তির বাড়ির সামনের ইট বিছানো রাস্তার ওপর থেকে নাজির উদ্দিনকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা ১ কেজি গাঁজা উদ্ধার করেন ডিবি সদস্যরা। আটক নাজির উদ্দিন রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

Read More