আশাশুনি সংবাদদাতা
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দলে টিপা/পটকা মাছ খেয়ে একই পরিবারের ৪ জন অসুস্থ ও একজন মৃত্যুবরণ করেছেন। অসুস্থদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলার বড়দল গ্রামের মুদি ব্যবসায়ী আজহারুল ইসলাম সোমবার (১৪ সেপ্টেম্বর) বড়দল বাজারের মাছ ব্যবসায়ী রবিউল ইসলামের কাছ থেকে কাটা মাছ কিনে বাড়িতে পাঠান।
দুপুরে পরিবারের সবাই টেপা মাছের তরকারি দিয়ে খাবার খাওয়ার পর থেকে তারা অসুস্থ হয়ে পড়লে স্থানীয় চিকিৎসকের চিকিৎসা নিয়ে সাতক্ষীরায় পাঠানো হয়। পরে রাত সাড়ে ৮ টার দিকে চিকিৎসকগণ আজারুলকে মৃত ঘোষণা করেন।
অসুস্থ মেয়ে সোনালী (১১), ছেলে রমিম (৭), স্ত্রী ময়না ও মা রাশিদাকে (৬৫) একটি বে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় শরিফুজ্জামান শরীফ বলেন, বাজার থেকে পটকা মাছ কিনে এনে রান্না করে খাওয়ার পর পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজহারুলের মৃত্যু হয়।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক অজয় কুমার সাহা বলেন, পটকা মাছে অত্যন্ত শক্তিশালী প্রাকৃতিক বিষ থাকে। এ বিষ মানুষের শরীরে মারাত্মক ক্ষতি করতে পারে। পটকা মাছ না খাওয়ার পরামর্শ দেন তিনি।
