Author: banglarbhore

কেশবপুর সংবাদদাতা যশোর জেলা কেশবপুর উপজেলার বিএনপি’র পৌর বিএনপির উদ্যোগে রোববার বিকেল চারটার সময় উপজেলা বিএনপির প্রধান কার্যালয় প্রাঙ্গনে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, যশোর-৬ কেশবপুর আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, কেশবপুর উপজেলার সাবেক আহবায়ক সাবেক কাউন্সিলর মশিউর রহমান, ৬ নম্বর ইউনিয়নের বিএনপির বারবার নির্বাচিত চেয়ারম্যান আলউদ্দিন আলা, উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, কেশবপুর উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন,…

Read More

খুলনা সংবাদদাতা খুলনা মহানগর দায়রা জজ আদালতের প্রধান ফটকের বাইরে দুর্বৃত্তদের গুলিতে দুজন নিহত হয়েছেন। রোববার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম। তিনি বলেন, নিহত দুজন হলেন মো. ফজলে রাব্বি (রাজন) ও হাসিব হাওলাদার। পুলিশ জানায়, রাজনের নামে ছয়টা মামলা আছে। হাসিবের নামেও একাধিক মামলা আছে। দুজনই শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জামিনে থাকা দুজন আসামি আদালতে হাজিরা দিয়ে আদালত ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা পান করতে দাঁড়িয়েছিলেন। এ সময় চার থেকে পাঁচজন দুর্বৃত্ত হেঁটে এসে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তারা দুজন মাটিতে…

Read More

বাংলার ভোর ডেস্ক ৫৩ বছর আগে ১৯৭১ সালের এই ডিসেম্বরেই বাঙালির নয় মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। ৩০ লাখ শহীদ আর ২ লাখ মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষার শপথ নিয়ে মাসটি নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হবে। বিজয়ের মাসে পুরো বাঙালি জাতি কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা নিবেদন করবেন মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের, যাদের এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই মহান স্বাধীনতা। বাঙালির সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসের শ্রেষ্ঠ ঘটনা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। দীর্ঘ ৯ মাস সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের এক ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে বাঙালি জাতির কয়েক হাজার বছরের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বপ্নসাধ পূরণ হয়…

Read More

মহম্মদপুর সংবাদদাতা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুরে অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল। বিএনপি নেতা কাজী সালিমুল হক কামালের নেতৃত্বে এই দোয়া মাহফিলে যোগ দেন হাজারো মানুষ। রোববার বিকেলে বিনোদপুর স্কুল মাঠে স্থানীয় বিএনপি নেতা গোলাম আযম সাবুর সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরা-২ আসনের বিএনপি’র সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী সালিমুল হক কামাল। আরো পড়ুন .. .. দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন মহম্মদপুর বিএনপির নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান বাচ্চু, আখতারুজ্জামান, শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকুসহ অন্যান্য নেতৃবৃন্দ।…

Read More

তালা সংবাদদাতা তালা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপারানী সরকারকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার বিকেলে পাটকেলঘাটা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান বিদায়ী ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান। আরো পড়ুন .. .. অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাব সভাপতি এস.এম নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের নাজির খান মোহাম্মদ নূরুল আমিন, প্রধান সহকারী মোহাম্মদ আব্দুল হাই, সার্ভেয়ার মোহাম্মদ মিরাজ হোসেন, নায়েব কাজী মনিরুল ইসলাম, একরামুল বিশ্বাস, অসিম কুমার হালদারসহ তালা উপজেলার ১২টি ইউনিয়নের সকল নায়েবগণ। সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তা দীপারানী সরকার বলেন, তালা উপজেলায় কাজ করতে পেরে…

Read More

কেশবপুর পৌর সংবাদদাতা যশোরের কেশবপুরে কায়পুত্র ও ঋষিদের নিয়ে ‘জাতপাতের বলি’ প্রামাণ্যচিত্রের প্রদর্শনী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে শহরের মায়া ফাউণ্ডেশনে সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যাণ্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড), ব্রাত্যজন রিসোর্স সেন্টার (বিআরসি) এবং পরিত্রাণের উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আরো পড়ুন… পরিত্রাণের সভাপতি আনন্দ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সেড পরিচালক ফিলিপ গাইন। অতিথি ও আলোচক ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাবেক সহসভাপতি মোতাহার হোসাইন এবং পরিত্রাণের নির্বাহী পরিচালক মিলন দাস। অনুষ্ঠান পরিচালনা করেন বিআরসি’র প্রজেক্ট কো-অর্ডিনেটর উজ্জ্বল কুমার দাস। ঋষি ও কায়পুত্রদের নিয়ে ২৩…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ঢাকায় চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় যশোরে দুয়া মোনাজাত হয়েছে। রবিবার বিকালে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে যশোরবাসীর সম্মিলিত দোয়া-মোনাজাতের আয়োজন করে জেলা বিএনপি। এতে বিএনপির নেতাকর্মীরা ছাড়াও জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ নেন। তিন বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে যেন মানুষের ঢল নামে। কানায় কানায় পূর্ণ হয়ে যায় গোটা ঈদগাহ ময়দান। দেশনেত্রীর সুস্থতা কামনায় মুসল্লীদের আমিন আমিন ধ্বনিতে গোটা এলাকা মুখরিত হয়। কোন রাজনৈতিক দলীয় প্রধানের এভাবে উন্মুক্ত স্থানে এ ধরনের আয়োজন যশোরের ইতিহাসে নজিরবিহীন বলে মনে করছেন দোয়া মাহফিলে…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা এক রাতে কোটচাঁদপুরে দুই কৃষকের ঘোয়াল ঘর ফাঁকা করে চুরি হয়েছে ৭টি গরু। গরু হারিয়ে দিশেহারা কৃষক রমজান আলী ও রবিন হালদার। শনিবার রাতের কোন এক সময় সংবদ্ধ চোরচক্র উপজেলার সালেমানপুর উত্তরপাড়া গ্রামের কৃষক রমজান আলীর গোয়াল ঘর থেকে ৫টি গরু নিয়ে যায় চোর চক্র। একই রাতে আরো দুটি গরু চুরির ঘটনা ঘটে উপজেলার কাগমারী গ্রামে। ওই গ্রামের কালীতলাপাড়ার রবিন হালদার জানান রোববার সকালে দেখতে পাই গোয়াল ঘরের দরজা ভাংগা আর গরু দুটি নেই। আশপাশে অনেক খোঁজাখুজি করেও চোর বা গরুর কোন সন্ধান পাইনি। গরু দুটির আনুমানিক মূল্য ২ লাখ টাকা। ভুক্তভোগী রজমান আলী জানান, তিনি কৃষিকাজের পাশাপশি…

Read More

পাইকগাছা সংবাদদাতা পাইকগাছায় ভিটেবাড়ি জমি নিয়ে কাা-ভাইপো একে অপরের বিরুদ্ধে দখল চেষ্টা, ভাংচুরের অভিযোগ করেছেন। এ নিয়ে স্থানীয় ভাবে শালিসিসহ থানা পুলিশ ও আদালত পর্যন্ত গড়ালেও এখনো পর্যন্ত সমাধান মেলেনি। জানা গেছে, উপজেলার কপিলমুনির নাবা গ্রামের শংকর মন্ডলের (৬০) সাথে তার বড় ভাইপো কাজল মন্ডলের (৩০) মধ্যে বসতবাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিষয়ে কাকা শংকর মন্ডলের অভিযোগ বাবার মৃত্যুর পর বড় ভাই বাড়ির ৭৩ শতক জমি সমান অংশে ভাগ করে দিলে সবাই ভোগদখলে আছি। কিন্তু এখন ভাইপো কাজল আমার বাড়ির পিছনের অংশ মার্কেটের উত্তরপাশে টিন সেডের একটি চায়ের দোকান ভাংচুর করে দখল চেষ্টা করেছেন। এ ঘটনায় তিনি ভাইপো…

Read More

বাংলার ভোর প্রতিবেদক জামায়াত ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম বলেছেন, যারা ১৮ কোটি মানুষকে দেশে ফেলে রেখে বিদেশে অবস্থান করেন তারা দেশপ্রেমিক হতে পারে না। জামায়াতে ইসলামী নেতারা বিদেশ থেকে এসে ফাঁসির মঞ্চে চড়েছেন। তারা দেশ ছেড়ে পালিয়ে যাননি। অনেক নেতা বিদেশ থেকে দেশে আসার সাহস পাচ্ছেন না। ইংল্যান্ডের নাগরিকত্ব ছেড়ে এসে যদি প্রধানমন্ত্রী না হতে পারেন, দুই কূলই হারাবেন। আমাদের প্রার্থী মোসলেহ উদ্দিন ফরিদ ৩০ বছরের ইংল্যান্ডের নাগরিকত্ব ছেড়ে দেশে এসেছেন মানুষকে সেবা করতে। আপনারা তাকে বিজয়ী করুন। রোববার বিকেলে চৌগাছা শাহাদাৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে যশোর-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদের নির্বাচনী জনসভায় প্রধান…

Read More