Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পৃথক ঘটনায় তিন নারী-পুরুষ আহত
  • বাজারদর মধ্য ও নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে যাওয়ার শংকা যশোরের বিক্রেতাদের
  • আফসার আলী শুধু একটি নাম নয় : ইতিহাস, চেতনা আর প্রেরণার উৎস
  • শার্শায় শহিদ ও রেজাউল পক্ষের বোমা-গুলির ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ
  • গুপ্ত আর সুপ্ত এক হয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে চুড়ামনকাঠি হাট সভায় : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • যশোর পৌরসভার ৫ ও ৭ নম্বর ওয়ার্ডে রাস্তা-ড্রেনেজ নির্মাণ কাজের উদ্বোধন প্রতিমন্ত্রী অমিতের
  • কোটচাঁদপুর গৃহবধূর আত্মহত্যা নিয়ে রহস্য
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 26
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে পৃথক ঘটনায় তিন নারী-পুরুষ আহত

banglarbhoreBy banglarbhoreSeptember 26, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
বাংলার ভোর প্রতিবেদক :
যশোরে পৃথক ঘটনায় পূর্বশত্রুতা, যৌতুক ও পারিবারিক কলহের জেরে তিনজন আহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) যশোর সদর, কেশবপুর ও বেনাপোলে এসব ঘটনা ঘটে। আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার ঝাউদিয়া এলাকায় রুবেল হোসেন (২৭) নামে এক যুবককে হাতুড়ি ও চাকু দিয়ে কুপিয়ে আহত করা হয়। রুবেল ওই এলাকার রবিউল বিশ্বাসের ছেলে। পরিবারের সদস্যদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে কামাল (২২) ও তার সঙ্গে থাকা আরও দুই ব্যক্তি রুবেলের বাড়িতে গিয়ে তার ওপর হামলা চালান। এতে রুবেলের মুখ ও মাথায় কাটা জখম হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
অন্যদিকে,কেশবপুরের মাধবপুর গ্রামের ফারজানা আক্তার সুমি (৩০) নামে এক গৃহবধূকে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্বামী মাহাবুরের (৪৭) বিরুদ্ধে। ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর সকালে তাকে ঘরের মধ্যে আটকে তার মাথার চুল কেটে দেওয়া হয়। এরপর শুক্রবার সকাল ১০টার দিকে কাঠের চলা দিয়ে মারধর করা হয়। পরে তার মা চম্পা খাতুন তাকে উদ্ধার করে রাত সাড়ে ৯টার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তিনি মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থাও আশঙ্কামুক্ত।
এ ছাড়া শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বেনাপোল পোর্ট থানার শাখারীপোতা (অফিসপাড়া) এলাকায় পারিবারিক কলহের জেরে রেশমা (৪৫) নামে এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে তার স্বামী ভারতীয় নাগরিক মো. আমিন শেখের (৫০) বিরুদ্ধে। ঘটনার সময় রেশমা তার বাবার বাড়িতে ছিলেন। মারধরের পর তার মা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
তিনটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় আহতদের আত্মীয়-স্বজনরা অভিযোগ করেছেন বলে তারা জানিয়েছে।
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাজারদর মধ্য ও নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে যাওয়ার শংকা যশোরের বিক্রেতাদের

    September 26, 2026

    আফসার আলী শুধু একটি নাম নয় : ইতিহাস, চেতনা আর প্রেরণার উৎস

    September 26, 2026

    শার্শায় শহিদ ও রেজাউল পক্ষের বোমা-গুলির ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ

    September 25, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.