Author: banglarbhore

এম আই মুকুল, জীবননগর এবারও বোরো ধানের বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার চাষিরা। তবে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি নিয়ে চরম দুশ্চিন্তায় আছেন তারা। আকাশে ঘনকালো মেঘ দেখলেই চাষিদের কপালে পড়ছে চিন্তার ভাজ। ধান কেটে মাড়ায় করে ঘরে না তোলা পর্যন্ত তাদের দুশ্চিন্তা শেষ হবে না। জীবননগর উপজেলার ফসলের মাঠ ঘুরে দেখা গেছে বিস্তীর্ণ জায়গা জুড়ে শুধু ধান আর ধান। ধানের শীষগুলো এখন সোনালী বর্ণ ধারন করা শুরু করেছে। সোনালী ধানের শীষে যেন দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। আর মাত্র ৭-১০ দিন পর থেকে পুরোদমে ধান কাটার কাজ শুরু হবে। ধানের ফলন ভালো হলেও বর্তমানে বৈরি আবহাওয়ার কারণে ধান সঠিক…

Read More

ঝিকরগাছা সংবাদদাতা যশোরের ঝিকরগাছা পৌরসভায় অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখলকারীদের উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন। এতে স্বস্তি ফিরে এসেছে সাধারণ মানুষের মাঝে। বুধবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত ঝিকরগাছা পৌর সদরের বাজার এলাকা এবং যশোর-বেনাপোল মহাসড়কের দুই পাশে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদ। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ শাহজামাল আলম ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা সন্তোষ কুমার হাজরা এ সময় উপস্থিত ছিলেন। যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা পৌরসভার অভ্যন্তরে রাস্তার দুই ধারে দীর্ঘদিনের গড়ে ওঠা ফার্নিচার দোকান, ফলের দোকান, হোটেল, চা, পান, বিড়ি সিগারেটের দোকানসহ হরেক রকমের টং ঘর উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের উপশহর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় নকল পণ্য উৎপাদনের অভিযোগে দুটি কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব-৬ যশোর। বুধবার দুপুরে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ ভেজাল কেমিক্যাল ও নকল পণ্য উদ্ধার করা হয়। র‌্যাব সূত্রে জানা যায়, হিরা প্লাস্টিক কারখানা ও আরএসওয়াই কেমিক্যাল কারখানায় অভিযান চালিয়ে দেখা যায়, বিভিন্ন ধরনের ভেজাল কেমিক্যাল ব্যবহার করে নকল টয়লেট ক্লিনার, টাইলস পলিশ, হ্যান্ডওয়াশ, গ্লাস ক্লিনার এবং সাবান তৈরি করা হচ্ছিল। বিশেষ করে হিরা প্লাস্টিক কারখানার আড়ালে এসব নকল পণ্য উৎপাদন করা হচ্ছিল। অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় হিরা প্লাস্টিক কোম্পানিকে ১…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের তারাগঞ্জ এলাকা থেকে প্রায় ১ কেজি স্বর্ণ পেস্টসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ভোরে যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ভারতীয় নাগরিকের নাম ওয়াজিদ আলী আমিন আহমেদ (৩১)। তিনি ভারতের মহারাষ্ট্র রাজ্যের থানে জেলার ভিওয়ান্দি এলাকার বাসিন্দা এ ঘটনায় বুধবার বিকেলে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান সংবাদ সম্মেলন করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার দিকে একটি বিশেষ টহল দল তারাগঞ্জ এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এ সময় ৯০০ গ্রাম স্বর্ণ পেস্টসহ ওয়াজিদ আলীকে আটক করা হয়। আটক ব্যক্তির কাছ থেকে সংযুক্ত…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের কোতোয়ালী থানার বেজপাড়া এলাকায় সংঘটিত ষাটোর্ধ এক নারীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত পুত্রবধূ মরিয়ম বেগমকে (২০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালী থানা পুলিশ। বুধবার জেলা পুলিশের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ সূত্রে জানা যায়, নিহত সকিনা বেগমের ছেলে শহিদুল ইসলাম প্রথমে তার মাকে নিখোঁজ উল্লেখ করে কোতোয়ালী থানায় অভিযোগ দায়ের করেন। পরে বাসায় ফিরে বাড়ির সামনে একটি বস্তার ভেতরে তার মায়ের মরদেহ দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে ডিবি ও কোতোয়ালী থানার যৌথ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর বারের নবাগত আইনজীবীদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোর ইউনিট। বুধবার জেলা আইনজীবী সমিতির ভবন মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোর ইউনিটের আহ্বায়ক দেবাশীষ দাস। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাবেক সভাপতি নজরুল ইসলাম, শেখ আব্দুল মোহায়মেন, ইদ্রিস আলী, কাজী ফরিদুল ইসলাম, বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক এমএ লতিফ, গণতান্ত্রিক আইনজীবী সমিতির নেতা আবুল হোসেন প্রমুখ। উল্লেখ্য, এদিন যশোর বারের ৭৮ নবাগত আইনজীবীকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সারাদেশের সঙ্গে একযোগে মঙ্গলবার যশোর শিক্ষা বোর্ডের অধীনেও শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। চলতি বছরে এই বোর্ডের আওতায় ২৯৯টি কেন্দ্রে মোট ১ লাখ ১১ হাজার ৭৪১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। সংশ্লিষ্টরা বলছেন, অংশগ্রহণকারী পরীক্ষার্থীর এই সংখ্যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ২১ হাজার ২৭৯ জন। প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ১০ হাজার ৩০০ জন শিক্ষার্থী। এর মধ্যে ১ হাজার ৪৪১ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। উপস্থিতির হার সন্তোষজনক হলেও অনুপস্থিতির বিষয়টি নজরে এসেছে সংশ্লিষ্টদের। পরীক্ষা কেন্দ্রগুলোতে সকাল থেকেই শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং কম জমিতে অধিক ফলন পেতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের বিকল্প নেই। এরই ধারাবাহিকতায় দেশের খাদ্য ঘাটতি মোকাবিলা এবং কৃষি প্রযুক্তির সম্প্রসারণের লক্ষ্যে যশোর আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটে ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপি কৃষক কর্মশালা। কর্মশালায় আমন মৌসুমে হাইব্রিড ধানের আধুনিক চাষাবাদ পদ্ধতির ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়। ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের এই আয়োজনে মূল লক্ষ্য ছিল প্রান্তিক কৃষকদের আধুনিক চাষাবাদ কৌশলের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া। কর্মশালায় আমন মৌসুমে ব্র্যাক সিডের উন্নত হাইব্রিড ধানের আধুনিক চাষাবাদ পদ্ধতি ও কলাকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ঐতিহ্যবাহী যশোর ইনস্টিটিউট যশোরের শিক্ষা, সংস্কৃতি ও ক্রিড়া চর্চার অন্যতম প্রাচীন ও গৌরবময় প্রতিষ্ঠান। এটি শুধুমাত্র একটি ক্লাব বা পাঠাগার নয় বরং এটি যশোরের সামাজিক ও বুদ্ধিবৃত্তিক ইতিহাসের ধারক ও বাহক। যশোরের সংস্কৃতি, ইতিহাস ও নাগরিক চেতনার প্রতীক হিসেবে পরিচিত ইনস্টিটিউটে গত ছয় বছরে ঈর্ষণীয় উন্নয়ন হয়েছে। দীর্ঘদিন যশোরের সংস্কৃতি, ইতিহাস ও নাগরিক চেতনার প্রতীক হিসেবে পরিচিত ইনস্টিটিউটের কাছে যশোরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল টাউন হল ময়দানকে দখলমুক্ত করা। যশোর ইনস্টিটিউটের মাঠের জমিতে সেই জগদ্দল পাথরের মত চেপে বসা জেলা পরিষদকে হটিয়ে জমি বুঝে নেয়া হয়। এবং তা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। অবকাঠামো ঠিক রেখে…

Read More

রামপাল সংবাদদাতা রামপালের গিলাতলা বাজারে সরকারি রাস্তা নির্মাণে জমি অধিগ্রহণে ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার বিকেল ৪টায় গিলাতলা বাজারের প্রধান সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাজারের দোকান মালিকেরা এতে অংশগ্রহণ করেন। মানববন্ধনে ব্যাবসায়ীরা অভিযোগ করেন, রাস্তা নির্মাণের জন্য অধিগ্রহণকৃত জমির বিপরীতে যে ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে তা অত্যন্ত সীমিত এবং বাজার এলাকার প্রকৃত মূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে তারা আর্থিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ব্যবসায়ীদের দাবি অধিগ্রহণের ফলে প্রায় ২৫০টি দোকান ক্ষতিগ্রস্ত হবে। যা অনেক পরিবারকে জীবিকা সংকটে ফেলবে। তাই ক্ষতিগ্রস্তদের যথাযথ পুনর্বাসনের ব্যবস্থাও গ্রহণের আহ্বান জানান তারা। এ সময় তারা পরিবেশ, বন ও জলবায়ু…

Read More