Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রেসক্লাব যশোরের নির্বাচন : সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম
  • ৯৯৭ পিস ইয়াবাসহ যশোরে নারী আটক
  • পুনশ্চ যশোরের বার্ষিক সদ বিতরণ অনুষ্ঠিত
  • যশেরে মডার্ণ হসপিটালে অস্ত্রোপচারের দুই ঘণ্টা পর রোগীর মৃত্যু
  • ফিউশন আর্ট যশোরের নজরুল সংগীত শিল্পী বাছাই সম্পন্ন
  • লোহাগড়ার ধোপাদাহ গ্রামে চোরাই তার ও রামদাসহ আটক ২
  • নওয়াপাড়ায় সিজারের পর প্রসূতির মৃত্যু: সিলগালা ফাতেমা হাসপাতালের ওটি
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালুর দাবিতে সভা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 19
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

লোহাগড়ার ধোপাদাহ গ্রামে চোরাই তার ও রামদাসহ আটক ২

banglarbhoreBy banglarbhoreSeptember 19, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

লোহাগড়া সংবাদদাতা :
নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউপি’র ধোপাদাহ গ্রামে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাই তামার তারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন, ধোপাদাহ পূর্বপাড়ার বিল্লাল ভূঁইয়ার স্ত্রী জনি বেগম (৩৫) এবং কাশিপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শহিদুল ইসলামের ছেলে নাজমুল হুদা রিহাদ (২০)।

১৮ সেপ্টেম্বর রাত দশটার দিকে জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান জানান, উদ্ধার করা মালামালের মধ্যে ৯০ কেজি তামার তার, ২৫ কেজি অ্যালুমিনিয়ামের তার, তার কাটার বিভিন্ন সরঞ্জাম, একটি শাবল, লোহার দুরমুজ এবং ৮৫ কেজি পুরোনো লোহার রডের টুকরা রয়েছে। এ ছাড়া বিদ্যুতের তার সংযোগে ব্যবহৃত ১৩ কেজি ওজনের একটি লোহার পাতও উদ্ধার করা হয়।

এসব মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ২৫ হাজার টাকা।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পদ্মা সেতু রেল প্রকল্প ও পল্লী বিদ্যুতের ১১ কেভি ও ৩৩ কেভি লাইনের তামার তার চুরির অভিযোগ পাওয়া যাচ্ছিল। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ এ বিষয়ে পুলিশকে একাধিকবার অবহিত করে।

এর পরিপ্রেক্ষিতে শুক্রবার সকালে পল্লী বিদ্যুতের লোকজনকে সঙ্গে নিয়ে অভিযান চালায় ডিবি। কাশিপুর ইউনিয়নের শাহবাজপুর কামারপাড়া রেলক্রসিং-সংলগ্ন একটি আবাদি জমিতে তার চুরির আলামত পাওয়া যায়।

পরে গোপন সংবাদের ভিত্তিতে বিকালে ধোপাদাহ গ্রামের বিল্লাল ভূঁইয়ার বাড়িতে অভিযান চালিয়ে রেল প্রকল্পের ১১ কেভি ও ৩৩ কেভি আন্ডারপাসিং কেবলের তামার তারসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

এদিকে, চোরাই তামার তার উদ্ধারের জন্য নাজমুল হুদা রিহাদের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এ সময় তার ঘরের খাটের নিচ থেকে চারটি বড় ধারালো দেশীয় অস্ত্র (রামদা) উদ্ধার করা হয়।

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান বলেন, এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    প্রেসক্লাব যশোরের নির্বাচন : সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম

    September 19, 2026

    ৯৯৭ পিস ইয়াবাসহ যশোরে নারী আটক

    September 19, 2026

    পুনশ্চ যশোরের বার্ষিক সদ বিতরণ অনুষ্ঠিত

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.