Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মামার ম*র*দে*হ দা*ফ*নে ভাগনির বাধা !
  • সাতক্ষীরায় শিক্ষার্থীদের সাইকেল দিলেন হাবিবুল ইসলাম হাবিব
  • ডুমুরিয়ায় জরাজীর্ণ স্কুলে পাঠদান, বিপাকে শিক্ষাথীরা
  • নড়াইলে জেলা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • যশোরে বিএনপি কর্মীকে আ.লীগ নেতা বানিয়ে নাশকতা মামলার অভিযোগ
  • আত্মীয় বাড়ি নিয়ে ধর্ষণ ঘটনায় নড়াইলে মামলা
  • মহেশপুরে ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে গৃহবধূ অপহরণ
  • নড়াইলে মধুমতির ভাঙনে দিশাহারা নদীপাড়ের মানুষ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 3
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বিএনপি কর্মীকে আ.লীগ নেতা বানিয়ে নাশকতা মামলার অভিযোগ

banglarbhoreBy banglarbhoreOctober 3, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

ঘুষের টাকা না দেয়ায় যশোরের চৌগাছা উপজেলার গুয়াতলী গ্রামের বিএনপি কর্মী রবিউল ইসলামকে আওয়ামী লীগের নেতা পরিচয়ে নাশকতা মামলায় গ্রেপ্তার করার অভিযোগ উঠেছে। বাড়ি থেকে ডেকে থানায় নিয়ে আটকে রেখে পরিবারের কাছ থেকে ৫ লাখ টাকা ঘুষ দাবি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার ছেলে মো. আলামিন।

এ ঘটনায় চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রহমানসহ পুলিশের কয়েকজন সদস্যের বিরুদ্ধে পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন আলামিন। অভিযোগের সঙ্গে রবিউল ইসলামকে বিএনপির সক্রিয় কর্মী বলে জানিয়েছেন নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তরিকুল ইসলাম ডাবলু ও উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম। তারা উপজেলা বিএনপির প্যাডে প্রত্যয়নপত্র দিয়েছেন।

লিখিত অভিযোগে আলামিন উল্লেখ করেন, তার বাবা রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি চৌগাছা উপজেলার ১০ নম্বর নারায়ণপুর ইউনিয়ন বিএনপির একজন সক্রিয় কর্মী। রাজনৈতিক পরিচয়ের কারণে অতীতেও তাদের পরিবার বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগ অনুযায়ী, গত ১ অক্টোবর রাত সোয়া ১১টার দিকে চৌগাছা থানার কয়েকজন পুলিশ সদস্য রবিউল ইসলামকে বাড়ি থেকে ডেকে থানায় নিয়ে যান। সেখানে ওসি তার কাছে ৫ লাখ টাকা ঘুষ দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে থানায় আটকে রাখা হয়। পরে ওই রাতেই তাকে একটি নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আলামিন বলেন, ওসি মামুনুর রহমানের নির্দেশে এএসআই কাজল, এসআই বিল্লাল, এএসআই মিকাইল ও এএসআই জাকির তার বাবাকে বাড়ি থেকে থানায় নিয়ে যান। পরে রবিউলকে ছাড়িয়ে নিতে পরিবারের পক্ষ থেকে থানায় যোগাযোগ করা হলে পুলিশের পক্ষ থেকে ৫ লাখ টাকা দাবি করা হয়।

আলামিন আরও অভিযোগ করেন, তার বাবা বিএনপির সঙ্গে যুক্ত থাকার পরও তাকে আওয়ামী লীগের কমিটির সদস্য হিসেবে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বিএনপির নেতাকর্মীদের দমন করতেই এমনভাবে রাজনৈতিক পরিচয় বদলে মামলা দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তরিকুল ইসলাম ডাবলু প্রত্যয়নপত্রে বিষয়ে বলেন, রবিউল ইসলাম বিএনপির সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে দলটির সঙ্গে জড়িত। রাজনৈতিক পরিচয়ের কারণে অতীতেও তার পরিবার বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছে।

চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম বলেন, রবিউল আওয়ামী লীগের সাথে না; বরং বিএনপির রাজনীতির সাথে জড়িত। তার পরিবার বিএনপির রাজনীতি করেন। চৌগাছা ওসি আওয়ামী লীগের সাথে জড়িত। তিনি চৌগাছা বিএনপিকে পরিকল্পতিভাবে ধ্বংস করার জন্য এ ধরণে কর্মকাণ্ড করতে পারেন।

অভিযোগের বিষয়ে চৌগাছা থানার ওসি মামুনুর রহমান বলেন, ‘রবিউল আওয়ামী লীগের কমিটির সদস্য। তাকে বিশেষ অভিযানে আটক করে আইন অনুযায়ী আদালতে চালান দেয়া হয়েছে।’

তার বিরুদ্ধে ঘুষ দাবি ও বিএনপির কর্মীকে আওয়ামী লীগের নেতা সাজিয়ে মামলা দেয়ার অভিযোগ অস্বীকার করে ওসি বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।’

এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মিরাজুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমরা খোঁজখবর নিয়ে দেখছি।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মামার ম*র*দে*হ দা*ফ*নে ভাগনির বাধা !

    October 3, 2026

    সাতক্ষীরায় শিক্ষার্থীদের সাইকেল দিলেন হাবিবুল ইসলাম হাবিব

    October 3, 2026

    ডুমুরিয়ায় জরাজীর্ণ স্কুলে পাঠদান, বিপাকে শিক্ষাথীরা

    October 3, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.