সাড়াতলা সংবাদদাতা :
যশোরের শার্শার ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ফুলসর ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার বিকেল ৪টায় ডিহি ইউনিয়নের শাড়াতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৮ দলীয় এ প্রতিযোগিতার ফাইনালে শাঁখারীপোতা বনাম ফুলসর ফুটবল দল অংশগ্রহণ করে।
শাড়াতলা ফুটবল একাদশ আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে নির্ধারিত ৫০ মিনিটে ৯ সদস্যের খেলোয়াড় দলে উভয় দল ২-২ গোলে ড্র করায় ম্যাচটি শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে ৫টি শুটে উভয় দল ৪-৪ গোলের সমতা হলে হাড্ডাহাড্ডির লড়াইয়ে পরে ১টি করে শুটে ১-০ গোলে ফুলসর ফুটবল দল জয়ী হয়।
ম্যাচে প্রথম গোলদাতা ও সেরা খেলোয়াড়ের পুরস্কার পান যথাক্রমে শাঁখারীপোতা দলের সজিব ও ফুলসর দলের ইমন। ম্যাচটি পরিচালনা করেন আজগার আলী।
খেলায় নেতৃবৃন্দকে সাথে নিয়ে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন এবং পুরস্কার বিতরণ করেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির শার্শা উপজেলার সভাপতি প্রভাষক মামুনুর রশিদ, ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান সরদার, সাধারণ সম্পাদক আব্দুর জব্বার সরদার, লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবিব খোকন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল হাই, নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম, সহসভাপতি আহমেদ আলি, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, ডিহি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সালাউদ্দীন মন্ডল, শার্শা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহেদ, বিএনপি নেতা আতিয়ার রহমান দুলু, মিজানুর রহমান মেম্বার, ইসাহক প্রধানীয়া, খাইরুল ইসলাম, শহিদুল ইসলাম, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোজাফফর ও আব্দুর রশিদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসী উদ্দীন, ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান সহ উপজেলা এবং স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
