Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আশাশুনিতে ১৫০ মিটার বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে
  • ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী
  • সাতক্ষীরায় বিপু রেজার মৃত্যু ঘিরে নতুন বিতর্ক : সংবাদ প্রকাশ নিয়ে দুই পক্ষের ভিন্ন দাবি
  • সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • রামপালে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
  • মহেশপুরে হ#ত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৩
  • নড়াইলে মানসুর হত্যায় অভিযুক্ত যুবকের আত্মসমর্পণ
  • কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 28
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

banglarbhoreBy banglarbhoreSeptember 28, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বেনাপোল সংবাদদাতা :
ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে।
সোমবার বিকেলে ভারতের পশ্চিমবঙ্গের হরিদাসপুর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দুই দেশের পেট্রাপোল-বেনাপোল শূন্যরেখায় আনুষ্ঠানিকভাবে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। এ সময় ভারতের ব্যুরো অব ইমিগ্রেশন, বিএসএফ এবং পুনের সরকারি নারী সেফহোমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ, বিজিবি ও জাস্টিস অ্যান্ড কেয়ার এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দেশে ফেরা দুই নারী হলেন, খুলনা জেলার ফুলতলা থানার রাজঘাট ইউনিয়নের জুগমিপাশা গ্রামের রিমা খাতুন এবং ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার জয়দা এলাকার বড় মজহিরা গ্রামের রিয়া আকরাম মোল্লা ওরফে জরিনা আক্তার মোল্লা।

ভারতের ব্যুরো অব ইমিগ্রেশন হরিদাসপুরের হস্তান্তরসংক্রান্ত নথি থেকে জানা যায়, দুই নারীর দেশে ফেরার জন্য বাংলাদেশ ডেপুটি হাইকমিশন মুম্বাই থেকে গত ৩ জুলাই ট্রাভেল পারমিট এবং ভারতের এফআরআরও মুম্বাই থেকে গত ২৪ সেপ্টেম্বর এক্সিট পারমিট ইস্যু করা হয়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, বাংলাদেশে ফেরার পর ইমিগ্রেশন কার্যক্রমে তাদের কাগজপত্র যাচাই-বাছাই ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য পোর্ট থানায় পাঠানো হয়েছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ আশরাফ হোসেন জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে পৌঁছে দেয়ার জন্য এনজিও সংস্থা যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের প্রতিনিধিরা তাদের গ্রহণ করেছেন।

জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শফিকুল ইসলাম বলেন, ভালো কাজ ও জীবিকার আশায় দালালের প্রলোভনে পড়ে বিভিন্ন সময়ে ওই দুই নারী অবৈধপথে ভারতে পাচার হয়েছিলেন। সেখানে গিয়ে পুলিশের হাতে আটক হওয়ার পর স্থানীয় আদালতের মাধ্যমে তাদের কারাভোগ করতে হয়। সাজা শেষে তাদের পুনের সরকারি নারী সেফহোমে রাখা হয়।

তিনি আরও বলেন, পরে দুই দেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

শফিকুল ইসলাম জানান, দেশে ফেরত আসা দুই নারীর স্বজনদের খবর দেয়া হয়েছে। স্বজনরা পৌঁছালে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এর আগ পর্যন্ত তারা জাস্টিস অ্যান্ড কেয়ারের শেল্টার হোমে নিরাপদ হেফাজতে থাকবেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    আশাশুনিতে ১৫০ মিটার বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে

    September 28, 2026

    সাতক্ষীরায় বিপু রেজার মৃত্যু ঘিরে নতুন বিতর্ক : সংবাদ প্রকাশ নিয়ে দুই পক্ষের ভিন্ন দাবি

    September 28, 2026

    সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

    September 28, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.