বাংলার ভোর প্রতিবেদক :
যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যশোর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, বিশেষ অতিথি সদর উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর রবিউল ইসলাম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুর রহমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি হাফিজুর রহমান, ফতেপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল জলিল, উসমান গনি, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, প্রগতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি শহিদুল ইসলাম সুমন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক ব্যবস্থাপনায় ম্যানেজিং কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার্থীদের জন্য সুন্দর ও নিরাপদ শিক্ষার পরিবেশ তৈরি করা সম্ভব। নতুন কমিটি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং সহশিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
বক্তারা আরও বলেন, প্রাথমিক শিক্ষার ভিত মজবুত করার ক্ষেত্রে বিদ্যালয়ের পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ এবং নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি মো. ফারুক আহমেদ, সহ সভাপতি ফারহানা ফেরদৌস, সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আক্তার, সদস্য ইমরান হোসেন, রেখা খাতুন, আলেয়া খাতুন, মুরাদ হোসেন, আজিম হোসেন, কাজল রেখা, মমতাজ খাতুন, শামসুন্নাহার সালমা দায়িত্ব গ্রহণ করেন। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
