বাংলার খেলা প্রতিবেদক : দীর্ঘ চার মাসের স্থবিরতা কাটিয়ে অবশেষে নতুন জীবন পেল যশোর জেলা ক্রীড়া সংস্থা (ডিএসএ)। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিত এক আদেশে ৭ সদস্য বিশিষ্ট নতুন অ্যাডহক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। গত ১১ মার্চ আগের অ্যাডহক কমিটি ভেঙে দেয়ার পর থেকে যশোর ক্রীড়াঙ্গনে চরম অনিশ্চয়তা ও স্থবিরতা বিরাজ করছিল। দীর্ঘ অপেক্ষার পর ঘোষিত নতুন এই কমিটিতে পদাধিকার বলে যশোরের জেলা প্রশাসককে সভাপতি করা হয়েছে। এছাড়া জেলা পুলিশ সুপার, জেলা ক্রীড়া কর্মকর্তা, জেলা সমাজসেবা কর্মকর্তা’র মতো প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতি আগেই নিশ্চিত ছিল। ক্রীড়া সংগঠক হিসেবে আলোচনায় থাকা মাহাতাব নাসির পলাশও সদস্য হিসেবে জায়গা করে…
Author: banglarbhore
বাংলার খেলা প্রতিবেদক : বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন যশোরের দুই উদীয়মান ক্রিকেটার শাহরিয়ার সাকিব ও আজিজুল হাকিম তামিম। অনূর্ধ্ব-১৯ দলকে সফলভাবে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকা এই দুই তরুণ তুর্কির অনূর্ধ্ব-২৩ জাতীয় জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে সুযোগ পাওয়ার খবরে উচ্ছ্বসিত যশোরের ক্রীড়াঙ্গন। সর্বশেষ অনুষ্ঠিত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম্যান্সের পুরস্কার হিসেবেই এই সুযোগ পেলেন তারা। লিগে গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে খেলা শাহরিয়ার সাকিব ছিলেন দারুণ ছন্দে। ১০ ইনিংসে ৪১.১৫ গড়ে তিনি সংগ্রহ করেন ৪১৫ রান। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ১১ নম্বরে থাকা সাকিবের ব্যাটে এসেছে ৪টি অর্ধশতক এবং ৪৫ ছাড়ানো আরও দুটি…
ফকিরহাট সংবাদদাতা : বাগেরহাটের ফকিরহাটে চুরি হওয়া ১১টি ছোট-বড় গরু উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় চোরাইকৃত গরু পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে। একই সঙ্গে আন্তঃজেলা গরু চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার ভোররাত ৩টা ৪০ মিনিটে খুলনার তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়নের কাটেঙ্গা গ্রামে অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গরুর আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা। পুলিশ জানায়, ফকিরহাট থানার একটি চুরির মামলার তদন্তে প্রকাশিত আসামি ইমরান শেখ (৪০) ও নাহিদ শেখকে (২৭) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে রিমান্ডে নেয়া হয়। রিমান্ডে…
নড়াইল সংবাদদাতা : নড়াইলের কালিয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন (স্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান) উল্টে খাঁদে পড়ে এর চালক রাহুল মুসল্লী (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কালিয়া-বড়দিয়া সড়কের হাঁড়িডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাহুল মুসল্লী সালামাবাদ ইউনিয়নের জয়পুর গ্রামের বাসিন্দা। কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাজ মোহাম্মদ মল্লীক বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাঁকা এলাকা থেকে নসিমন চালিয়ে কালিয়ার দিকে যাচ্ছিলেন রাহুল। পথিমধ্যে কালিয়া-বড়দিয়া সড়কের হাঁড়িডাঙ্গা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান শামীম ফকিরের বাড়ির সামনে পৌঁছালে দ্রুতগতির নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে খাদে পড়ে যায়।…
সংবাদদাতা অভয়নগর : যশোরের অভয়নগর উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইজিবাইক উল্টে মহিতোষ মন্ডল (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পর ইজিবাইকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বৃহস্পতিবার বেলা পেনে বারটার দিকে উপজেলার নওয়াপাড়া পৌরসভার রানাভাটা এলাকার কয়লাঘাট স্কুলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মহিতোষ মন্ডল অভয়নগর উপজেলার ভাটবিলা গ্রামের বাসিন্দা। এবং পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড এ কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় রানাভাটা এলাকার কয়লাঘাট স্কুলের সামনে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে মহিতোষ মন্ডল গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পরপরই সুযোগ বুঝে ইজিবাইক চালক পালিয়ে যেতে সক্ষম হয়।…
“সংগৃহিত নমুনা ফেলে দেয়া হয় ড্রেন কিংবা ডাস্টবিনে। বাড়িতে বসে তৈরির পর বিশেষজ্ঞ চিকিৎসকের সিল স্বাক্ষরিত ভুয়া রিপোর্ট ধরিয়ে দেয়া হয় রোগীকে” কাজী নূর : রোগ নির্ণয়ে একজন চিকিৎসকের সবচেয়ে বড় ভরসা প্যাথলজি রিপোর্ট। সেই রিপোর্টের ওপর নির্ভর করেই নির্ধারিত হয় রোগীর চিকিৎসা, ওষুধ কিংবা অস্ত্রোপচারের প্রয়োজনীয়তা। অথচ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সেই জীবনরক্ষাকারী প্যাথলজি রিপোর্টকেই ভয়াবহ প্রতারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠেছে। অনুসন্ধানে উঠে এসেছে, হাসপাতালকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি সংঘবদ্ধ চক্র ভর্তি রোগীদের রক্ত, প্রস্রাবসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করে প্রকৃত পরীক্ষাগারে না পাঠিয়ে ফেলে দিচ্ছে। পরে কম্পিউটারে বসে ভুয়া প্যাথলজি রিপোর্ট তৈরি করে রোগীদের…
বাংলার ভোর প্রতিবেদক : যশোরজুড়ে এখন পুরোদমে চলছে আমন ধানের চারা রোপণের কাজ। কয়েক দিনের বিরূপ আবহাওয়ার পর রোদ-বৃষ্টির অনুকূল পরিবেশ ফিরে আসায় জেলার বিভিন্ন উপজেলার মাঠে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ১ লাখ ২৪ হাজার হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে প্রায় ৬ হাজার হেক্টর জমিতে চারা রোপণ শেষ হয়েছে। বর্তমান আবহাওয়া অনুকূলে থাকায় নির্ধারিত সময়ের মধ্যেই বাকি জমিতেও রোপণ শেষ হবে বলে আশা করছে কৃষি বিভাগ। তবে আশাবাদের পাশাপাশি রয়েছে কৃষকদের উদ্বেগও। তাদের আশঙ্কা, এই সময়ে টানা ভারি বর্ষণ হলে সদ্য রোপণ করা…
কেশবপুর সংবাদদাতা : যশোরের কেশবপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ শাহিন (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত শাহিন গাইবান্ধা জেলার খামার বোয়ালী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বুধবার দুপুরে কেশবপুর পৌর শহরের গাজীর মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আটক ব্যক্তির কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করে। কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন, “সরকারের মাদকবিরোধী নীতির আলোকে কেশবপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। অভিযানের নেতৃত্বদানকারী কেশবপুর থানার সেকেন্ড অফিসার এসআই মোকলেছুর রহমান বলেন, মাদক কারবারিদের সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে। সুনির্দিষ্ট তথ্য পেলেই…
সাতক্ষীরা সংবাদদাতা : বাগেরহাট জজ কোর্টের আইনজীবী ও সহকারী সরকারি কৌসুলী (এপিপি) নিজাম উদ্দিন শান্তর হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির শহীদ মিনার চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এ সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর আলীর সভাপতিত্বে এবং সংগঠনের সদস্যসচিব অ্যাডভোকেট নুরুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী। সমাবেশে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এবিএম সেলিম, ই. জে. সাহরিয়ার হাসিব, জি. এম. ফিরোজ…
শ্যামনগর সংবাদদাতা : দসবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার বিশ্ব বাঘ দিবস উপলক্ষে পৃথক কর্মসূচিতে দিবসটি পালন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় সাতক্ষীরা সহ-ব্যবস্থাপনা কমিটি ও সাতক্ষীরা রেঞ্জ সুন্দরবন পশ্চিম বন বিভাগ খুলনার আয়োজনে সংগঠনের সভাপতি মাহমুদাবেগমের সভাপতিত্বে ও দুপুর সাড়ে ১২টায় বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন দেশ টিভির স্টাফ রিপোর্টার শরীফুল্লাহ কায়সার সুমন, বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, চ্যানেল টোয়েন্টিফোর’র জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না, শ্যামনগর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনিস সুমন, কলাগাছিয়া বন টহল ফাঁড়ির ইনচার্জ সরুজ কুমার দিপ,…