Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শায় গভীর রাতে বাড়িতে ঢুকে নারীকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,আহত ৩
  • কেশবপুর প্রেসক্লাব দখলে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৭
  • অপ্রতিম হত্যার ঘটনায় ন্যায় বিচার দাবি করেছে এনসিপি
  • ডাক্তার মনির হোসেন রেজার বিরুদ্ধে সিভিল সার্জন কার্যালয়ে প্রতারণার অভিযোগ
  • জ্বালানি তেলের দাম বাড়ার খবরে যশোরের পাম্পগুলোতে উপচে পড়া ভিড়
  • ডুমুরিয়ায় মাদক বিক্রেতা আটক, ২৫ পিস ইয়াবা উদ্ধার
  • কেশবপুরে ১৭ বছর বয়সে শিক্ষক পদে নিয়োগ! 
  • যশোর বিজিবির অভিযানে ২ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 21
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ফিউশন আর্ট যশোরের নজরুল সংগীত শিল্পী বাছাই সম্পন্ন

banglarbhoreBy banglarbhoreSeptember 19, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
নজরুলবর্ষ ২০২৬ উপলক্ষে স্টুডিও ফিউশন আর্ট যশোরের আয়োজনে বিশুদ্ধ সুরে ১২ শিল্পীর ১২টি নজরুল সঙ্গীতের অডিও ভিডিও নির্মাণের লক্ষ্যে শিল্পীদের যোগ্যতা যাচাই বা অডিশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের ভোলা ট্যাংক রোডস্থ সুরধুনী সংগীত নিকেতন কার্যালয়ে অনুষ্ঠিত যোগ্যতা যাচাই অনুষ্ঠানে ২২ জন নিবন্ধনকৃত শিল্পী অংশ নেন।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শাস্ত্রীয় ও নজরুল সংগীত বিশেষজ্ঞ ওস্তাদ অর্দ্ধেন্দু প্রসাদ ব্যানার্জী। বিচারকমন্ডলিতে ছিলেন সুরবিতান একাডেমির অধ্যক্ষ এনামুল হক, সুরধুনী সংগীত নিকেতনের প্রশিক্ষক (নজরুল সঙ্গীত) অপর্ণা দাস, পুনশ্চ সংগীত বিদ্যায়তনের প্রশিক্ষক (নজরুল সঙ্গীত) লক্ষ্মী রাণী বৈদ্য, কারিগরি বিশেষজ্ঞমন্ডলীতে ছিলেন আসাদুজ্জামান (বি মিউজ), বাবর মৃধা, সুরকার ও গীতিকার কামরুজ্জামান আজাদ, গিটারিস্ট আহসান খান রুবেল।

প্রাথমিক বাছাই পর্বে নির্বাচিত হয়েছেন, তাওহিদুল ইসলাম, পৌষী পোদ্দার, পায়েল হালদার, কৃষ্ণা দেব ভক্ত, সৌমিক সরকার, তাথৈ সাহা, শচীন বর্মণ, মেধা সাহা, ঝংকার মজুমদার, প্রিয়ন্তী ভট্টাচার্য, রাইমা ফারিন প্রত্যাশা, সুলগ্না ভট্টাচার্য, ইউসরা মানহা, প্রজ্ঞা দত্ত ও অহেনজিতা মৃধা। প্রাথমিক যাচাইয়ে বিজয়ীদের নির্বাচিত গান প্রদানের পর সুর পরিশোধনের জন্য বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে এবং একই সাথে পর্যায়ক্রমে ১২ শিল্পীর রেকর্ডিং প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

ওস্তাদ অর্দ্ধেন্দু প্রসাদ ব্যানার্জী বলেন, নজরুল বর্ষ উপলক্ষে আমাদের প্রত্যাশা সঠিকভাবে নজরুল সঙ্গীত গাওয়া এবং পরিবেশন। কারণ নজরুলের গান বিভিন্ন সময়ে উভয় বাংলায় বিকৃত সুরে গাওয়া হয়েছে। আদি রেকর্ড অনুযায়ী নজরুলের গানকে গাইতে হবে। তাই আমরা নজরুলের গান আদি সুরে গাইতে পারে এমন ১২ জন শিল্পীকে বেছে নেবো।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    শার্শায় গভীর রাতে বাড়িতে ঢুকে নারীকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,আহত ৩

    September 21, 2026

    কেশবপুর প্রেসক্লাব দখলে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৭

    September 21, 2026

    অপ্রতিম হত্যার ঘটনায় ন্যায় বিচার দাবি করেছে এনসিপি

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.