Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রূপালী পর্দা থেকে রাজনীতিতে সবদুল
  • আশাশুনিতে পটকা মাছ খেয়ে নিহত ১, অসুস্থ চার
  • কেশবপুরে নিষিদ্ধ ঘোষিত আ. লীগের ৩ নেতাসহ আটক ৫
  • অবৈধভাবে ভারত যাওয়ার সময় মহেশপুর সীমান্তে আটক ৬ বাংলাদেশি
  • লোহাগাড়ায় পানিতে পড়ে শিশুর মৃত্যু
  • রামপালে মোবাইল কোর্টে দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
  • শ্যামনগরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
  • যশোর জেলা পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জেআরইউ’র
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

রূপালী পর্দা থেকে রাজনীতিতে সবদুল

banglarbhoreBy banglarbhoreSeptember 15, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

খাজুরা সংবাদদাতা

ছবিটা ১৯৯০ সালের। মাথাভর্তি ঝাঁকড়া চুল আর ঢিলেঢালা পোশাকে তারুণ্যের দীপ্তিতে আলোকিত-সবদুল হোসেন খানের আজকের বন্দবিলা ইউপি চেয়ারম্যান হওয়ার পথটা মোটেও মসৃণ ছিল না।

নব্বইয়ের দশকে যশোর সরকারি এমএম কলেজ থেকে বামধারার ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন সবদুল। তখন বাঙলা সিনেমার সোনালী সময়। ১৯৯৮ সালে ঢাকায় স্নাতক অধ্যায়নকালে ‘ব্ল্যাক ডায়মন্ড’ নামের একটি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ হয় সবদুলের। নানা জটিলতায় সিনেমাটি শেষ পর্যন্ত আলোর মুখ না দেখলেও এলাকায় তাকে ঘিরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

সিনেমার সেই অধ্যায় পেরিয়ে ২০০৩ সালে নিজ এলাকায় ফিরে ওয়ার্কাস পার্টির রাজনীতিতে পুরোপুরি সক্রিয় হন সবদুল। পাশাপাশি সমাজসেবার পরিধি বাড়িয়ে হাঁটিহাঁটি পায়ে পৌঁছে যান সাধারণ মানুষের দোরগোড়ায়। নানা ঘাত-প্রতিঘাত মোকাবিলা করে হাসিমুখে এগিয়ে যেতে থাকেন সাফল্যের দিকে। বন্দবিলায় ইউপি চেয়ারম্যান পদে পরপর দুইবার নির্বাচনে পরাজিত হলেও হাল ছাড়েননি সবদুল।

অবশেষে ২০১৬ সালের নির্বাচনে পাঁচবারের নির্বাচিত বিএনপির জনপ্রিয় ইউপি চেয়ারম্যান (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগে যোগ দিয়ে নৌকার প্রার্থী) এম শওকত হোসেন মণ্ডলকে পরাজিত করে বন্দবিলার মসনদে বসেন তিনি।

এরপর ২০২১ সালের নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুজ্জামান তপনকে হারিয়ে ওয়ার্কার্স পার্টির হাতুড়ি প্রতীকে দ্বিতীয়বারের মতো ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন সবদুল। সিনেমার পর্দায় পা রাখার স্বপ্ন, আর মানুষের পাশে থেকে রাজনীতির মাঠে তার দীর্ঘ পথচলার গল্পটা তাই বন্দবিলার রাজনীতিতে এক ব্যতিক্রমী অধ্যায়।

সবদুল হোসেন খান যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের পাঠান পাইকপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবা প্রয়াত আব্দুল কাদের খান। পাঁচ সন্তানের মধ্যে সবদুল সেজ। বর্তমানে জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হয়ে হ্যাটট্রিক করতে চান সবদুল।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    আশাশুনিতে পটকা মাছ খেয়ে নিহত ১, অসুস্থ চার

    September 15, 2026

    কেশবপুরে নিষিদ্ধ ঘোষিত আ. লীগের ৩ নেতাসহ আটক ৫

    September 15, 2026

    অবৈধভাবে ভারত যাওয়ার সময় মহেশপুর সীমান্তে আটক ৬ বাংলাদেশি

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.