বাংলার ভোর প্রতিবেদক :
যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ আয়েশা আক্তার (২৬) নামে এক নারীকে আটক করেছে এসআরবি-৬ যশোর ক্যাম্পের সদস্যরা।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে যশোর শহরের মাগুরা রোডের বাহাদুরপুর স্কুলের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আয়েশা আক্তার রেলগেট পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন, এসআরবি-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স। তিনি জানান, আয়েশা ঢাকা থেকে সাতক্ষীরা লাইন পরিবহনের একটি বাসে যশোরে আসছিলেন।
পরে গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা রোডের বাহাদুরপুর স্কুলের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৯৯৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এসআরবি-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার আরও জানান, আটক নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
