রামপাল সংবাদদাতা ‘আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি’। এমন মন্তব্য করেছেন রামপাল উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম। রোববার বিকেল ৪টায় উপজেলার আমবুনিয়া দাখিল মাদ্রাসা মাঠে গৌরম্ভা ইউনিয়ন বিএনপি আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে জনগণের অধিকার সুরক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গৌরম্ভা ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবর রহমান জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঈদ-উত্তর সৌহার্দ্য বৃদ্ধি ও দলীয় ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।…
Author: banglarbhore
বাগআঁচড়া সংবাদদাতা যশোরের শার্শায় চাঁদার দাবিতে শরিফুল ইসলাম (৩৮) নামে এক যুবককে জোরপূর্বক তুলে নিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। গুরুতর আহত ওই যুবক বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। রোববার সকালে উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগী শরিফুল ইসলাম রুদ্রপুর গ্রামের বাসিন্দা। ঘটনার দিন শরিফুল প্রতিদিনের ন্যায় রাজমিস্ত্রীর কাজে যাওয়ার সময় আতিকুর, রশিদ ও মুকুল লোকজন নিয়ে তাকে জোরপূর্বক রাস্তা থেকে তুলে এনে রুদ্রপুর বাজারে নিয়ে এসে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে না পেয়ে তাকে বৈদ্যতিক খুঁটির সাথে বেঁধে হাতুড়ি ও বাঁশের লাটি দিয়ে পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি…
চুড়ামনকাটি সংবাদদাতা প্রতিবন্ধী শিশুর শিক্ষার অধিকার নিশ্চিত করতে রোববার বারীনগর সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে এলএফ নেদারল্যান্ডস-সিডিডি এর অর্থায়নে স্বাক্ষরতা ক্যাম্পাইন অনুষ্ঠিত হয়। এদিন যশোর সদরের ইছালী সরকারী প্রাথমিক বিদ্যালয়, ইছালী মাধ্যমিক বিদ্যালয়, লেবুতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ে আমরা ঘন্টা বাজায় এবং স্বাক্ষরতা ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবক, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বারীনগর সমাজ কল্যাণ সংস্থার ম্যাপইরসিবিআর প্রকল্পের ট্রেইনার, সিবিআর অফিসার, সিবিআর ফ্যাসিলিটেটরসহ প্রতিষ্ঠানের অন্যান্য স্টাফ ও ছাত্রছাত্রীবৃন্দ। এ সময় প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে ঘন্টা, বাঁশি, ঝুনঝুনি বাজিয়ে ও ব্যানার, ফেস্টুনসহ কর্মসূচিটি উদযাপন করে।
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরায় ইমার্জেন্সি হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন অফিসের আয়োজনে রোববার বেলা ১২ টায় কার্যালয়ের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা. আব্দুস সালাম জানান, ২০ এপ্রিল থেকে ১০ মে টানা ১১ কর্মদিবসের জেলার ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশুকে হামের টিকা প্রদান করা হবে। ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশু টিকা পাবে। জেলায় মোট ২ হাজার ৪১৭টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে একযোগে হামের টিকা প্রদান করা হবে। যে সকল শিশু পূর্বে হামের টিকা পেয়েছে কিংবা রুবেলা রোগে আক্রান্ত হয়েছে তারাও টিকা পাবেন। তবে যেকোনো টিকা প্রদানের ২৮ দিন পূর্ণ না হলে…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার চাঁচড়া এলাকায় অবৈধভাবে কীটনাশক ও সার মজুত এবং প্যাকেটজাত করার অপরাধে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে চাঁচড়া ঢাকা রোডে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সামনের একটি বাড়িতে র্যাব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা কৃষি অফিসের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী হাবিবউল্লাহ খান দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে কীটনাশক ও সারের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। অভিযান সূত্রে জানা যায়, প্রায় ৩৫ বছর ধরে ব্যবসা করলেও গত তিন বছর ধরে তার লাইসেন্স নবায়ন করা হয়নি। অভিযানের সময়…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের চৌগাছা পৌরসভার সাধারণ হাটের ইজারা পাওয়ায় ব্যবসায়ী আতিকুর রহমান লেন্টুর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও খাজনা আদায়ে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী ওই ইজারাদার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আতিকুর রহমান লেন্টু জানান, তিনি ১ কোটি ১৬ লাখ ১৪ হাজার ৭৫০ টাকায় চৌগাছা পৌরসভার সাধারণ হাট (কাঁচাবাজার, মাছ বাজার ও ফুটপাত) সর্বোচ্চ দরদাতা হিসেবে ইজারা পান। এরপর থেকেই স্থানীয় শুকুর আলী, সহকারী অধ্যাপক বিএম হাফিজুর রহমান, আব্দুর রহিম, মোঃ মাসুদ ও উজ্জল হোসেনসহ অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন তার কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে…
বাংলার ভোর প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৭ এপ্রিল যশোর সফরে আসছেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই তার যশোরে প্রথম আগমন হওয়ায় জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি প্রশাসনিক তৎপরতা বেড়েছে বহুগুণ। দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নিয়ে সন্ধ্যায় তিনি ঢাকায় ফিরে যাবেন। সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৯টার দিকে বিমানে যশোরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিমানবন্দরে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে তিনি সরাসরি শার্শার উলাশী খাল এলাকায় যাবেন। সেখানে তিনি ঐতিহাসিক উলাশী খালের পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করবেন। এরপর যশোরে ফিরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধন, যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন এবং বিকেলে ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করবেন। এর মধ্যে যশোর…
জীবননগর সংবাদদাতা চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ববিতা (২৭) সানোয়ার হোসেনের মেয়ে। তিনি আন্দুলবাড়িয়া ইউনিয়নের ডুমুরিয়া দক্ষিণ পাড়ার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী পরিত্যক্তা ববিতা দুই সন্তান নিয়ে বাবার বাড়িতেই থাকতেন। ১৮ এপ্রিল রাত আনুমানিক ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে যেকোনো সময় দুর্বৃত্তরা ববিতার পিতার বাড়িতে প্রবেশ করে ঘুমন্ত ববিতাকে কুপিয়ে গুরুতর জখম করে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা প্রথমে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো…
শার্শা সংবাদদাতা যশোরের বেনাপোলে একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে সর্বস্তরের আপামর জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৯টার দিকে বেনাপোল বলফিল্ডের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে সেখান থেকে মিছিল নিয়ে যশোর-বেনাপোল মহাসড়কের দুর্গাপুর রোডের মুখে গিয়ে অবস্থান নেন শিক্ষার্থী ও এলাকাবাসী। এ সময় তারা প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। অবরোধের ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বেনাপোল স্থলবন্দর এলাকায় কোনো পূর্ণাঙ্গ হাসপাতাল না থাকায় অসুস্থ ও দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসা পেতে যশোর বা খুলনায় নিতে হয়। এতে অনেক সময়…
মাগুরা সংবাদদাতা মাগুরা সদরে দিনব্যাপি বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার ইটখোলা ব্র্যাক অফিস প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়। ব্র্যাক’র মাইক্রোফাইন্যান্স কর্মসূচি আঞ্চলিক অফিসের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে ইসলামী চক্ষু হাসপাতাল ফরিদপুরের চিকিৎসকরা সেবা প্রদান করেন। ক্যাম্পে চক্ষু রোগের পাশাপাশি মাথাব্যথা, ছানি ও নেত্রনালীর বিভিন্ন সমস্যায় ভোগা রোগীদের পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়। প্রায় ৩০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। এছাড়া দরিদ্র ও অসহায় রোগীদের মধ্যে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। ছানি রোগে আক্রান্ত সুবিধাবঞ্চিত রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের ব্যবস্থাও করা হয়েছে। “দৃষ্টি ফিরে পাওয়ার পথ-গ্রামীণ চক্ষু সেবার উদ্যোগ” প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে গ্রামীণ…
