Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • লোহাগড়ায় কৃষক মিসকান হত্যা : প্রধান অভিযুক্ত ইউপি সদস্য শহীদুল মোল্যা গ্রেফতার
  • সাতক্ষীরায় সাংবাদিককে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যা মামলায় দ্রুত অভিযোগপত্র, ওসি তদন্তকে সম্মাননা
  • নড়াইলে ইসলাম শেখ হত্যা : ২৪ ঘণ্টায় পুলিশ হেফাজতে ৬
  • নতুন ঘরের স্বপ্ন পূরণ শতবর্ষী সখিনার
  • কৃষ্ণনগরে প্রয়াত চেয়ারম্যান মোশাররফ হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত
  • মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাগুরায় আলোচনা ও সংবর্ধনা
  • প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বিএনপির মৎস্য পোনা অবমুক্তকরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, September 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাতক্ষীরায় সাংবাদিককে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ

banglarbhoreBy banglarbhoreSeptember 11, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

সাতক্ষীরায় সংবাদ প্রকাশের জের ধরে খান নাজমুল হুসাইন (৩৫) নামে এক সাংবাদিককে মারধর ও গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

এ সময় তার কাছ থেকে ১২ হাজার টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে আরও চার-পাঁচজন অজ্ঞাতনামার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় লিখিত এজাহার দিয়েছেন তিনি।

খান নাজমুল হুসাইন দৈনিক খুলনাঞ্চল ও সরেজমিন বার্তা পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

এজাহার সূত্রে জানা যায়, ৯ সেপ্টেম্বর দুপুর পৌনে ২টার দিকে সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকায় বসির সাহেবের পাম্পের সামনে দিয়ে যাওয়ার সময় কয়েকজন তার পথরোধ করেন। এ সময় তাঁকে গালিগালাজ করা হয়।

এর প্রতিবাদ করলে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে তাঁর মাথা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

একপর্যায়ে এক ব্যক্তি তার গলায় নাইলনের রশি পেঁচিয়ে টান দিয়ে শ্বাসরোধের চেষ্টা করেন বলে এজাহারে দাবি করা হয়েছে। হামলায় তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। একই সময় তাঁর প্যান্টের পকেট থেকে ১২ হাজার টাকা নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ করেছেন তিনি।

এজাহারে আরও বলা হয়েছে, তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যান। পরে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নেন।

সাংবাদিক নাজমুল হুসাইনের অভিযোগ, পত্রিকায় প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে অভিযুক্তরা তার ওপর ক্ষুব্ধ ছিলেন। তবে হামলার অভিযোগের বিষয়ে তদন্তের পরই প্রকৃত ঘটনা জানা যাবে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই এবং জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সাতক্ষীরায় সাংবাদিককে
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    লোহাগড়ায় কৃষক মিসকান হত্যা : প্রধান অভিযুক্ত ইউপি সদস্য শহীদুল মোল্যা গ্রেফতার

    September 11, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যা মামলায় দ্রুত অভিযোগপত্র, ওসি তদন্তকে সম্মাননা

    September 11, 2026

    নড়াইলে ইসলাম শেখ হত্যা : ২৪ ঘণ্টায় পুলিশ হেফাজতে ৬

    September 11, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.