Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির অভিষেক
  • চুড়ামনকাটি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
  • মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ৩
  • বজ্রপাত প্রতিরোধে যশোরে স্কয়ার’র তালগাছের চারা রোপণ
  • ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে হামলার অভিযোগ নিরাপত্তাহীনতায় পরিবার, গ্রেপ্তার দাবি
  • অভয়নগরে নদে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
  • প্রধানমন্ত্রীর নির্দেশের পর স্পিকারের কাছে এমপি মিষ্টির পদত্যাগপত্র
  • ‘জাতীয় যুবশক্তির ৮ উপজেলা কমিটি গঠন সম্পন্ন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, October 1
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ৩

banglarbhoreBy banglarbhoreOctober 1, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মহেশপুর সংবাদদাতা :
ঝিনাইদহের মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় মামুন হোসেন (৩২) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার(১অক্টবর) দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া ইউপির কুল্লাগাছা মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন হোসেন উপজেলার গাড়াাপোতা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দুপুরের দিকে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে যাত্রীসহ বাড়ি থেকে বের হন মামুন। পথে কুল্লাগাছা মাদ্রাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক্টর ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি উল্টে গিয়ে চালক মামুনসহ পাঁচজন গুরুত্বর আহত হন।

স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে দ্রুত মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মামুন হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে একই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় পতিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির অভিষেক

    October 1, 2026

    চুড়ামনকাটি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

    October 1, 2026

    বজ্রপাত প্রতিরোধে যশোরে স্কয়ার’র তালগাছের চারা রোপণ

    October 1, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.