Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি
  • যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫
  • যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক
  • Content Review 436-332276-ac09eee94721
  • যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের প্রশিক্ষণ
  • পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক

banglarbhoreBy banglarbhoreSeptember 15, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
যশোরে ফেসবুক লাইভে লটারির মাধ্যমে স্ক্র্যাচ কার্ড বিক্রি করে জুয়া পরিচালনার অভিযোগে আটজনকে আটক করেছে র‌্যাব-৬। সোমবার বিকেলে যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, ১০টি মোবাইল ফোন ও জুয়ার কার্ড উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন, সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের শাহীন আলম, শ্যামনগর উপজেলার পরানপুর গ্রামের বাপ্পী হোসেন, একই উপজেলার মিন্দিনগর গ্রামের আরিফুল ইসলাম, কালীগঞ্জের শিবপুর গ্রামের সোহেল রানা, একই গ্রামের শরিফুল ইসলাম, ফয়সাল হোসেন, মলেঙ্গা গ্রামের নাজমুল হোসেন এবং মরাগাছা গ্রামের মিলন।

র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বি প্রিন্স জানান, আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা মূলত প্রবাসীদের টার্গেট করে ফেসবুকে লাইভে এসে স্ক্র্যাচ কার্ড বিক্রি করতেন। ভাগ্যের ওপর নির্ভরশীল এসব কার্ড টাকা দিয়ে কিনলে নগদ অর্থসহ বিভিন্ন পুরস্কার জেতার প্রলোভন দেখানো হতো।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, চক্রটির ফাঁদে পড়ে অনেক সাধারণ মানুষ স্ক্র্যাচ কার্ড কিনে প্রতারণার শিকার হয়েছেন। স্ক্র্যাচ কার্ড বিক্রির পাশাপাশি চক্রটি বিভিন্ন সময় অনলাইন জুয়াও পরিচালনা করত বলে অভিযোগ রয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চক্রটির অবস্থান শনাক্ত করা হয়। পরে সোমবার বিকেলে চাঁচড়া ডালমিল এলাকায় অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়। অভিযানে তাদের ব্যবহৃত একটি ল্যাপটপ, ১০টি মোবাইল ফোন ও জুয়ার কার্ড জব্দ করা হয়।

র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বি প্রিন্স বলেন, “চক্রটি বিভিন্ন কৌশলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার পাশাপাশি অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।” র‌্যাব জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। একই সঙ্গে চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি

    September 15, 2026

    যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫

    September 15, 2026

    যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের প্রশিক্ষণ

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.