বাংলার ভোর প্রতিবেদক যশোরে তারেক রহমানের জনসভার স্থান ঈদগাহে জনতা সমবেত হতে শুরু করেছেন। সকাল ৯টার পরপরই শহরে প্রবেশ করতে শুরু করেন বিভিন্ন এলাকা থেকে মিছিলসহ আসা দলের কর্মী ও নেতারা। বিকেল ৩টায় এখানে সমাবেশ শুরু হয়েছে। এছাড়া যশোর মেডিকেল কলেজ চত্বরেও বিপুল সংখ্যক জনতার উপস্থিতি ছিল চোখে পড়ার মত। প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে যশোর বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে তাকে স্বাগত জানান বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। নিউজের ভিডিও দেখতে লিংকে ক্লিক করুন .. এছাড়া, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম,…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত স্থানীয়ভাবে জিয়া খাল নামে পরিচিত যশোরের উলাশী-যদুনাথপুরের খাল পুনঃখননের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বেলা ১১ টা ৪৫ মিনিটের দিকে তিনি কোদাল দিয়ে মাটি কুপিয়ে এই কাজের উদ্বোধন করেন। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ১০টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী এয়ারলাইন্সটি যশোর বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে নামার পরই সেখানে অপেক্ষমাণ হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রী হাত নেড়ে উপস্থিত জনতার অভিবাদন গ্রহণ করেন। সেখানে তাকে স্বাগত জানান যশোর-৩ আসনের সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও…
বাংলার ভোর প্রতিবেদক নারীদের রান্নার কষ্ট কমাতে এলপিজি (তরলিকৃত পেট্রোলিয়াম গ্যাস) কার্ড সেবা চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে যশোরের শার্শা উপজেলার উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের নারীদের গৃহস্থালি কাজকে সহজ করতে সরকার এলপিজি কার্ড চালুর উদ্যোগ নিচ্ছে। এর মাধ্যমে রান্নার জ্বালানি সহজলভ্য করা হবে এবং কাঠ বা অন্যান্য ঝুঁকিপূর্ণ জ্বালানির ওপর নির্ভরতা কমানো সম্ভব হবে। অনুষ্ঠানে তিনি আরও বলেন, জনগণের জীবনমান উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য। “বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখা”-এমন মন্তব্য করে তিনি দলটির জনকল্যাণমুখী কার্যক্রমের কথাও তুলে ধরেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে মা-বোনদের…
বাংলার ভোর প্রতিবেদক পিতার স্মৃতিবিজড়িত যশোরের সেই উলাশী-যদুনাথপুরের খাল পুনঃখননের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বেলা ১১ টা ৪৫ মিনিটের দিকে তিনি কোদাল দিয়ে মাটি কুপিয়ে এই কাজের উদ্বোধন করেন। বিদ্যুৎ প্রতিমন্ত্রী, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে খাল খননের আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করা হয়। অনুষ্ঠানস্থলে সকাল থেকেই স্থানীয়দের ভিড় লক্ষ্য করা যায়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন। স্থানীয় বাসিন্দারা জানান, উলাশী খাল দীর্ঘদিন ধরে ভরাট ও অব্যবহৃত অবস্থায় ছিল। এতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও শুষ্ক মৌসুমে সেচ সংকট তৈরি হতো। খাল খনন শুরু হওয়ায় তারা আশাবাদী যে এলাকার পানি ব্যবস্থাপনায় স্থায়ী সমাধান আসবে। খাল খনন…
বাংলার ভোর প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ভুত এখন অন্য একটি দলের কাঁধে চেপেছে। তারা দেশের মানুষের কল্যাণ চায় না, বরং বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে যশোরের শার্শায় ঐতিহাসিক উলশী খাল (জিয়া খাল) পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে আয়োজিত বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আওয়ামী লীগের ভুত এখন অন্য একটি দলের ওপর ভর করেছে। তারা দেশে যেন বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।” তিনি দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেন যে, জুলাই অভ্যুত্থানের পর যে ‘জুলাই সনদে’ স্বাক্ষর করা হয়েছে,…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে শুরু হয়েছে মৌসুমের তীব্র দাবদাহ। গত কয়েকদিনের প্রচণ্ড গরমে জনজীবন ওষ্ঠাগত হওয়ার পাশাপাশি কৃষি ও পোল্ট্রি শিল্পে এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। এর মধ্যে অভয়নগর ও কেশবপুর উপজেলায় তীব্র দাবদাহের কবলে পড়ে ২ জন কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কেশবপুরের বরেঙ্গা গ্রামের কলাতলা বিলে ধান কাটার সময় হাসেম আলী সর্দার ও অভয়নগর উপজেলার রফিক উদ্দীন মারা যান। চিকিৎসকরা একে হিট স্ট্রোক বলছেন। দাবদাহের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন শ্রমজীবী মানুষ ও কৃষকরা। স্থানীয় কৃষক হারুন আর রশিদ জানান, রোদ এতই কড়া যে মাঠে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। বৃষ্টির খুব দরকার। ধান উঠার…
বাংলার ভোর প্রতিবেদক আজ যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে প্রস্তুতি। একই সঙ্গে রাজনৈতিক দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলোও সফর ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। দীর্ঘদিনের উন্নয়ন প্রত্যাশা সামনে রেখে যশোরবাসী তাকিয়ে আছেন এই সফরের দিকে। তাঁর এই সফরকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী যশোর জেলা এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। সারা শহরজুড়ে সাজ সাজ রব। জেলাবাসীর মাঝে বইছে একপ্রকার আনন্দের ফল্গুধারা। বিশেষ করে ঐতিহাসিক উলাশী খাল এলাকার মানুষের মাঝে যেন বইছে ঈদের আনন্দ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এটিই তার পথম যশোর সফর। এর আগে গত ২…
বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালন করেছে সংগঠনটির জেলা শাখা। রোববার বিকেল সাড়ে ৫ টায় আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মী ও সাবেক নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় নেতৃবৃন্দ শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন। কর্মসূচির শুরুতে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শহীদ মিনার প্রঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগের চেতনা ধারণ করে গণতন্ত্র, সাম্য ও প্রগতিশীল সমাজ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে হবে। তারা আরও বলেন, ছাত্র ইউনিয়ন প্রতিষ্ঠালগ্ন থেকেই শোষণ-বঞ্চনার বিরুদ্ধে আন্দোলন করে আসছে এবং ভবিষ্যতেও…
বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬ এর শেষ দিনে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার অনুষ্ঠিত হয়েছে। সকাল আটটা থেকে পুলিশ লাইন্স মাঠে নিয়োগ বোর্ড সভাপতি ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে এদিন প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাইয়ে দৌঁড়, ড্র্যাগিং এবং রোপ ক্লাইমিং অনুষ্ঠিত হয়। ইভেন্ট শুরুর আগেই সকল প্রার্থীকে ইভেন্টের নিয়ম-কানুন সম্পর্কে সুস্পষ্ট ব্রিফিং প্রদান করা হয়। এসব ইভেন্টে উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষার জন্য বিবেচিত হয়েছেন। আগামী ১৬ মে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যগণ, পুলিশ হেডকোয়ার্টার্সের নিয়োগ সংশ্লিষ্ট তদারকি কমিটির সদস্যগণ এবং নিয়োগ ডিউটিতে নিয়োজিত জেলা পুলিশের…
মণিরামপুর সংবাদদাতা যশোরের মণিরামপুর উপজেলার একটি পরীক্ষা কেন্দ্রে দাখিল গণিত পরীক্ষায় অন্তত ৮ শিক্ষার্থীর ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার অভিযোগ ওঠেছে। রোববার রাজগঞ্জ সিদ্দিকীয়া মডেল ফাযিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অভিযোগ, রাজগঞ্জ সিদ্দিকীয়া মডেল ফাযিল মাদ্রাসার কেন্দ্রের ১২ নং কক্ষে তিনটি স্কুলের অন্তত ৮ পরীক্ষার্থীর হাতে ২০২৫ সালের পুরনো সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র দেয়া হয়, যদিও তারা নতুন সিলেবাসের পরীক্ষার্থী। বিষয়টি শিক্ষকদের জানিয়ে পরীক্ষার্থীরা আপত্তি তোলে। তবে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ওই কক্ষের দুই শিক্ষক তাদের ধমক দিয়ে ওই প্রশ্নেই পরীক্ষা দিতে বাধ্য করেন। ভুক্তভোগী ৮ শিক্ষার্থীরা অভিযোগ করে জানান ওই কক্ষে আরও দুই মাদ্রাসার শিক্ষার্থীরা পরীক্ষায় দিচ্ছে। ভুল প্রশ্নে দেয়া পরীক্ষার্থী…
