বাংলার ভোর প্রতিবেদক
যশোর নগর বিএনপির ১ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান, জীবানুনাশক স্প্রে ও সচেতনতা মূলক লিফলেট বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়।
‘ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন’ প্রতিপাদ্যে নীলগঞ্জ রোডে শুক্রবার সকালে এ অনুষ্ঠান হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। সরকারের নির্দেশনায় জেলা প্রশাসন, পৌরসভা এ কার্যক্রম অব্যাহত রেখেছে। সেটা যথেষ্ট নয়।
সকলকে বাড়ির আশেপাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সেই সাথে সকলকে সচেতন হতে হবে। সচেতন না হলে শুধু পরিস্কার পরিচ্ছন্ন করলে হবে না । পরিবার ও এলাকাবাসীকে নিরাপদে রাখতে পরিস্কার পরিচ্ছন্ন করতে হবে।
নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মল্লুক চাঁদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সহসভাপতি আব্দুর রব, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু,
সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন, সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ। পরিচালনা করেন জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সাইদুর রহমান বিপুল।
