বাংলার ভোর প্রতিবেদক
যশোরের শার্শায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য আবু তালেবকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টায় উপজেলার বাগআঁচড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবু তালেব উপজেলার ৮ নম্বর বাগআঁচড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ওই ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য ছিলেন।
থানা সূত্রে জানা গেছে, এফআইআর নং-২৩, তারিখ-১৯ সেপ্টেম্বর ২০২৬, জিআর নং-৩০২, তারিখ-১৯ সেপ্টেম্বর ২০২৬, বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ এর ১৫ (৩)/২৫ ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪/৬ ধারার মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে পুলিশ গ্রেপ্তার করেন।
আটক আসামিকে শনিবার দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে জানিয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক বলেন, থানা এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
