Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক সংবিধানের কোনো সাধারণ সংশোধন নয়, বরং সংবিধানের আমূল সংস্কারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, বর্তমান সরকার ফ্যাসিবাদের পথ অনুসরণ করে সংখ্যাগরিষ্ঠতার ছড়ি ঘোরালে তা দেশের জনগণ মেনে নেবে না। গণভোটে জনগণের সরাসরি রায়কে অগ্রাধিকার দিয়ে অবিলম্বে সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। শুক্রবার যশোরের বিডি হলে জেলা ১১ দলীয় ঐক্য আয়োজিত ‘২০২৪ এর গণঅভ্যুত্থান: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, “কনসেপচুয়ালি ধারণাগতভাবে আমরা কোনো সংশোধন মানি না,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের দাবিতে যশোরের আমডাঙ্গা খালে জমে থাকা কচুরিপানা, শেওলা ও পলি অপসারণে স্বেচ্ছাশ্রমে নেমেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার সকাল থেকে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উদ্যোগে প্রায় শতাধিক মানুষ খালের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। সংগ্রাম কমিটির নেতাদের দাবি, আমডাঙ্গা খালের পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হচ্ছে। খালটি দ্রুত সংস্কার ও পলি অপসারণ করা গেলে এলাকার পানি নিষ্কাশন অনেকটাই স্বাভাবিক হবে। কর্মসূচিতে অংশ নিয়ে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতা শিব প্রসাদ বলেন, “আমডাঙ্গা সুইচগেটের নিচে প্রায় ছয় ফুট পলি জমে তলদেশ উঁচু হয়ে গেছে। ফলে পানি প্রবাহ আশঙ্কাজনকভাবে কমে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের বাঘারপাড়া উপজেলার এক নারীর সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) দুপুরের পর থেকে প্রায় ৫ মিনিট ৩২ সেকেন্ড দৈর্ঘ্যের ওই ভিডিওটি ফেসবুক, মেসেঞ্জার ও ইমোসহ বিভিন্ন মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভিডিওতে দেখা যাওয়া ব্যক্তি উপজেলার খাজুরা আঞ্চলিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান যাদু মিয়া। তিনি বন্দবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ডাকুর মেজো ভাই। স্থানীয় একাধিক নেতাকর্মীও ভিডিওতে থাকা ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছেন বলে দাবি করেছেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি…

Read More

লোহাগড়া সংবাদদাতা মতুয়া মহাসম্মেলন উপলক্ষে নড়াইলের লোহাগড়া মতবিনিময় সভা ও পৌর শাখা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার দুপুরে লক্ষীপাশাস্থ্য শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দির চত্বরে শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন লোহাগড়া উপজেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। লোহাগড়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি খোকন কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতুয়া রত্ন ও সাবেক জনতা ব্যাংক কর্মকর্তা বলদেব বিশ্বাস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন নড়াইল জেলা শাখার সভাপতি মতুয়া শ্রী অসীম পাল, হরিগুরুচাঁদ মতুয়া মিশন লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সস্পাদক মতুয়া রত্ন তমাল কৃষ্ণ কুন্ডু। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লোহাগড়া…

Read More

কাজী নূর বৃষ্টি হচ্ছে রোজ, সবজির ক্ষেতে পানি, খাল বিল সব ডুবে একাকার। মাছ ধরার উপায় নেই। বৃষ্টিকে কারণ দেখিয়ে রোজ এমনিভাবে অস্থির হয়ে উঠছে নিত্যপণ্যের বাজার। থেমে নেই ডিম, মুরগির দাম। খামারেও পানি থৈ থৈ করছে, সরবরাহ কমের অজুহাত দিয়ে নেয়া হচ্ছে বাড়তি দাম। সেই সঙ্গে যোগ হয়েছে বাড়তি পরিবহন খরচ। তবে গত কয়েকদিনের ব্যবধানে সবচে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। এমন পরিস্থিতিতে হাতে গোনা দু-একটি সবজির দাম কমায় বিক্রেতারা বলছেন, পরিস্থিতি অনুকূল আসতে সময় লাগবে। সব মিলিয়ে সাধারণ ক্রেতাদের ভোগান্তি আরো বাড়িয়ে তুলেছে। শুক্রবার যশোর শহরের হাজী মোহাম্মদ মহসিন রোড বড়বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজার ঘুরে দেখা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের মুড়লিতে অবস্থিত ঐতিহাসিক দানবীর হাজী মোহাম্মদ মহসিন ইমামবাড়ী ও এর সংলগ্ন পুকুর রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পুকুরটি সংস্কার না করায় ইমামবাড়ীর ঐতিহাসিক ভবনটি পুকুরে ধসে পড়ার আশঙ্কা এবং ইমামবাড়ীর সীমানা প্রাচীর ঘেষে অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ইমামবাড়ীর বর্তমান কমিটির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে জেলার বিভিন্ন স্থান থেকে আসা সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন। এ সময় বক্তারা ঐতিহাসিক ইমামবাড়ী ও এর সম্পত্তি সংরক্ষণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান। মানববন্ধনে সভাপতিত্ব করেন এহতেশাম উল আলম প্রতীক। বক্তব্য দেন বাংলাদেশ শীয়া উলামা কাউন্সিলের সভাপতি হুজ্জাতুল ইসলাম মাওলানা ইব্রাহীম খলীল রাজাভী, ইমামবাড়ীর সম্পাদক ও…

Read More

বাংলার ভোর প্রতিবেদক নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবে যশোরের চাঁচড়া আরএইচডি থেকে রাজগঞ্জ জিসি সড়কের চার কিলোমিটার অংশ সংস্কার ও প্রশস্তকরণের কাজের উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবে সড়কটির ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে প্রকল্পের কাজের উদ্বোধন করেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। উন্নয়নের এ ধারাবাহিকতা বজায় রাখতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে নিজ নিজ এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। তিনি বলেন, “মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে জাল প্যাথলজি রিপোর্ট সরবরাহকারী সিণ্ডিকেটের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর দিনভর পাঠক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে দৈনিক বাংলার ভোর। বৃহস্পতিবার সকাল থেকেই হাসপাতালপাড়া, চিকিৎসক সমাজ, স্বাস্থ্যকর্মী এবং সাধারণ পাঠকের মধ্যে প্রতিবেদনটি নিয়ে ব্যাপক আলোচনা দেখা যায়। শহরের বিভিন্ন সংবাদপত্র বিক্রয়কেন্দ্রে দৈনিক বাংলার ভোর সংগ্রহে পাঠকদের আগ্রহ লক্ষ্য করা যায়। পাঠকদের অতিরিক্ত চাহিদার কারণে বেলা ১২টার আগেই হাসপাতাল মোড়ে অবস্থিত ‘মেসার্স ইজাহার আলী’ সংবাদপত্র বিক্রয়কেন্দ্রের সব কপি বিক্রি হয়ে যায়। পরে অনেক পাঠক সেখানে গিয়ে পত্রিকা না পেয়ে ফিরে যান। অনেকে আবার পত্রিকার ই-পেপার থেকে প্রতিবেদনের ছবি মোবাইল ফোনে ধারণ করে সামাজিক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : যশোর শিশু উন্নয়ন কেন্দ্র (বালক)-এ বর্তমানে ২৯৫ জন শিশু রয়েছে। এর মধ্যে ১৬ জনের বয়স ইতোমধ্যে ১৮ বছর অতিক্রম করেছে। একই সঙ্গে হত্যা মামলার আসামি হিসেবে রয়েছে ১০৮ শিশু। আইন কমিশনের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। প্রতিবেদনে শিশু আদালতে বিচারক সংকট, দীর্ঘসূত্রিতা এবং শিশু আইনের বিভিন্ন অসঙ্গতিকে এ অবস্থার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। জানা যায়, যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) বর্তমানে ধারণক্ষমতার প্রায় পুরোটা পূর্ণ হয়ে গেছে। ৩০০ জন ধারণক্ষমতার এ কেন্দ্রে অবস্থান করছে ২৯৫ জন শিশু। তাদের মধ্যে ১৬ জনের বয়স ১৮ বছর অতিক্রম করেছে। এছাড়া ৬৯ জনের বয়সের তথ্য নথিতে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : যশোর শহরের দীর্ঘদিনের অভিশাপ জলাবদ্ধতা নিরসনে ভৈরব ও মুক্তেশ্বরী নদীর সংযোগ ড্রেনগুলো পুনরুজ্জীবিত করা, নতুন ড্রেন ও খাল খনন এবং ড্রেনসমূহের ডিজিটাল ম্যাপিং নিশ্চিত করার জোরালো দাবি জানানো হয়েছে। একই সাথে ড্রেনে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ফেলা বন্ধে ওয়ার্ডভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা জোরদারসহ প্রয়োজনে আইনি ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার বেলা ১১টায় পৌর মিলনায়তনে দৈনিক গ্রামের কাগজ ও নাগরিক সংগঠন ‘জনউদ্যোগ’র যৌথ আয়োজনে ‘যশোর শহরের জলাবদ্ধতা নিরসনে করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব কথা উঠে আসে। দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিনের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার যশোরের…

Read More