বাংলার ভোর প্রতিবেদক
নৃত্য বিতান যশোরের উদ্যোগে নজরুল বর্ষ ও ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সনদপত্র বিতরণ করা হয়েছে।
রোববার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এদিন সনদপত্র বিরণ করেন করেন নৃত্য বিতানের পরিচালক সঞ্জীব চক্রবর্তী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৃত্য বিতানের সভাপতি অ্যাডভোকেট শাহারিয়ার বাবু। অনুষ্ঠান পরিচালনা করেন ধীরাজ সাউ। অনুষ্ঠানে আলোচনা করেন নৃত্য বিতানের শিক্ষক সুকুমার আইচ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মেহেদী হাসান নয়ন, হুসাইন তারেক, জান্নাতুল নাঈমা সোনিয়া।
সাংস্কৃতিক অনুষ্ঠানে ভরত নাট্যম, কত্থক নৃত্য, লোকনৃত্য, সৃজনশীল নৃত্য পরিবেশিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে (প্রারম্ভিক বর্ষ থেকে ৬ষ্ঠ বর্ষ পর্যন্ত) ৮৭ জনকে সনদ পত্র প্রদান করা হয়।
