বাংলার ভোর প্রতিবেদক :
পুনশ্চ সংগীত বিদ্যায়তন যশোরের আয়োজনে বার্ষিক সনদপত্র প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনশ্চ যশোরের সভাপতি শহীদুল হক বাদল।
অভিজিৎ পালের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথমার্ধে একক কবিতা আবৃত্তি, সমবেত আবৃত্তি, গান, নৃত্য, সমবেত নৃত্য, একক কণ্ঠে ঠুমরী, নজরুল সঙ্গীত, সমবেত তবলায় লহরা বাদন, ছড়া গান, লোকসঙ্গীত, রবীন্দ্র সঙ্গীত প্রভৃতি পরিবেশিত হয়। এতে শ্রীলা, প্রিয়ন্তী, ঝঙ্কার,অর্পণ, তাথৈ, আরাধ্যা, সুলগ্না, অনন্যা, প্রিয়ন্তিসহ অনেকে অংশগ্রহণ করেন।
পুনশ্চ যশোরের সাধারণ সম্পাদক পান্না লাল দে’র সঞ্চালনা ও পুনশ্চ সংগীত বিদ্যায়তনের অধ্যক্ষ আশুতোষ পালের সভাপতিত্বে অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে বার্ষিক সনদপত্র প্রদান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতি পরিষদ বাংলাদেশের সভাপতি ওস্তাদ অর্দ্ধেন্দু প্রসাদ ব্যানার্জী, যশোর পুস্তক বিক্রেতা ও ব্যবসায়ী সমিতির সভাপতি জসিম উদ্দিন খান।
এ সময় আরো বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি শহীদুল হক বাদল, সংস্কৃতি পরিষদ বাংলাদেশের সহ সভাপতি অ্যাড. বাসুদেব বিশ্বাস।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলার ভোরের উপদেষ্টা সম্পাদক হারুন অর রশীদ, কিংশুক যশোরের সাধারণ সম্পাদক আনোয়ারুল করীম সোহেল, অধ্যক্ষ শাহীন ইকবাল, অ্যাড. মাহমুদ হাসান বুলু, প্রয়াত সাংস্কৃতিক কর্মী সুকুমার দাসের স্ত্রী শুকলা দাস, যোগেশ দত্ত প্রমুখ।
