বাগআঁচড়া সংবাদদাতা
সারাদেশে নৈরাজ্য ও পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে শার্শার বাগআঁচড়ায় এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অংশ নেন।
সোমবার বিকেলে শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাসের নির্দেশনায় বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বাগআঁচড়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোনায়েম হোসেন, শাহাজান কবির, মোজাম বিশ্বাস, আমির হোসেন টালী, প্রচার সম্পাদক নাজমুল হুদা, বিএনপি নেতা আব্দুল লতিফ, হাকিম।
এ সময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, সদস্য আলী বাবর বাবু, কৃষকদল নেতা বাবলু মোল্লাসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
