শ্যামনগর সংবাদদাতা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক নারীর বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখা। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মইনুদ্দিন মাহমুদ, উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুল হামিদ, সাইদী হাসান, শহিদুল ইসলাম, ডা. ইমাম হাসান প্রমুখ। লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ জানান, “সুমাইয়া বন্যা” নামে এক নারী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান…
Author: banglarbhore
আশাশুনি সংবাদদাতা আশাশুনি সদরে খাল দখলের অপপ্রচারে দলীয় ভাবমূর্তি নষ্টের প্রতিবাদে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূরে আলম সরোয়ার লিটন সংবাদ সম্মেলন করেছেন। সোমবার দুপুর ২ টায় আশাশুনি প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় তিনি লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জানান, আশাশুনি সদরের হাড়িয়ানদী জলমহাল, সলুয়ানদী জলমহাল ও হাঁসখালী খাল ইজারা প্রদান করা হয়। আমাদের জানামতে ১৪৩১ সনের বকেয়া ৩৬ হাজার ২৫০ টাকা পরিশোধ না করেও নাটানা মৎস্যজীবী সমবায় সমিতির নামে ১৪৩২, ১৪৩৩, ১৪৩৪ সনের জন্য অবৈধ ভাবে ও অনিয়মতান্ত্রিকভাবে ইজারা প্রদান করা হয়। ইজারা গ্রহিতারা সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে ৭০টির মত খন্ডে বিভক্ত…
বাংলার ভোর প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর আগমন উপলক্ষে জোর প্রচারণা শুরু করেছে জেলা বিএনপি। আসন্ন ২৭ এপ্রিল তার যশোর সফরকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি দেখা যাচ্ছে। দলীয় সূত্রে জানা গেছে, সফরসূচি অনুযায়ী তিনি যশোরের শার্শা উপজেলার উলাশী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। পাশাপাশি যশোর মেডিকেল কলেজের ৫শ শয্যার হাসপাতালের উদ্বোধন এবং যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১২টার দিকে যশোর শহরের বিভিন্ন স্থানে প্রচারপত্র বিতরণ করেন বিএনপির নেতাকর্মীরা। প্রচারণা কার্যক্রমে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল…
বাংলার ভোর প্রতিবেদক ফের রত্নগর্ভা মায়েদের সম্মাননা দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে শেকড় যশোর। সংগঠনের মা-দিবস উদযাপন পর্ষদ-২০২৬ এর আহবায়ক হাবীবা শেফা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রতি বছরের ন্যায় এবারও শেকড় যশোর রত্নগর্ভা মায়েদের সম্মাননা দিতে চায়। এ লক্ষ্যে আগামী ৩০ এপ্রিলের মধ্যে নুরুল আরিফিনের মোবাইল ০১৯২১৭২৬৯৭২ নাম্বারে যোগাযোগ করে। রত্নগর্ভা মায়েদের জীবন বৃত্তান্ত জমা দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
বাংলার ভোর প্রতিবেদক ইন্টারনেট টাওয়ার স্থাপনের নামে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার প্রতারণা চক্রের সদস্য শেখ মহিউদ্দিন জনির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন যশোরের আদালত। সোমবার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। মহিউদ্দিন জনি খুলনা বয়রা ক্রসরোড এলাকার বাসিন্দা। মামলার নথি অনুযায়ী, মাগুরা সদর উপজেলার কাটাখালি বাজার এলাকার কাঠ ব্যবসায়ী হারুন অর রশীদ একটি ভবন নির্মাণের সময় ২০২৪ সালের ২৫ ডিসেম্বর কয়েকজন ব্যক্তি তার কাছে এসে ‘লায়ন ইন্টারনেট টাওয়ার’ স্থাপনের প্রস্তাব দেয়। তারা প্রতি মাসে ২০ হাজার টাকা ভাড়া, ২০ লাখ টাকা জামানত এবং ৫০ লাখ টাকার হাউজ লোন পাইয়ে দেয়ার আশ্বাস দেয়। প্রলোভনে পড়ে হারুন…
বাংলার ভোর প্রতিবেদক “মাঠ থেকেই শুরু সাফল্য” স্লোগানকে সামনে রেখে নানা আয়োজন ও পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সোমবার বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. ইয়ারুল কবীর এবং বিশেষ অতিথি ছিলেন ড. হোসেন আল মামুন। গত ১৮ এপ্রিল শুরু হওয়া তিন দিনব্যাপি এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. ইয়ারুল কবীর অংশগ্রহণকারী ও শরীরচর্চা শিক্ষা দপ্তরকে ধন্যবাদ জানিয়ে বলেন, সুশৃঙ্খল…
বাংলার ভোর প্রতিবেদক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যশোর আগমন উপলক্ষে শুভেচ্ছা মিছিল করেছে যশোর নগর যুবদলের নেতাকর্মীরা। সোমবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে যশোর শহর। মিছিলে নেতৃত্ব দেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহম্মেদ ও সদস্য সচিব আনছারুল হক রানা। এ সময় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এম তমাল আহম্মেদ বলেন, তাদের নেতা আগামী ২৭ এপ্রিল যশোরে আসছেন। তিনি পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী এ সফর করছেন এবং তার বাবার শুরু করা উলশি খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন। মিছিলে…
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের মুনসী মেহেরউল্লা ময়দান থেকে মালিকবিহীন একটি পরিত্যক্ত মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত থেকে টানা দুই দিন ধরে মোটরসাইকেলটি ওই মাঠে পড়ে ছিল বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত থেকেই মোটরসাইকেলটি চালক বা মালিকবিহীন অবস্থায় ময়দানে পড়ে থাকতে দেখা যায়। রোববার দিনভর সেটি একই স্থানে পড়ে থাকলেও কেউ নিতে না আসায় স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়। পরে রোববার রাত ১০টার দিকে বিষয়টি পুলিশকে জানানো হলে পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যান। পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এটিএসআই নাসির উদ্দিন তালুকদার জানান, উদ্ধার হওয়া মোটরসাইকেলটির মালিকের…
বাংলার ভোর প্রতিবেদক ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধ এবং আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার যশোরের দক্ষিণ-পশ্চিম রিজিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর রিজিয়নের আওতাধীন প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় ২টি সেক্টরের অধীনে ৭টি ইউনিট ও ১১৬টি বিওপির মাধ্যমে প্রতিদিন ৪৬৪টি টহল পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় এসব কার্যক্রম অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সময়ে তেল পাচার ও অবৈধ মজুদ প্রতিরোধে বিজিবি ব্যাপক অভিযান পরিচালনা করছে। এর অংশ হিসেবে বেনাপোল, ভোমরা ও দর্শনা স্থলবন্দরে গত…
বাংলার ভোর প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে যশোর থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবিরা সুলতানা মুন্নী। সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের চূড়ান্ত তালিকা ঘোষণা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঘোষিত ৩৬ জনের তালিকায় স্থান পেয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করে সাবিরা সুলতানা মুন্নী সাংবদিকদের বলেন, দলের এ মূল্যায়নের জন্য তিনি মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। একই সাথে তিনি দলের দেয়া দায়িত্ব যথাযথভাবে পালনে সবার সহযোগিতা ও দোয়া কামনা করছেন। উল্লেখ্য, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-০২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে…
