Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মাগুরা জেলা কারাগারের কয়েদির মৃত্যু, পরিবারের দাবি রহস্যজনক
  • বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যায়ের সভাপতি আমিনুর রহমান মধু, সদস্য সচিব প্রধান শিক্ষক
  • বাল্যবিয়ে রোধে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান : যশোর জেলা পরিষদ প্রশাসক
  • জীবননগরে প্রবাসী নাজমুলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় সুন্দরবন অঞ্চলে জলবায়ু-সহনশীল জীবিকায়ন ও যৌথ পরিকল্পনা বিষয়ক কর্মশালা
  • যশোরে বিএফএফ-সমকাল বিজ্ঞান বিতর্ক চ্যাম্পিয়ন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
  • রামপালে প্রতিমন্ত্রী ফরিদুল ইসলামের পক্ষে গরু প্রদান
  • Praktische uitleg over online casinoregels rustig toegelicht
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, September 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জীবননগরে প্রবাসী নাজমুলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

banglarbhoreBy banglarbhoreSeptember 16, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

জীবননগর সংবাদদাতা

প্রবাসী নাজমুল হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ তুলেছে তার পরিবার। এসব তথ্য প্রচার করে নাজমুলকে সামাজিকভাবে হেয় ও বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি পরিবারের।

বুধবার এক সংবাদ সম্মেলনে নাজমুল হোসেনের চাচা রেজাউল হোসেন সাংবাদিকদের কাছে এসব অভিযোগ তুলে ধরেন।
লিখিত বক্তব্যে রেজাউল হোসেন বলেন, তার ভাতিজা নাজমুল হোসেন বর্তমানে প্রবাসে রয়েছেন।

নাজমুলের মাধ্যমে আরিফ, ওমি, মিরাজ ও সুজনসহ কয়েকজন বিদেশে যান। বিদেশে যাওয়ার পর আরিফ অসুস্থ হয়ে পড়লে নাজমুল নিজ উদ্যোগে তার টিকিটের ব্যবস্থা করে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেন।

তিনি আরও বলেন, ওমি বিদেশে যাওয়ার পর প্রায় আড়াই মাসের মধ্যে গাড়ির লাইসেন্স করতে পারেননি। পরে ওমি নিজেই মালিকের সঙ্গে যোগাযোগ করে সেখানে চলে যান। এরপর তার কর্মস্থল বা ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর নাজমুলের কোনো নিয়ন্ত্রণ ছিল না বলে দাবি করেন তিনি।

রেজাউল হোসেনের দাবি, ওমির কাছে নাজমুলের প্রায় দুই লাখ টাকা পাওনা রয়েছে। ওই টাকা পরিশোধ না করার বিষয়কে কেন্দ্র করে নাজমুলকে নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও পত্রপত্রিকায় মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, মিরাজ ও সুজনও একই মাধ্যমে বিদেশে গিয়েছিলেন এবং তারা সেখানে কাজ পেয়েছেন। কিন্তু ওমি পরবর্তীতে নিজের সিদ্ধান্তে মালিকের কাছে চলে যাওয়ার পর তার বিষয়ে নাজমুলের কোনো নিয়ন্ত্রণ ছিল না।

রেজাউল হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের পাশাপাশি নাজমুলের বিরুদ্ধে থানায় অভিযোগসহ বিভিন্নভাবে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এতে নাজমুল ও তার পরিবারের সদস্যরা সামাজিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে আরও বলা হয়, তারা কারও বিরুদ্ধে ব্যক্তিগতভাবে কোনো বিরোধে যেতে চান না। প্রকৃত ঘটনা যাচাইয়ের মাধ্যমে সত্যটি সামনে আসুক—এটাই তাদের প্রত্যাশা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মাগুরা জেলা কারাগারের কয়েদির মৃত্যু, পরিবারের দাবি রহস্যজনক

    September 17, 2026

    বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যায়ের সভাপতি আমিনুর রহমান মধু, সদস্য সচিব প্রধান শিক্ষক

    September 17, 2026

    বাল্যবিয়ে রোধে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান : যশোর জেলা পরিষদ প্রশাসক

    September 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.