Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাঘারপাড়ায় নাশকতা মামলায় আ. লীগের ৭ নেতা-কর্মী আটক
  • আনুলিয়ায় চাঁদাবাজি, হত্যার হুমকি, মাছ লুট ও জবর দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
  • লোহাগড়ায় আ.লীগের সাধারণ সম্পাদকের পদত্যাগ
  • বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির অভিষেক
  • চুড়ামনকাটি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
  • মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ৩
  • বজ্রপাত প্রতিরোধে যশোরে স্কয়ার’র তালগাছের চারা রোপণ
  • ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে হামলার অভিযোগ নিরাপত্তাহীনতায় পরিবার, গ্রেপ্তার দাবি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 2
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আনুলিয়ায় চাঁদাবাজি, হত্যার হুমকি, মাছ লুট ও জবর দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreOctober 2, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আশাশুনি সংবাদদাতা :
আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে ভূমিহীনদের হত্যার হুমকি, চাঁদাবাজি, মাছ লুট ও ডিসিআর নিয়ে দীর্ঘকাল ভোগদখলীয় খাস জমি জবর দখলের পায়তারার অভিযোগে ভুক্তভোগিরা মানববন্ধন করেছে। বৃহস্পতিবার বিকেলে মির্জাপুর গ্রামে ভুক্তভোগিদের বাড়ির সামনে মেইন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ভূমিহীন শফিকুল ইসলাম, লুৎফর রহমান, রেজাউল গাজী, মনোয়ারা খাতুন, রুহুল গাজী, আঃ ওহাব সানা ও রুহুল আমিন সানা।

বক্তাগণ বলেন, আনুলিয়া মৌজায় ১ নং খাস খতিয়ানে ১৫৮৮ দাগে ২.৩০ একর জমি ৫ জন ভূমিহীন ও মির্জাপুর মৌজায় ৮৭ ও ১৬৮ নং খতিয়ানে ৪.৬৭ একর জমি ২০ জন ভূমিহীন ১৯৯৪ সাল হতে বা কেউ কেউ কিছু পর হতে বছর বছর ডিসিআর নিয়ে (২০২৪ সাল পর্যন্ত সবাই ডিসিআর নিয়ে) ভোগদখল করে আসছি।

সর্বশেষ ২০২৫ সালে পুনরায় ডিসিআর পেতে আবেদন করি কয়েকজনের ডিসিআর পাওয়ার পর ডিসিআর কার্যক্রম বন্ধ হয়ে যায়। চলতি ২০২৬ সালে আমরা পুনরায় যথা নিয়মে ডিসিআর পেতে আবেদন করেছি।

এছাড়া চিরস্থায়ী বন্দোবস্তের জন্য আবেদন করেছি। আমরা জমিতে মাছ চাষ, ধান চাষ ও সবজি চাষ করে আসছি। গত আগস্ট মাস থেকে কিছু ভূমি দস্যু আমাদেরকে উচ্ছেদ করতে ষড়যন্ত্র করে আসছে। এবং তারাও একই জমি ডিসিআর পেতে আবেদন করেছেন। আমাদের দখলে থাকা জমি ডিসিআর পাবেনা বুঝতে পেরে তারা জবর দখলের পায়তারা শুরু করেছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টি নিয়ে বসে মিমাংসার চেষ্টা করলেও শেষ নামেনি এবং আমরা তাদেরকে আমাদের দখলে থাকা জমিতে আসতে দিতে রাজি হয়নি।

ভূমিহীন মনোয়ারা বলেন, প্রতিপক্ষের আনিচুর, সোহাগসহ অন্যরা আমার কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবী করেন। শফিকুল ইসলাম বলেন, মোক্তার মেম্বারের হাত দিয়ে আনিছুর, সোহাগ ও অন্যরা তার কাছ থেকে ৪০০০ টাকা চাঁদা নিয়েছে। এরপরেও বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১ টার দিকে আনিচুর, মফিজুল, জাহাঙ্গীর ও বাবুসহ ৯ জন তার (শফিকুলের) মাছের খানা (পুকুর) থেকে জাল টেনে ৪ সহস্রাধিক টাকার মাছ লুট করে নিয়ে গেছে।

কেউ আসলে লাশ ফেলে দেব হুমকি দিলে সাহস করে কেউ তাদের বাধা দিতে যায়নি। এব্যাপারে প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থা ও জন প্রতিনিধিদের কাছে প্রতিকার চেয়ে অসহায় ভূমিহীনরা আকুতি করে বলেন, ওইটুকু খাস জমি ছাড়া তাদের আয়ের কোন সম্বল নেই। জমি হাতছাড়া হলে তাদেরকে পথে বসতে হতে পারে। তারা অপরাধীদের সুষ্ঠু বিচার ও প্রতিকার প্রার্থনা করেছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাঘারপাড়ায় নাশকতা মামলায় আ. লীগের ৭ নেতা-কর্মী আটক

    October 2, 2026

    লোহাগড়ায় আ.লীগের সাধারণ সম্পাদকের পদত্যাগ

    October 1, 2026

    বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির অভিষেক

    October 1, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.