চুড়ামনকাটি সংবাদদাতা
আজ বুধবার চুড়ামনকাটি প্রেসক্লাবের সভাপতি ওয়াহিদুজ্জামান মিলনের পিতা কাশিমপুর ইউনিয়ন বিএনপির প্রয়াত সাধারণ সম্পাদক আব্দুল হাই তরফদারের ২১তম শাহাদতবার্ষিকী।
এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে আজবাদ আছর দৌলতদিহি তরফদারপাড়া জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
সাংবাদিক মিলন আজকের দোয়া ও মিলাদ মাহফিলে রাজনৈতিক সামাজিক সকলকে উপস্থিত হওয়ার অনুরোধ করেছেন।
উল্লেখ্য, ২০০৭ সালে যশোর সদরের হৈবতপুর ইউনিয়নের কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের গর্ভনিং বডির বৈঠক শেষে তিনি বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার উপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
