বাংলার ভোর প্রতিবেদক যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বর্তমান ঘোষিত প্রার্থীর পরিবর্তে উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমানকে দলীয় মনোনয়ন দেয়ার জন্য জোর দাবি জানিয়েছেন। সোমবার বিকেলে পৌর ও উপজেলা বিএনপির উদ্যোগে ইন্সটিটিউট মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়লের সভাপতিত্বে সমাবেশে মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমানসহ বিএনপি’র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, তৃণমূলের নেতাকর্মী ও জনগণের সঙ্গে ফারাজী মতিয়ার রহমান ফারাজীর নিবিড় সম্পর্ক এবং তার সাংগঠনিক দক্ষতা তাকে এই আসনে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করবে। গত ৫৩…
Author: banglarbhore
পাইকগাছা সংবাদদাতা পাইকগাছায় উন্মুক্ত লটারির মাধ্যমে দাতা সংস্থা বিশ্বখাদ্য কর্মসূচির আওতায় সোলাদানা ও গড়ইখালীতে চারটি রাস্তা সংস্কার কাজের টেণ্ডার সম্পন্ন হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের সভাপতিত্বে সংশ্লিষ্টদের উপস্থিতিতে এ টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়। সংশ্লিষ্টরা বলছেন, আগামী ২৬ সালের ৩১ জানুয়ারির মধ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশিলন ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সহযোগিতায় দুর্যোগ ঝুঁকি প্রশমনে এসব সংস্কার প্রকল্পের কাজ সম্পন্ন হবে। প্রকল্পগুলো হলো, সোলাদানা ইউপি’র আমুরকাটা বাজার হতে দীঘা অনুপ মন্ডলের বাড়ি পর্যন্ত ২৪শ’ ২০ মিটার মাটির রাস্তা সংস্কার (বিএফএস) কাজ। প্রায় ১ কোটি ব্যয়ে এ প্রকল্পটি বাস্তবায়ন করবেন পাইকগাছার মের্সাস সাগর এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি…
পাইকগাছা সংবাদদাতা অবশেষে পাইকগাছার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হকের বহিস্কারাদেশ প্রত্যাহারে আনন্দ উল্লাসসহ বিএনপির রাজনীতিতে নতুন মেরুকরণের সৃষ্টি হয়েছে। ২৩ নভেম্বর দলের যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজবী স্বাক্ষরিত সংশোধনী প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির বহু নেতাকর্মীর মধ্যে এসএম এনামুল হকের বহিস্কারাদেশ প্রত্যাহারের ঘোষণা করলে দলীয় নেতা-কর্মীরা মিষ্টি বিতরন ও আনন্দ উল্লাসে মেতে ওঠেন। এদিকে সোমবার বিকেলে দলের হাজারো নেতা কর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রায় উপজেলার প্রবেশদার কাসিমনগরে এনামুল হককে ফুলেণ শুভেচ্ছায় বরণ করে নেন। এর পর কাসিমনগরের শাপলা চত্বর থেকে উপজেলা সদরে পৌছে তাকে ব্যাপক গণসংবর্ধনা প্রদান করেন। উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের বেশ কিছুদিন পর দল নানা অভিযোগে তাকে বহিস্কার করেছিল।
অভয়নগর সংবাদদাতা যশোর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম মাসুদ আহমেদ অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া, বসুন্দিয়া ও সুন্দলী এলাকায় দিনব্যাপি গণসংযোগ করেছেন। সোমবার সকালে তিনি এসব এলাকার বিভিন্ন পাড়া-মহল্লা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, অভাব-অভিযোগ শোনা এবং স্থানীয় উন্নয়ন নিয়ে আলোচনা করেন। স্থানীয় বাসিন্দা, প্রবীণ ভোটার, তরুণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলাপচারিতায় এম মাসুদ আহমেদ বলেন, “৩৬ বছরের দীর্ঘ সামরিক জীবনে আমি দেশের অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করেছি। এখন জীবনের অভিজ্ঞতা ও দায়িত্ববোধ থেকে জনগণের কল্যাণে কাজ করতে চাই। আমি কোনো রাজনৈতিক দলের প্রার্থী নই-নির্বিশেষে সকল মানুষের সেবা করতে এবং একটি সুশাসনভিত্তিক জন-উদ্যোগ গড়ে তুলতে…
বাংলার ভোর ডেস্ক বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থার এই মুহূর্তে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে বিষয়টি জানান দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। ডা. জাহিদ হোসেন জানিয়েছেন, মেডিকেল বোর্ড তাঁর বর্তমান শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, দেশের মানুষের দোয়ার মাধ্যমে যেন মহান আল্লাহ খালেদা জিয়াকে দ্রুত সুস্থতা দান করেন—এ কামনাই জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন। উল্লেখ্য, রোববার (২৩ নভেম্বর) রাতে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি…
কালীগঞ্জ সংবাদদাতা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকুরি করেন তৃতীয় শ্রেণির পদে। আবার তিনিই করেন হিসাবরক্ষকের কাজ। আর এরই সুবাদে তিনি গড়েছেন কোটি টাকার সম্পদ। একটি ব্যাংক হিসাব নম্বরে মিলেছে ২ কোটি টাকার বেশি লেনদেন। এছাড়াও রয়েছে কোটি টাকার সম্পদ। বলছিলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মইনুর রহমানের কথা। মইনুর রহমান উপজেলার বারবাজার মিঠাপুকুর এলাকার গহর আলী মন্ডলের ছেলে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে, একটানা একই স্থানে ১১ বছরের বেশি সময় চাকুরি করছেন তিনি। বিগত সরকারের সময় তিনি স্থানীয় আওয়ামী প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকতেন। ৫ আগস্টের পর আবার খোলস পাল্টাতে চেষ্টা করছেন। তার খারাপ ব্যবহারে অতিষ্ঠ হাপাতালের নার্সসহ অন্য সহকর্মীরা। কিন্তু…
ঝিনাইদহ সংবাদদাতা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া ১৬টি ককটেল বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করেছে বোমা ডিসপোজাল ইউনিট। সোমবার সকালে ঢাকা থেকে আসা বোমা ডিসপোজাল টিম শহরের নতুন বাজার এলাকার মিনি স্টেডিয়াম মাঠে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ককটেলগুলো ধ্বংস করে। এ সময় উপস্থিত ছিলেন ইউনিট প্রধান ও কালীগঞ্জ থানার সাবেক ওসি আবু আজিব, বর্তমান ওসি শফিকুল ইসলামসহ পুলিশে ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশ জানায়, চলতি বছরের ১৭ জুন কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের পীর গোপালপুর গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে যৌথবাহিনীর অভিযানে ১৬টি ককটেল উদ্ধার করা হয়। ওই সময় আব্দুর রাজ্জাককে আটক করা হয়। উদ্ধার ককটেলগুলো এরপর থেকে কালীগঞ্জ থানায় সংরক্ষিত ছিল। কালীগঞ্জ থানার…
তালা সংবাদদাতা তালা উপজেলায় নভেম্বর মাসের আইন-শৃংখলা কমিটির মাসিক সভা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যম প্রতিনিধিরা অংশ নেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তালা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কুমার, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান, তালা থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. মফিদুল্লাহ, জালালপুর ইউপি চেয়ারম্যান…
ঝিনাইদহ সংবাদদাতা ঝিনাইদহের শৈলকুপায় এক কিশোরীকে (১৭) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওই কিশোরীর মা বাদী হয়ে রোববার শৈলকুপা থানায় চারজনের নাম উল্লেখ করে মামলা করেন। রাতেই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাসুদ বিশ্বাস (৩০), হাবিবুর রহমান (৩৫) ও রইচ বিশ্বাস (৩২)। মামলার প্রধান আসামি এনামুল বিশ্বাসকে (৩২) এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কিশোরীর মায়ের ভাষ্য, তার মেয়ের সঙ্গে মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এনামুল বিশ্বাস। দুই দিন আগে মেয়েকে মুঠোফোনে কল দিয়ে ডেকে নেন। এরপর বিলের মধ্যে বন্ধুদের সঙ্গে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করেন এনামুল। মেয়েটি…
কেশবপুর পৌর সংবাদদাতা কেশবপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন যশোরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন যশোরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোক্তার আলী, উপজেলা বিএনপির সাধারণ স¤পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির…