Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সুখের স্বপ্নে স্বামীর ঘরে এসে নড়াইলে প্রাণ গেল নববধূর
  • যশোরে শিক্ষার্থীদের অগ্রিম বেতন নিয়ে মাদ্রাসার পরিচালক উধাও
  • স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুর্গোৎসবের নিরাপত্তা সভায় অমলেন্দু দাস অপুর অংশগ্রহণ
  • মহেশপুর সীমান্ত : অবৈধভাবে ভারত যাওয়ার সময় শিশু-নারীসহ আটক ৬
  • লোহাগড়ায় সংবাদ সম্মেলন করে আ. লীগ ছাড়লেন হাসান মোল্যা
  • মাগুরায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বিষয়ে মতবিনিময়
  • ভৈরব নদে গোসল করতে নেমে ৫ বছরের শিশু নিখোঁজ
  • বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন মন্ত্রী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সুখের স্বপ্নে স্বামীর ঘরে এসে নড়াইলে প্রাণ গেল নববধূর

banglarbhoreBy banglarbhoreSeptember 30, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নড়াইল সংবাদদাতা

মাত্র এক মাস নতুন স্বপ্ন নতুন আশা নিয়ে এসেছিলেন স্বামীর ঘরে। আশা ছিল শ্বশুর-শ্বাশুড়ি-ননদ-দেবরকে নিয়ে বাকি জীবন সুখে কাটাবেন। যেখানে অর্থকষ্ট থাকলেও থাকবেনা সুখস্বপ্নের অভাব। তার কোন কিছুই আর হয়ে উঠলো না পপির জীবনে। তার আগেই নিভে গেল প্রাণ প্রদীপ। অভিযোগ উঠেছে স্বামীর নির্যাতনে মারা গেছেন পপি।

ঘটনাটি ঘটেছে নড়াইল সদর উপজেলায়। পপি খানম নামে ওই নববধূর মরদেহ উদ্ধার করেছে সদর থনা পুলিশ। এ ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী আরাফাত শেখকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

বুধবার সকালে উপজেলার রামচন্দ্রপুর গ্রামে ওই বধূর শশুর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ও নিহতের শশুর বাড়ির লোকজন জানায়, সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের টিপু সুলতানের ছেলে আরাফাত শেখ পেশায় একজন ট্রাক চালকের সহকারী। স্থানীয়দের ভাষ্য এলাকায় তার নামে একাধিক চুরির অভিযোগ রয়েছে এবং চুরির অপরাধে তিনি কয়েকবার ধরাও পড়েছেন। মাত্র এক মাস আগে বরিশালের মেয়ে পপি খানমকে তৃতীয় স্ত্রী হিসেবে বিয়ে করে ঘরে তোলেন আরাফাত। মঙ্গলবার রাতে তাদের মধ্যে পারিবারিক কলহ হলে পপিকে মারধর করেন তার স্বামী আরাফাত শেখ। পরে বুধবার সকালে আবারো ঝগড়া হয় তাদের, এসময়ও পপিকে মারধর করেন আরাফাত। এর জেরে ঘরে গঁলায় ওড়না পেঁচিয়ে পপি আত্মহত্যা করেছে বলে দাবি করেন তার শশুর বাড়ির লোকজন। খবর পেয়ে সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করেন।

তবে ঘটনার পর থেকেই এলাকায় এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা নিয়ে নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় পুলিশ তাৎক্ষণিকভাবে আরাফাত শেখকে জিজ্ঞাসাবাদের জন্যে পুলিশ হেফাজতে নেয়।

এ বিষয়ে নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে শিক্ষার্থীদের অগ্রিম বেতন নিয়ে মাদ্রাসার পরিচালক উধাও

    September 30, 2026

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুর্গোৎসবের নিরাপত্তা সভায় অমলেন্দু দাস অপুর অংশগ্রহণ

    September 30, 2026

    মহেশপুর সীমান্ত : অবৈধভাবে ভারত যাওয়ার সময় শিশু-নারীসহ আটক ৬

    September 30, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.