রামপাল সংবাদদাতা
রামপালে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসীর সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ, সরকারি খাল দখল মুক্ত,
অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া তেলিখালী ও সগুনা-দাউদখালী নদীর ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ কাঠের পুল দ্রুত মেরামতের সিদ্ধান্ত গৃহীত হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তীকে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ রাজিব আল রশিদকে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও ইউনিয়ন পরিষদের সচিবগণ উপস্থিত ছিলেন।
