সাতক্ষীরা সংবাদদাতা
তায়কোয়ানডো অঙ্গনে সাতক্ষীরার জন্য গৌরব বয়ে এনেছে নবজীবন তায়কোয়ানডো ক্লাব। ঢাকায় অনুষ্ঠিত ওপেন ক্লাব কাপ তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে ক্লাবটির চারজন খেলোয়াড়ই পদক অর্জন করেছেন।
তাদের অসাধারণ সাফল্যে অর্জিত হয়েছে ১টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ১টি তাম্রপদক।
গত ২ ও ৩ অক্টোবর ২০২৬ রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন ক্লাবের খেলোয়াড়রা অংশগ্রহণ করে।
এতে সাতক্ষীরা নবজীবন তায়কোয়ানডো ক্লাবের চারজন খেলোয়াড় অংশ নেন এবং প্রত্যেকেই পদক জয়ের কৃতিত্ব অর্জন করেন।
পদকজয়ী খেলোয়াড়দের মধ্যে শুভজিৎ স্বর্ণপদক, জিহান ও সামি রৌপ্যপদক এবং আফ্রিদী অর্জন করেন তাম্র পদক। তাদের এ অর্জন জেলার ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।
উল্লেখ্য, নবজীবন ইনস্টিটিউটের পৃষ্ঠপোষকতায় এবং জেলা তায়কোয়ানডো অ্যাসোসিয়েশনের প্রধান প্রশিক্ষক শেখ মুস্তাসিম বিল্লাহর নেতৃত্বে খেলোয়াড়রা প্রতিযোগিতার জন্য প্রস্তুতি গ্রহণ করেন।
