Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ‘জাতীয় যুবশক্তির ৮ উপজেলা কমিটি গঠন সম্পন্ন
  • ফলোআপ : আবাসিক এলাকায় সোহাগ অটোর কারখানা বন্ধের দাবি এলাকাবাসীর
  • শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবারে স্বাস্থ্যঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা
  • আধা কিলোমিটার সড়কে আটকে কনেজপুরবাসীর ভাগ্য
  • যশোর বিসিকে সম্ভাবনার বিপরীতে সংকট, থমকে আছে শিল্পের অগ্রগতি
  • যশোরের মঞ্চে আসছে নতুন নাটক ‘ঘোমটা’
  • সাত আওয়ামী লীগ নেতাকর্মীর অব্যাহতি চেয়ে চূড়ান্ত প্রতিবেদন
  • মায়ের আত্মহত্যা, বাবা কারাগারে : সংকটে দুই শিশু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

‘জাতীয় যুবশক্তির ৮ উপজেলা কমিটি গঠন সম্পন্ন

banglarbhoreBy banglarbhoreSeptember 30, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ যশোর জেলা শাখার অন্তর্গত ৮টি উপজেলার কমিটি গঠন সম্পন্ন হয়েছে। সর্বশেষ শার্শা উপজেলা কমিটি গঠনের মধ্যে দিয়ে এ কার্যক্রম শেষ হয় বলে জানান জাতীয় যুবশক্তি যশোর জেলা শাখার আহবায়ক ইমদাদ হুসাইন।

তিনি জানান, দেশের রাজনৈতিক বাস্তবতায় রাজধানীর বাইরে একটি মফস্বল শহরে নতুন রাজনৈতিক সংগঠন হিসেবে বিরোধী অবস্থান থেকে তৃণমূল পর্যায়ে সংগঠন গড়ে তোলা কোনো সহজ কাজ ছিল না। তবে কমিটি গঠন করতে পারার সকল কৃতিত্ব যুবশক্তি যশোর জেলা শাখার প্রতিটি দায়িত্বশীল নেতা কর্মীর সম্মিলিত আন্তরিক প্রচেষ্টার ফল। তাদের ত্যাগ, শ্রম, মেধা ও পরিশ্রমের বিনিময়ে যশোর জেলার ৮ উপজেলায় জাতীয় যুবশক্তির কমিটি গঠন করতে সক্ষম হই।

মাদার সংগঠন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইমদাদ হুসাইন বলেন, এই অর্জনকে আমরা শেষ নয়, বরং একটি নতুন যাত্রার সূচনা হিসেবে দেখতে চাই। সামনের দিনগুলোতে সকলের সহযোগিতা, পরামর্শ ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে জাতীয় যুবশক্তি যশোর জেলা শাখাকে আরো সুশৃঙ্খল, সুসংগঠিত, শক্তিশালী ও জনসম্পৃক্ত করার চেষ্টা অব্যহত থাকবে।

রাজনীতির মাঠে একমত বা মতপার্থক্য থাকবে এমনটিই গণতন্ত্রের স্বাভাবিক সৌন্দর্য জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যশোর জেলা শাখার আহবায়ক মো. নুরুজ্জামান বলেন, সেই মতপার্থক্য যেন প্রতিহিংসা, সহিংসতা কিংবা বিভাজনের কারণ না হয়, আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতির প্রত্যাশা করি, যেখানে যুক্তি, আদর্শ, জনগণের অধিকার ও সাংগঠনিক শক্তিই হবে রাজনীতির মূল ভিত্তি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ফলোআপ : আবাসিক এলাকায় সোহাগ অটোর কারখানা বন্ধের দাবি এলাকাবাসীর

    September 30, 2026

    শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবারে স্বাস্থ্যঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা

    September 30, 2026

    আধা কিলোমিটার সড়কে আটকে কনেজপুরবাসীর ভাগ্য

    September 30, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.