বাংলার ভোর প্রতিবেদক : যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছে। রোববার সকাল পৌনে ১০টার দিকে যশোর শহরের শংকরপুর বাস টার্মিনাল সংলগ্ন মহিউদ্দিন তেল পাম্পের পাশে দুর্ঘটনা ঘটে। খুলনা থেকে ছেড়ে আসা রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঝিনাইদহের দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিলে বাসটি উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে বাসের ছাদে থাকা অন্তত ১০ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে পাঁচজনের নাম জানা গেছে। তাঁরা হলেনÑমণিরামপুর উপজেলার বাসুদেবপুর গ্রামের মোহাম্মদ মাসুম বিল্লাহ (৩৭), মাগুরা সদর উপজেলার উত্তর মাজাইল গ্রামের…
Author: banglarbhore
কেশবপুর সংবাদদাতা : যশোরের কেশবপুরে ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রমে জনবল নিয়োগের ভাইবা পরীক্ষার ফলাফল বাতিল করে পুনর্নিরীক্ষণ এবং মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছভাবে চূড়ান্ত প্রার্থী নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন পরীক্ষার্থীরা। রোববার দুপুর ১২টা থেকে উপজেলা চত্বরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বে এ কর্মসূচি শুরু হয়। এতে ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রমে জনবল নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরা অংশ নেন। অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা এনসিপির আহ্বায়ক সম্রাট হোসেন, মিরাজ হোসেন, বোরহান উদ্দীন ও মাহফুজুর রহমান ইমন। কর্মসূচিতে অংশ নেওয়া পরীক্ষার্থীরা অভিযোগ করেন, ভাইবা পরীক্ষার প্রকাশিত ও প্রস্তাবিত ফলাফল নিয়ে তাদের মধ্যে প্রশ্ন ও অসন্তোষ তৈরি হয়েছে। তাই ফলাফল সাময়িকভাবে…
অভয়নগর সংবাদদাতা : যশোরের অভয়নগরে একটি প্রাইভেটকার থেকে ১৭ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রোববার ভোর ৫টার দিকে উপজেলার শুভরাড়া ইউনিয়নের বাশুয়াড়ী গ্রামের ধলুর মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন—কুমিল্লার গৌরীপুর থানার শাহাপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে ও প্রাইভেটকারচালক মো. মিজান (৩৩), কুমিল্লা কোতোয়ালি থানার গোলাবাড়ী গ্রামের ভূঁইয়াপাড়ার মৃত ফরিদ আহমেদ ভূঁইয়ার ছেলে পাভেল মিয়া ওরফে মিন্টু (৩৫) এবং খুলনার দৌলতপুর থানার পশ্চিম সেনপাড়া গ্রামের সাহেব আলী মিনার ছেলে মুসন মিনা (৩৫)। অভয়নগর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে বাশুয়াড়ী গ্রামের ধলুর…
বাংলার ভোর প্রতিবেদক : ইংল্যান্ডের ম্যানচেষ্টার ইউনাইটেড ও বার্নলির যুব দলে খেলার অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশের জার্সি বড় মঞ্চে খেলার স্বপ্ন দেখছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলার অ্যাডামা আববাস। ১৯ বছর বয়সী এই রাইট উইঙ্গারের লক্ষ্য বাংলাদেশের হয়ে যতটা সম্ভব সাফল্য অর্জন করা। তার বিশ্বাস, দলের সবাই ঐক্যবদ্ধ থেকে কঠোর পরিশ্রম করলে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব। যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের আবাসিক ক্যাম্পে যোগ দিয়ে এমন প্রত্যয়ের কথা জানিয়েছেন অ্যাডাম। রোববার দুপুরে একাডেমি মাঠে অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে নিজের লক্ষ্য, দলের পরিবেশ ও আসন্ন প্রতিযোগিতা নিয়ে কথা বলেন তিনি। একই ব্রিফিংয়ে দলের প্রস্তুতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে…
বাংলার ভোর প্রতিবেদক : নতুন ঘর সাজানোর স্বপ্ন ছিল। নবনির্মিত বাড়িতে স্ত্রীকে নিয়ে নতুন করে সংসার শুরুর প্রস্তুতিও চলছিল। সেই ঘরের জন্য প্রয়োজনীয় মালামাল কিনতে যশোর শহরে এসেছিলেন রশিদ ও তার স্ত্রী সাবিরা খাতুন। কিন্তু ঘরে ফেরা হলো না তাঁদের। পথেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্বামী-স্ত্রী দুজনই। রোববার বেলা সাড়ে ১১টার দিকে যশোর ক্যান্টনমেন্টের মেইন গেটের সামনে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন রশিদ ও সাবিরা খাতুন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবিরার মৃত্যু হয়। আর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান তার স্বামী রশিদ। নিহত রশিদ যশোরের চৌগাছা উপজেলার মডেলপাড়া গ্রামের ইসমাইলের ছেলে। পুলিশ ও…
বাংলার ভোর প্রতিবেদক : যশোর থেকে ঢাকায় প্রভাতী ট্রেনসহ যশোর রেলওয়ে জংশন সংস্কার ও উন্নয়নের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার বেলা ১১টার দিকে বৃহত্তর যশোর রেলযোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ এই স্মারকলিপি প্রদান করেন। রেলওয়ে মহাপরিচালক বরাবর দেওয়া এই স্মারকলিপি গ্রহণ করেন যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার সাইদুজ্জামান। স্মারকলিপিতে বলা হয়েছে, বৃহত্তর যশোর রেলযোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি দীর্ঘদিন ধরে যশোর থেকে ঢাকাগামী প্রভাতী ট্রেনসহ পাঁচদফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। সেই দাবির পাশাপাশি রেলওয়ের আরো কিছু সমস্যা-সংকট কমিটির দৃষ্টিগোচর হয়েছে। তার মধ্যে রয়েছে যশোর জংশনের যাত্রী বিশ্রামাগার ও দ্বিতীয় প্লাটফর্মের সমস্যা। নেতৃবৃন্দ জানানা, যশোরসহ এই এলাকার মানুষের রেল যোগাযোগের প্রধান…
বাংলার ভোর প্রতিবেদক : যশোরের বাঘারপাড়া উপজেলায় নিজ বাড়ির একটি কক্ষ থেকে মা ও শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে উপজেলার দোহাকুলা ইউনিয়নের খলশী গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। মৃত দুজন হলেন ওই গ্রামের জাকির হোসেনের স্ত্রী জুবায়দা খাতুন (৩২) এবং তাদের ছয় বছর বয়সী ছেলে জিসান। স্থানীয়রা জানান, শনিবার রাতে যশোরের বাঘারপাড়া উপজেলার খলশী গ্রামের জাকির হোসেনের বাড়ির ঘরে মা ও ছেলের মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত…
বাংলার ভোর প্রতিবেদক : যানজট, অবৈধ দখল, মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে যশোর শহরে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে জেলা প্রশাসন। পৌরসভার অনুমোদন ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া শহরে কোনো ভ্যান বা রিকশা চলাচল করতে দেওয়া হবে না। আগামী মাসের ১ তারিখ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। একই সঙ্গে যানজট নিরসনে আগামী সাত দিনের মধ্যে মাঠে নামছে জেলা প্রশাসন, পৌরসভা ও ট্রাফিক বিভাগ। তাদের সঙ্গে থাকবেন স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্যরা। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। সভায় গত জুলাই…
বাংলার ভোর প্রতিবেদক : পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের প্রতি আগ্রহ সৃষ্টি করতে যশোরের ডুসেক মডেল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষ বিতরণ করা হয়েছে। প্রিসেভ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে রোববার প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের ফলজ বৃক্ষ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিসেভ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের চেয়ারম্যান খায়রুল কবির চঞ্চল। এ সময় বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। দিন দিন জলবায়ু পরিবর্তন ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব বাড়ছে। এ পরিস্থিতিতে নতুন প্রজন্মকে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করা…
নড়াইল সংবাদদাতা : বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের নামে প্রদত্ত ‘সুলতান সম্মাননা পদক’-২০২৬ পাচ্ছেন চিত্রশিল্পী মো. আব্দুস সাত্তার। এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সোমবার (১০ আগস্ট) সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এ পদক শিল্পীর হাতে তুলে দেবেন বলে জানিয়েছেন এস এম সুলতান সংগ্রহ শালার কিউরেটর তন্দ্রা মুখার্জী। তিনি বলেন, এবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় এবং শিল্পী এস এম সুলতান সংগ্রহশালা, জেলা শিল্পকলা একাডেমি, নড়াইল জেলা প্রশাসনের সহযোগিতায় এস এম সুলতানের জন্মবার্ষিকী উদযাপন করা হবে। এ উপলক্ষ্যে দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে এস এম সুলতান শিশু স্বর্গে কোরআনখানি, শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি, আর্টক্যাম্প, শিশু-কিশোরদের…