Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক ভবদহ অঞ্চলের জলাবদ্ধ মানুষের অধিকার আদায়ের আন্দোলনের অন্যতম প্রধান সংগঠক ও ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহবায়ক রণজিৎ বাওয়ালি আর নেই। দীর্ঘ চার দশকের জলাবদ্ধ ভবদহ অঞ্চলের মানুষের স্থায়ী মুক্তির দাবিতে রাজপথে সোচ্চার থাকা এই প্রবীণ নেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভবদহ অঞ্চলে। বুধবার দুপুর ১টা ২৫ মিনিটে যশোরের অভয়নগর উপজেলার ডুমুরতলা গ্রামের নিজবাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রণজিত বাওয়ালির সহকর্মীরা জানান, গত ১ জুলাই সকালে তিনি মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হলে প্রথমে অভয়নগর স্বস্থ্য কমপ্লেক্সে পরে ভবদহ পনি নিস্কাশন সংগ্রাম কমিটির…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ‘জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ, প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বিজয় র‌্যালি, শহিদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে প্রথমে একটি র‌্যালি বের হয়। র‌্যালিতে সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। স্মৃতিস্তম্ভে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ…

Read More

মাগুরা সংবাদদাতা মাগুরায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপি নানা কর্মসূচির আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। কর্মসূচির অংশ হিসেবে জুলাই শহীদদের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ, জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, শিশুদের রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এ ছাড়া শহরের প্রধান প্রধান সড়ক জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও রঙিন নিশানায় সজ্জিত করা হয়। সকাল ৯টায় ঢাকা রোড ব্রিজ সংলগ্ন জুলাই শহীদ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামের বাসিন্দারা স্নেহলতা পারভিন বিউটির সাম্প্রতিক সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়ে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডা. রাসেল। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, সম্প্রতি স্নেহলতা পারভিন বিউটি যে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। বক্তারা অভিযোগ করেন, হায়দার আলীর সম্পত্তি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলমান রয়েছে এবং এ ঘটনায় বিভিন্ন মামলা বিচারাধীন রয়েছে। লিখিত বক্তব্যে আরও বলা হয়, হায়দার আলীকে নির্যাতন, অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে স্নেহলতা পারভিন বিউটি, তার ভাই-বোন ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে অতীতেও…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : সময় গড়িয়েছে এক বছর। ক্যালেন্ডারের পাতা বদলেছে, বদলেছে অনেক কিছু। কিন্তু দৈনিক বাংলার ভোর পরিবারের কাছে আবু সাঈদ সাগরের স্মৃতি আজও অমলিন। কর্মব্যস্ত অফিসে কোনো একটি মুহূর্তে তার কথা মনে পড়ে যায় সহকর্মীদের। মনে পড়ে যায় দায়িত্বশীল, নীরব ও কর্মনিষ্ঠ সেই মানুষটির কথা, যিনি নিজের কাজের মধ্য দিয়েই সহকর্মীদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। আজ সোমবার (৪ আগস্ট) দৈনিক বাংলার ভোরের কম্পিউটার বিভাগের ইনচার্জ মরহুম আবু সাঈদ সাগরের প্রথম মৃত্যুবার্ষিকী। ২০২৫ সালের এই দিনে রাত ১০টা ৪৫ মিনিটে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে ১০ দফা দাবি তুলে ধরে সংবাদ সম্মেলন করেছে জুলাই যোদ্ধা সংগঠন, যশোর জেলা। মঙ্গলবার সকালে প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এসব দাবি তুলে ধরেন। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের যশোর জেলা শাখার আহ্বায়ক এবি আহাদ হোসাইন। তিনি বলেন, জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং গণঅভ্যুত্থানের গণআকাক্সক্ষা অনুযায়ী জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পুনর্বাসন নিশ্চিত করার দাবি জানান তিনি। সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়, সারা দেশে চলমান মব সন্ত্রাস বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে…

Read More

বাংলার খেলা প্রতিবেদক : যশোরের চাঁচড়া ইউনিয়নের বর্ষীয়ান রাজনৈতিক নেতা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, শিক্ষক ও সমাজসেবক ওয়াজেদ আলী মোড়ল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বাদ এশা জানাজা শেষে তাকে দাফন করা হয়। ১৯৪৬ সালে জন্মগ্রহণ নেয়া ওয়াজেদ আলী মোড়ল ১৯৬৮ সালে শিক্ষকতা পেশায় যোগ দেন এবং ২০১০ সালে অবসর গ্রহণ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি শিক্ষা, ক্রীড়া, স্কাউটিং, রাজনীতি ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। ক্রীড়াঙ্গনে তিনি যশোর জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও জেলা স্টেডিয়াম ব্যবস্থাপনা কমিটির সদস্য ছিলেন। এছাড়া জেলা অ্যাথলেটিক্স…

Read More

কালিগঞ্জ( সাতক্ষীরা) সাংবাদদাতা : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুর রহমানের বিরুদ্ধে তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী আবেদন জমা দিতে গিয়ে অতিরিক্ত অর্থ দাবি, মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে সোমবার (৩ আগস্ট) দুপুর ১২ টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন জাতীয় দৈনিক আলোকিত সকাল ও দক্ষিণের মশাল পত্রিকার স্টাফ রিপোর্টার আরাফাত আলী। লিখিত অভিযোগে সুত্রে জানাযায়, গত ২ আগস্ট (রবিবার) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে তিনি তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী বিভিন্ন তথ্য চেয়ে নির্ধারিত আবেদনপত্র জমা দিতে কালিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে যান। এ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান শনিবার রাত সাড়ে ৮টায় পাইপপট্টিতে আয়োজন করা হয়। সংগঠনের সাবেক সভাপতি ফিরোজ কবীর ও সাবেক সাধারণ সম্পাদক আল আমিন আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি সিরাজ মোল্ল্যা, সাধারণ সম্পাদক মইনুদ্দিনের হাতে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন, সহসভাপতি শরীফ মো. মুকতি মাহমুদ তিলক, সহ সাধারণ সম্পাদক শুকুর আলী টুকু, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ নান্নু হোসেন, দপ্তর সম্পাদক সেলিম হোসেন, সদস্য আরমান হোসেন, মাহবুব, আলমগীর হাসেন, মাহিম ইসলাম মুন, মোতালেব, মনির মিস্ত্রী। উল্লেখ্য, গত ২৪ জুলাই এ সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন অধ্যক্ষ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে যুবদল কোনো দর্শকের ভূমিকায় ছিল না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সংগঠনের প্রতিটি ইউনিট নিজেদের সর্বোচ্চ শক্তি নিয়ে রাজপথে থেকে আন্দোলনকে সফল করতে ভূমিকা রেখেছে। আন্দোলনের পুরো সময়জুড়ে যুবদলের অসংখ্য নেতাকর্মী হামলা, মামলা, গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হলেও কোনো বাধা-প্রতিবন্ধকতা তাদের রাজপথ থেকে সরিয়ে রাখতে পারেনি। শনিবার বিকেলে যশোর টাউন হল ময়দানে জেলা যুবদলের আয়োজিত যুব সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুল মোনায়েম মুন্না বলেন, “জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে যুবদল কোনো দর্শকের ভূমিকায় ছিল না। সংগঠনের প্রতিটি ইউনিট নিজেদের সর্বোচ্চ শক্তি নিয়ে রাজপথে নেমেছিল।…

Read More