মাগুরা সংবাদাতা
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে মাগুরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন মাগুরার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ।
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান, সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) নিশাত আল নাহিয়ান, বিসিক মাগুরার উপব্যবস্থাপক অর্জুন কুমার বিশ্বাস, নিরাপদ খাদ্য কর্মকর্তা ইলিয়াস হোসেন এবং জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়া মাগুরা জেলা বণিক সমিতির সভাপতি মুন্সী হুমায়ুন কবীর রাজা, সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলামসহ জেলার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
সভায় ভোক্তাদের অধিকার সংরক্ষণ, পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, খাদ্যে ভেজাল ও অনিয়ম প্রতিরোধ, সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণ এবং ব্যবসায়ীদের দায়িত্ব ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক আস্থা ও সচেতনতা বৃদ্ধি এবং প্রচলিত আইন যথাযথভাবে অনুসরণের মাধ্যমে একটি সুষ্ঠু ও ভোক্তাবান্ধব বাজার ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি ভোক্তাদেরও নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
