Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শিক্ষার্থীদের বিক্ষোভ : মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
  • প্রয়াত দুই সভাপতি স্মরণে কোটচাঁদপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল
  • নড়াইলে সেই জামায়েত নেতার কয়লার ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন
  • লোহাগড়ায় মধুমতি নদীর ভাঙনে বিলীন বিস্তির্ন জনপদ
  • মার্কস অলরাউন্ডারে জাতীয় পর্যায়ে টপ ফাইভে যশোরের রূপকথা
  • আনসার সদস্যের চেষ্টায় পথহারা রিফাত ফিরে পেল পরিবার
  • বাম্পার ফলন : শার্শায় পাটের দামে খুশি চাষি
  • কপিলমুনিতে গাঁজা ও হরিণের মাংসসহ আটক ২
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নড়াইলে সেই জামায়েত নেতার কয়লার ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন

banglarbhoreBy banglarbhoreSeptember 14, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নড়াইল সংবাদদাতা

নড়াইল সদর উপজেলায় স্থানীয় জামায়াত নেতা হাসিবুর মোল্যার সেই অবৈধ কয়লা তৈরির ভাটায় অভিযান চালিয়ে আটটি চুল্লি ধ্বংস করেছে পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসন।

সোমবার দুপুরে সদরের বিছালী ইউনিয়নের আটঘরা এলাকায় ভাটাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ধব্বংসের আদেশ দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. রুবেল শেখ।

পরিবেশ অধিদফতর ও স্থানীয় সূত্রে জানা যায়,  দীর্ঘদিন ধরে নড়াইলের সদরের আটঘরা এলাকার একটি বাগানের মধ্যে অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা ভাটাতে কয়লা উৎপাদন করছিলো স্থানীয় ইউপি জামায়াতের যুব বিভাগের সভাপতি হাসিবুর মোল্যা। পরিবেশে ও জনজীবনের ওপর মারাত্মক ভাবে ক্ষতিকর সম্পূর্ণ অবৈধ ও বেআইনি কয়লা ভাট্টির সন্ধান পেয়ে যৌথ অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসন।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতের বিচারকের নির্দেশে কয়লা ভাটার আটটি চুল্লি ভেঙে গুড়িয়ে দেয়া হয়। এসময় ফায়ার সার্ভিসের সদস্যরা জ্বলন্ত চুল্লির আগুন নির্বাপণ করেন। অভিযানে খবরে ভাটাতে কর্মরত শ্রমিক ও মালিক পালিয়ে যান। ভাটায় ব্যবহৃত গাছ ও একটি ট্রলি জব্দ করে জেলা প্রশাসন। এ সময় জেলা পরিবেশ অধিদফতর সহকারী পরিচালক আব্দুল মালেক মিয়া ছাড়াও জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

এর আগে, গত ১২ সেপ্টেম্বর ওই এলাকায় অবৈধ কয়লা ভাটার সংবাদ সংগ্রহে যান সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমান ও স্থানীয় আরেকজন সংবাদকর্মী রাসেল হুসাইন।

সংবাদ সংগ্রহ শেষে খবর প্রচার না করতে টাকা দিয়ে তাদের ম্যানেজের চেষ্টা করেন কয়লা ভাটার মালিক স্থানীয় বিছালী ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি হাবিবুর মোল্যা। টাকা নিতে অস্বীকৃতি জানালে মব সৃষ্টি করে সাংবাদিকদের লাঞ্ছিত করেন ওই জামায়াত নেতা ও তার অনুসারীরা। ঘটনার ২ দিন পর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর অভিযান চালিয়ে জামায়াদ নেতার অবৈধ কয়লা ভাট্টি ধ্বংস করে দেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল শেখ বলেন, কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা হচ্ছে এটা সম্পূর্ণ অবৈধ। এর বিরুদ্ধে এলাকার স্থানীয় জনগণ ও বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারিত হয়, যেটি জেলা প্রশাসনের নজরে আসে। কয়লা ভাট্টির নির্গত কালো ধোয়া (কার্বন মনোক্সাইড) পরিবেশ ও মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর।

সম্পূর্ণ অবৈধ ভাটাটির খবরে আমরা অভিযান পরিচালনা করি। এ সময় ভাটায় কর্মরতরা পালিয়ে যান। আমরা চুল্লিগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছি। কাঠ ও একটি ট্রলি জব্দ করা হয়েছে। অবৈধ কাজের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    শিক্ষার্থীদের বিক্ষোভ : মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

    September 14, 2026

    প্রয়াত দুই সভাপতি স্মরণে কোটচাঁদপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল

    September 14, 2026

    লোহাগড়ায় মধুমতি নদীর ভাঙনে বিলীন বিস্তির্ন জনপদ

    September 14, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.