Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক ‘আর নয় শব্দদূষণ, চাই সুস্থ জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে ‘আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে যশোর জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিবেশ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক রফিকুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। আলোচনা সভায় বক্তারা শব্দদূষণকে একটি ‘নীরব ঘাতক’ হিসেবে অভিহিত করে বলেন, এটি আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে ভেজাল মধু তৈরিকারী হিসেবে কুখ্যাত মাহাবুব ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুর ১২টায় শহরতলীর শেখহাটিতে মেসার্স বিসমিল্লাহ মধু ট্রেডিং প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন র‌্যাবে। অভিযানটি চলে দুপুর ৪টা পর্যন্ত। এ সময় ভেজাল মধু তৈরির সত্যতা পাওয়ায় মালিককে সাজা ও জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স জানান, বুধবার দুপুরে শেখহাটির মেসার্স বিসমিল্লাহ মধু ট্রেডিংয়ের কারখানায় অভিযান চালানো হয়। এ সময় সেখানে ভেজাল মধু তৈরির সত্যতা পাওয়া যায়। এছাড়া চারটি পণ্য উৎপাদনের নাম করে কালোজিরা, সাদাতিলসহ বিভিন্ন পণ্য অবৈধভাবে মোড়কজাত করা হচ্ছিল…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা গ্রামের নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে সাধারণ মানুষের জন্য ব্যতিক্রমধর্মী এক স্বাস্থ্যসেবা উদ্যোগ নিয়েছে ঝিনাইদহের কোটচাঁদপুর ব্লাড ব্যাংক। এর অংশ হিসেবে বুধবার সকাল থেকে কুশনা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত ‘ফ্রি মেডিকেল ও ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন’ দিনব্যাপি স্থানীয়দের সেবা প্রদান করে। নিউ লাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় আয়োজিত ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক সাইফুল ইসলাম ও ডা. মুজাহিদুল ইসলাম নিউরোমেডিসিন, স্ট্রোক, ডায়াবেটিস, থাইরয়েডসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় পরামর্শ ও ব্যবস্থাপত্র দেন। অনেক রোগীর জন্য এটি ছিল বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে সরাসরি পরামর্শ নেয়ার বিরল সুযোগ। এছাড়া, আগতদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়, যা ভবিষ্যতে জরুরি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক প্রায় ৩৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ১০০ শয্যার ভবন এখনো চালু হয়নি। কার্যক্রম শুরু না হওয়ায় ভবনটি অরক্ষিত অবস্থায় পড়ে আছে, ফলে বাথরুমের ফিটিংস, ট্যাপ ও সেন্ট্রাল অক্সিজেন লাইনের দৃশ্যমান পাইপসহ বিভিন্ন মালামাল চুরির ঘটনা ঘটছে। ইতোমধ্যে ভবনের বিভিন্ন স্থানের রংও নষ্ট হয়ে গেছে। হাসপাতালটি দীর্ঘদিন ধরে রোগীসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। চৌগাছা ছাড়াও ঝিকরগাছা, মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলার বিপুলসংখ্যক রোগী এখানে চিকিৎসা নিতে আসেন। প্রতিদিন বহির্বিভাগে ৬০০ থেকে ৭০০ রোগী চিকিৎসা নিতে আসেন। ৫০ শয্যার বিপরীতে গড়ে ১০০ থেকে ১৩০ জন রোগী ভর্তি থাকেন, যাদের বড় অংশ নারী। রোগীর চাপ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক উৎসব আয়োজনের মধ্য দিয়ে যশোরে উদযাপিত হয়েছে দৈনিক দেশ রূপান্তরের সপ্তম বর্ষপূতি। বুধবার দুপুর ১২ টায় প্রেস ক্লাব যশোর মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। বিভিন্ন সামাজিক, ব্যবসায়ী, রাজনৈতিক সংগঠন ও সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় মিলনমেলায়। উপস্থিত বক্তারা দেশ রূপান্তর পত্রিকায় অতীতে প্রকাশিত আলোচিত রিপোর্ট নিয়ে প্রশংসা করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) এস এম শাহীন। তিনি বলেন, ‘দেশে দিনদিন পত্রিকার সংখা বাড়ছে; তবে পাঠকের হার কমেছে। পাঠকের কাক্সিক্ষত সংবাদ না থাকায় দিন দিন পত্রিকাগুলো পাঠকের সংখ্যা হারাচ্ছে। আবার সাংবাদিকতার এই ভিড়ে দিন দিন অপসাংবাদিকতাও…

Read More

বাংলার ভোর প্রতিবেদকমঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে ঢাকার নিউমার্কেট এলাকার পাশে প্রকাশ্যে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী টিটনের দাফন সম্পন্ন হয়েছে যশোরে। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে করেছেন হত্যা মামলা। যেখানে আসামি তালিকায় রয়েছেন অপর শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালসহ আরো কয়েকজন। ঘটনাটি ঘটেএদিকে, ঢাকার ব্যস্ততম এলাকায় গুলিতে নিহত দেশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নাইমুর হাসান টিটনকে ঘিরে নতুন করে আলোচনায় উঠে এসেছে তার অতীত, পারিবারিক পটভূমি এবং বিস্তৃত অপরাধ সাম্রাজ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে মঙ্গলবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা খুব কাছ থেকে তাকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করে। যশোরের খড়কি থেকে অপরাধ জগতে উত্থানটিটনের পৈত্রিক বাড়ি যশোর শহরের খড়কি এলাকায়, স্থানীয়ভাবে…

Read More

রামপাল সংবাদদাতা রামপালে সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬ সম্পন্ন হয়েছে। বুধবার দুই দিনব্যাপি উপজেলা মাঠে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের সমাপনী দিনে বালক ও বালিকা দলের চ্যাম্পিয়ন ও রানার্সআপদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসির সভাপতিত্বে এ টুর্নামেন্টে বিশেষ অতিথির বক্তব্য দেন, নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার, সমাজসেবা কর্মকর্তা শাহিনুর রহমান। টুর্নামেন্ট কমিশনারের দায়িত্ব পালন করেন রামপাল সরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক তৌহিদুল ইসলাম, খেলা পরিচালনা করেন, যথাক্রমে গোলাম আক্তার বাচ্চু, নাহিদুল ইসলাম ও কামরুল ইসলাম। ফাইনালে বড়কাটাখালী সপ্রাবি বালিকা একাদশ ও আদাঘাট সপ্রাবি বালিকা একাদশ অংশ নেয়। টাইব্রেকারে আদাঘাট বালিকা একাদশ চ্যাম্পিয়ন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের বিভিন্ন উপজেলা দরিদ্র মানুষের কাছ থেকে স্বাস্থ্য স্যানিটেশন ও আবাসন প্রকল্পের নামে প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে পকল্পের মাঠ পর্যায়ের কর্মীরা। একটি চক্রের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোরে কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে এই প্রতিষ্ঠানের কর্মীরা অভিযোগ করেন, এই পকল্পের এক কর্মকর্তা শফিকুজ্জামানসহ কয়েক কর্মকর্তা প্রণোদনা ব্র্যাক নামের একটি প্রকল্পের মাধ্যমে ঘর, টিউবওয়েল, সৌর বিদ্যুৎ, সেলাই মেশিন ও স্বল্পমূল্যে নিত্যপণ্য দেয়ার প্রতিশ্রুতি দেন। পরে তাদের মাধ্যমে বিভিন্ন উপজেলা থেকে দরিদ্র মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করে। তবে নির্ধারিত সময় পার হলেও কোনো প্রকল্প বাস্তবায়ন করা হয়নি। সংবাদ…

Read More

শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ শামুক/ঝিনুক জব্দ করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে নকিপুর বাজারে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিসে এই অভিযান পরিচালনা করে থানা পুলিশ ও বনবিভাগ। অভিযানে প্রায় ৫০ বস্তা (আনুমানিক ২২৫০ কেজি) শামুক উদ্ধার করা হয়। যা সুন্দরবন এলাকা থেকে অবৈধভাবে আহরণ করা হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উদ্ধারকৃত এসব শামুক/ঝিনুক বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬ এর তফসিল-১(গ) অনুযায়ী সম্পূর্ণভাবে সংরক্ষিত এবং ধরা, পরিবহন ও বাণিজ্য আইনত দণ্ডনীয় অপরাধ। প্রাথমিক তদন্তে জানা গেছে, জব্দকৃত শামুক/ঝিনুকগুলো কক্সবাজারে নুর আলম নামীয় এক ব্যক্তির কাছে পাঠানোর উদ্দেশ্যে কুরিয়ারের মাধ্যমে বুকিং দেয়া…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা ও ইউনিয়ন দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার আল ফালাহ ইসলামী সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঝিনাইদহ জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আ. হাই। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর ড. মাওলানা মুজাম্মিল হক । সভাপতিত্ব করেন উপজেলা শাখার আমীর মাওলানা মুহাম্মদ তাজুল ইসলাম, সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন খান। এ ছাড়াও উপস্থিত ছিলেন, পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, নায়েবে আমীর মাস্টার আজিজুর রহমান, মাস্টার মশিয়ার রহমান, মাস্টার রেজাউল ইসলাম, সাবেক চেয়ারম্যান মতিউর রহমান খান, সাবেক চেয়ারম্যান শাহ…

Read More