তালা সংবাদদাতা : তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের রায়পুর গ্রামে দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে প্রায় ২.৪ কিলোমিটার নতুন সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে নতুন সড়ক নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, খলিলনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক গাজী শহিদুল্লাহ, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান,…
Author: banglarbhore
শ্যামনগর সংবাদদাতা : সাতক্ষীরার শ্যামনগরে বিএনপি নেতা ড. মো. মনিরুজ্জামানের পক্ষ থেকে দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসব চেক বিতরণ করা হয়। উপজেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান। শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলাইমান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী শাহআলম। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনমান উন্নয়নে সহযোগিতা করা সামাজিক দায়বদ্ধতার অংশ। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এ ধরনের সহায়তা অসহায়…
নড়াইল সংবাদদাতা : নড়াইলের লোহাগড়া উপজেলায় পথসভায় বক্তব্য প্রদানকালে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাইবুল হাসানের কাছ থেকে বিএনপি নেতা নেওয়াজ আহমেদ নজরুল ঠাকুর কতৃক মাইক কেড়ে নেয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে লোহাগড়া প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার তাইবুল হাসান বলেন, বিগত দিনে আমি ছাত্রদলের রাজনীতি করার সময় ফ্যাসিবাদ আওয়ামী সরকারের নির্যাত-হামলা মামলার শিকার হয়েছি, জেল খেটেছি। গত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে র্যালি শেষে এক পথসভায় বক্তব্য রাখি। এ সময় বিএনপির নেতাদের নানান বিশৃংখলার প্রতিবাদ স্বরূপ ছাত্রদলকে সুসংগঠিত করে বিএনপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া…
মাগুরা সংবাদদাতা : সারাদেশে গ্যাস সংকট, ঘনঘন লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখা। বৃহস্পতিবার দুপুরে শহরের নোমানী ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে। এ সময় বক্তব্য রাখেন জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যক্ষ মশিউর রহমান, সহকারী সেক্রেটারি মারুফ খারকি, পৌর আমীর আশরাফুল আলম এবং অ্যাডভোকেট আজমত হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে গ্যাস সংকট নিরসন, ঘনঘন লোডশেডিং বন্ধ, বিদ্যুতের মূল্য কমানো এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্য…
পাইকগাছা সংবাদদাতা : পাইকগাছায় শিক্ষার্থীসহ গরীব ও দুস্থদের মাঝে সাইকেল, ভ্যান ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ২৫-২৬ অর্থবছরে এডিপি’র অর্থায়নে ৪র্থ কিস্তির অতিরিক্ত বরাদ্দ থেকে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এসব উপকরণ বিতরণ করা হয়। সকালে উপজেলা পরিষদ হলরুমে খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে ২০ শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল, ২০ জন দুস্থ মহিলাকে সেলাই মেশিনসহ পাঁচজন গরীব ভ্যান চালকের হাতে নতুন ভ্যান তুলে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উপকরণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পাল, উপজেলা জামায়াতে…
নড়াইল সংবাদদাতা : নড়াইল জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থানা-উপজেলা ও পৌরসভা কমিটির সভাপতি-সম্পাদক পদ-মর্যাদার ৬ নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার করেছে দলটির কেন্দ্রীয় কমিটি। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বহিস্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন, নড়াইল সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম পলাশ, সদর পৌর বিএনপির সাবেক সভাপতি তেলায়েত হোসেন, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আহাদুজ্জামান বাটু, সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সাবেক সভাপতি মিলু শরীফ এবং সাবেক সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু। পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের ২৭ জানুয়ারি দলীয়…
বাংলার ভোর প্রতিবেদক জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা শাখার উদ্যোগে বিজয় মিছিল করা হয়েছে। বুধবার সকাল সাড়ে দশটায় শহরের বাদশাহ ফয়সাল স্কুল প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানে যশোর জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মোহাম্মদ নুরুজ্জামানের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল, যশোর জেলা যুগ্ম সমন্বয়কারী সাজিদ সারোয়ার ও সালমা আক্তার আশা, যুবশক্তি যশোর জেলার আহ্বায়ক এমদাদ হোসেন, শ্রমিকশক্তির আহ্বায়ক মো, আলাউদ্দিন, মণিরামপুর উপজেলা সংগঠক মুন্না, সদর উপজেলা সংগঠক ফরহাদ হোসেন,…
কেশবপুর সংবাদদাতা যশোরের কেশবপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও পশু হাসপাতাল প্রাঙ্গণে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থা (অসকস) কেশবপুর শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় আয়োজিত এ কর্মসূচিতে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মুক্তার আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলোকেশ কুমার সরকার এবং কেশবপুর পৌরসভার মেয়র প্রার্থী ও জামায়াতে ইসলামীর আমির প্রভাষক জাকির হোসেন। এ সময় অসকসের নেতৃবৃন্দ ও সদস্যরা পশু হাসপাতাল প্রাঙ্গণে বিভিন্ন ফলদ গাছের চারা রোপণ করেন। পরে সংগঠনের উপজেলা সভাপতি মাস্টার ওয়ারেন্ট অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা…
নড়াইল সংবাদদাতা নড়াইলের কালিয়ায় অভিনব কৌশলে পরিচালিত বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আরোজ আলী শেখকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। অভিযানের সফলতা নিশ্চিত করতে কালিয়া থানা পুলিশের সদস্যরা দিনভর কৃষক, ভ্যানচালক, হকার ও মুদিদোকানির ছদ্মবেশে এলাকায় অবস্থান করেন। বুধবার রাত ৮ টার দিকে উপজেলার সালামাবাদ ইউনিয়নের জোকারচর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার আরোজ আলী শেখ জোকারচর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, বুধবার দিনভর সাধারণ মানুষের সঙ্গে মিশে থেকে সন্দেহভাজনের গতিবিধি পর্যবেক্ষণ করেন অভিযানে অংশ নেয়া পুলিশ সদস্যরা। পরে রাত ৮টার দিকে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলীর নেতৃত্বে একটি দল উপজেলার সালামাবাদ ইউনিয়নের জোকারচর গ্রামে অভিযান চালায়। এ…
মাগুরা সংবাদদাতা মাগুরা জেলা ছাত্রদলের উদ্যোগে জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহরের সরকারি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মধুমতি হলের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। এছাড়া বক্তব্য দেন মাগুরা পৌর বিএনপির আহ্বায়ক মাসুদ হাসান খান কিজিল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ, পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, জুবায়ের হোসেন হিরো (সাবেক যুগ্ম আহ্বায়ক, মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল) এবং জুলফিকার আলী…