Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আসিয়ান কাপের দল ঘোষণা : প্রথমবারের মতো বাংলাদেশ দলে যশোরের স্বাধীন
  • স্টুডিও ফিউশন আর্ট যশোরের অডিশন আজ
  • প্রেস ক্লাব যশোরের সাধারণ সভা অনুষ্ঠিত, আজ ভোট
  • ভারতীয় ইলিশে সয়লাব বাজার : ক্রেতার স্বস্তি নাকি প্রতারণার ভয়?
  • যশোরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তরুণীর ওপর হামলার অভিযোগ
  • বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
  • যশোর শিক্ষা বোর্ডের একাডেমি শাখার উপসচিব শেখ সফি বরখাস্ত
  • অভয়নগরে শিক্ষার্থী ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 19
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

প্রেস ক্লাব যশোরের সাধারণ সভা অনুষ্ঠিত, আজ ভোট

banglarbhoreBy banglarbhoreSeptember 19, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
দীর্ঘ আলোচনা ও মতামত প্রদানের মধ্য দিয়ে প্রেস ক্লাব যশোরের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শুরু হওয়া সভা চলে সন্ধ্যা পৌনে ৭ টা পর্যন্ত। দিনব্যাপি সভায় ক্লাবের সাংগঠনিক ও দাপ্তরিক বিভিন্ন বিষয়, সদস্য সচিবের প্রতিবেদন এবং আয়-ব্যয়ের হিসাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আজ শনিবার ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ চলবে সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত। প্রেস ক্লাব যশোরের আহ্বায়ক ফকির শওকতের সভাপতিত্বে সভায় সদস্য সচিবের প্রতিবেদন উপস্থাপন করেন সদস্য সচিব বিনয় কৃষ্ণ মল্লিক। আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন আহ্বায়ক কমিটির সদস্য ও বিগত কমিটির কোষাধ্যক্ষ জাহিদ আহমেদ লিটন। দাপ্তরিক বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন আহ্বায়ক কমিটির সদস্য এম. আইউব।

আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ারুল কবির নান্টু ও সরোয়ার হোসেনের সঞ্চালনায় প্রথম অধিবেশনের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ফকির শওকত। এরপর সদস্য সচিবের প্রতিবেদন, আয়-ব্যয়ের হিসাব এবং দাপ্তরিক বিভিন্ন বিষয় সভায় উপস্থাপন করা হয়। প্রথম অধিবেশন শেষে জুমার নামাজ ও মধ্যাহ্ন বিরতি দেয়া হয়।

বিরতির পর বিকেল ৩টায় শুরু হয় দ্বিতীয় অধিবেশন। দ্বিতীয় অধিবেশনে সদস্য সচিবের প্রতিবেদন ও আয়-ব্যয়ের হিসাবের ওপর সদস্যদের মতামত গ্রহণ করা হয়।

এ সময় উপস্থিত ১৮ জন সদস্য বক্তব্য দেন। তারা উপস্থাপিত প্রতিবেদনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন বিষয়ে প্রশ্ন ও মতামত তুলে ধরেন। আলোচনায় সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও সম্মান অক্ষুণ্ন রাখার পাশাপাশি প্রেস ক্লাব যশোরের ঐতিহ্য, মর্যাদা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার বিষয়টি গুরুত্ব পায়।

সদস্যরা এসব বিষয়ে ক্লাবের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন। সদস্যদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রেস ক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আহসান কবির।

তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়ার পাশাপাশি আলোচ্য বিষয়গুলো সম্পর্কে ব্যাখ্যা তুলে ধরেন। পরে সদস্য সচিব বিনয় কৃষ্ণ মল্লিক ও জাহিদ আহমেদ লিটন তাদের নিজ নিজ প্রতিবেদন অনুমোদনের জন্য সভায় উপস্থাপন করেন।

বিস্তারিত আলোচনা শেষে কণ্ঠভোটে সদস্য সচিবের প্রতিবেদন এবং আয়-ব্যয়ের হিসাব প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

সভা শেষে আহ্বায়ক ফকির শওকত উপস্থিত সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করেন। সাধারণ সভায় ট্রেজারি বেঞ্চে আহ্বায়ক কমিটির সদস্য আমিনুর রহমান মামুন, নূর ইসলাম ও আকরামুজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এরই মধ্যে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    আসিয়ান কাপের দল ঘোষণা : প্রথমবারের মতো বাংলাদেশ দলে যশোরের স্বাধীন

    September 19, 2026

    স্টুডিও ফিউশন আর্ট যশোরের অডিশন আজ

    September 19, 2026

    ভারতীয় ইলিশে সয়লাব বাজার : ক্রেতার স্বস্তি নাকি প্রতারণার ভয়?

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.