Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মামার ম*র*দে*হ দা*ফ*নে ভাগনির বাধা !
  • সাতক্ষীরায় শিক্ষার্থীদের সাইকেল দিলেন হাবিবুল ইসলাম হাবিব
  • ডুমুরিয়ায় জরাজীর্ণ স্কুলে পাঠদান, বিপাকে শিক্ষাথীরা
  • নড়াইলে জেলা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • যশোরে বিএনপি কর্মীকে আ.লীগ নেতা বানিয়ে নাশকতা মামলার অভিযোগ
  • আত্মীয় বাড়ি নিয়ে ধর্ষণ ঘটনায় নড়াইলে মামলা
  • মহেশপুরে ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে গৃহবধূ অপহরণ
  • নড়াইলে মধুমতির ভাঙনে দিশাহারা নদীপাড়ের মানুষ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 3
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নড়াইলে জেলা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

banglarbhoreBy banglarbhoreOctober 3, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

লোহাগড়া সংবাদদাতা

“রক্ত দিন জীবন বাঁচান, লড়ছি আমরা গড়তে মানবতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে লোহাগড়ায় নড়াইল জেলা ব্লাড ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে নড়াইল জেলা ব্লাড ব্যাংকের আয়োজনে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন, র‌্যালি, বৃক্ষরোপণ, কুইজ প্রতিযোগিতা, সম্মাননা স্মারক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১০ টায় লোহাগড়া উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নড়াইল জেলা ব্লাড ব্যাংকের সভাপতি কায়ছার ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। তিনি নড়াইল জেলা ব্লাড ব্যাংকের অ্যাপস উদ্বোধন করেন।

সংগঠনের সদস্য ইকরামুল ইসলাম ও আনিকা ইসলাম দিবার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সেবক মন্ডল, আল মারকাজুল ইসলামের সেক্রেটারি জেনারেল মুফতি এনামুল হাসান আজহারী, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান মাওলানা হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএ সাইফুল্লাহ মামুন, সমাজসেবক সৈয়দ শাহ আলম, নড়াইল জেলা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাহামুদুল হাসান, নড়াইল জেলা ব্লাড ব্যাংকের সহ সভাপতি কাজী মইনুল হাসান, সাধারণ সম্পাদক আম্মার হোসেন রকি প্রমুখ।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ,ব্লাড ব্যাংকের সদস্যসহ বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

স্বাগত বক্তব্য দেন জেলা ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা ও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান। আলোচনা শেষে প্রায় ৩১৫ জন রক্তযোদ্ধাদের সম্মাননা স্মারক দেয়া হয়। এছাড়া কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মামার ম*র*দে*হ দা*ফ*নে ভাগনির বাধা !

    October 3, 2026

    সাতক্ষীরায় শিক্ষার্থীদের সাইকেল দিলেন হাবিবুল ইসলাম হাবিব

    October 3, 2026

    ডুমুরিয়ায় জরাজীর্ণ স্কুলে পাঠদান, বিপাকে শিক্ষাথীরা

    October 3, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.