বাংলার ভোর প্রতিবেদক :
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে স্টুডিও ফিউশন আর্ট যশোরের উদ্যোগে দক্ষিণাঞ্চলের নির্বাচিত ১২ সংগীত শিল্পীর ১২টি নজরুল সংগীতের অডিও-ভিডিও নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।
আবেদনকারী শিল্পীদের নির্বাচনের লক্ষ্যে আজ শনিবার সকাল ১০টায় ভোলাট্যাংক রোডস্থ ‘সুরধুনী সংগীত নিকেতন’ কার্যালয়ে অডিশন অনুষ্ঠিত হবে।
