সাতক্ষীরা সংবাদদাতা
বিশ্বের অন্যতম বৃহৎ মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাতক্ষীরা ইউনিটের ব্রাঞ্চ অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। এ সময় তিনি বলেন, “রেড ক্রিসেন্ট সোসাইটি আর্তমানবতার সেবায় নিয়োজিত একটি মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনের মানবিক কার্যক্রমকে এগিয়ে নিতে আমরা সবসময় সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।” তিনি সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির জন্য একটি নিজস্ব ভবন নির্মাণের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। এ ব্যাপারে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সহ-সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক ওমর ফারুক। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির এডি মাহফুজা আক্তার, কমিউনিকেশন অফিসার আব্দুল খালেক, প্লানিং ডেভেলপমেন্ট অফিসার মারিয়াম বিবি ।
এছাড়া সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য শফিকুল ইসলাম বাবু, ফরিদা আক্তার বিউটি, ডা. আবুল কালাম বাবলা, হাবিবুর রহমান, জাহিদ হোসেন, শফিকুল ইসলাম ও মনিরুজ্জামান, লাইফ মেম্বার শরিফুল ইসলাম, পারভিন আক্তার, সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষক প্রতিনিধি শাহিনুর রহমান, আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকা দিপালী রানী রায়, রেড ক্রিসেন্ট অফিসার হাসিবুল ইসলাম সোহান, যুব প্রধান ইকবাল কাদরী, সাবেক যুব প্রধান ইলিয়াস হোসেন, রেড ক্রিসেন্টের যুব সদস্যবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
