Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অভিনেতা সমু চৌধুরী ওপর হামলার মাথায় চার সেলাই
  • জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ
  • আশাশুনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
  • পাইকগাছায় কারিগরি প্রতিষ্ঠানের সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
  • কেশবপুরে দুর্যোগ প্রশমন দিবসে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া
  • বেনাপোল স্থলবন্দরের উন্নয়নে পরিবেশগত প্রভাব নিরূপণ, জনমত যাচাই সভা
  • রামপালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
  • কেশবপুরে মাছের খাবার হিসেবে মুরগির বিষ্ঠা, দুজনকে জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, October 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অভয়নগরে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ

banglarbhoreBy banglarbhoreOctober 14, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

অভয়নগর সংবাদদাতা :
যশোরের অভয়নগরে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পের সরকারি ঘর বিক্রি ও দখলের অভিযোগ উঠেছে। নওয়াপাড়া পৌরসভার আলীপুর গ্রামের এ প্রকল্পে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘর একাধিকবার হাতবদল হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। অন্যদিকে, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় জরাজীর্ণ ঘরে দুর্ভোগ পোহাচ্ছেন সেখানে বসবাসরত পরিবারগুলো।

জানা গেছে, আলীপুর আশ্রয়ণ প্রকল্পে মোট ২২টি ঘর রয়েছে। সরেজমিনে দেখা যায়, প্রকল্পের ৭ ও ৮ নম্বর ঘরে পরিবারের সদস্য ও ভাগ্নির পরিবার নিয়ে বসবাস করছেন চেঙ্গুটিয়া এলাকার ইটভাটাশ্রমিক আব্দুল বারিক। তাঁর দাবি, আলীপুর বাজারের চা-দোকানি সাকিবের কাছ থেকে ঘর দুটি প্রতিটি ৭০ হাজার টাকা করে কিনেছেন। বড় মেয়ে ও জামাতার দেওয়া টাকায় ঘর দুটি কেনেন তিনি।

তবে স্থানীয়দের দাবি, আব্দুল বারিকের আগে ঘর দুটি অন্তত তিনবার হাতবদল হয়েছে। তাঁদের ভাষ্য অনুযায়ী, প্রথমে প্রতিটি ঘর ২০ হাজার টাকা, পরে ৩০ হাজার ও ৪০ হাজার টাকা এবং সর্বশেষ ৭০ হাজার টাকায় বিক্রি করা হয়। তবে ঘর দুটির মূল বরাদ্দপ্রাপ্ত ব্যক্তি কে ছিলেন এবং সাকিব কীভাবে ঘর দুটির নিয়ন্ত্রণ পান, তা নিশ্চিত হওয়া যায়নি। বক্তব্য নেওয়ার জন্য তার দোকানে গিয়ে সেটি বন্ধ পাওয়া যায়।

প্রকল্পের অন্যান্য ঘর নিয়েও অনিয়মের অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, নিজস্ব জমি ও বাড়ি থাকা সত্ত্বেও কেউ কেউ প্রভাব খাটিয়ে প্রকল্পের ঘর বরাদ্দ নিয়েছেন। তাদের অনেকে নিয়মিত বসবাস না করে মাঝেমধ্যে এসে ঘর পরিষ্কার করে আবার তালাবদ্ধ করে চলে যান।

প্রকল্পের ২ নম্বর ঘরের বরাদ্দপ্রাপ্ত ইয়াসমিন আক্তার মুন্নিকে ঘর থেকে উচ্ছেদের অভিযোগও করেছেন স্থানীয়রা। তাদের ভাষ্য, এক আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে মুন্নি কয়েক দিনের জন্য বাইরে গেলে তার অনুপস্থিতিতে স্থানীয় এক মসজিদের মুয়াজ্জিনকে ঘরটিতে থাকতে দেওয়া হয়। পরে মুন্নি ফিরে এলে তাকে নানা অপবাদ দিয়ে ঘর থেকে বের করে দেওয়া হয়।

বর্তমানে তিনি অসহায় অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন বলে স্থানীয়দের দাবি। পরে ওই মুয়াজ্জিন চলে গেলে আব্দুল্লাহ নামের এক ব্যক্তি ঘরটির দখল নেন বলে জানা গেছে। এসব অভিযোগের স্বাধীন যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে প্রকল্পের ঘরগুলোর অবকাঠামোগত অবস্থাও নাজুক। সরেজমিনে দেখা যায়, দেয়ালে বড় বড় ফাটল, মেঝেতে ভাঙন এবং টিনের চালে ক্ষতি রয়েছে। ১৩ নম্বর ঘরের বাসিন্দা রিনা বেগম বলেন, বৃষ্টি হলেই ঘরের ভেতর পানি পড়ে। সংস্কারের জন্য একাধিকবার কর্তৃপক্ষের কাছে গিয়েও কোনো কাজ হয়নি। বাধ্য হয়ে এনজিও থেকে ঋণ নিয়ে ঘর মেরামত করতে হচ্ছে।

এ বিষয়ে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেখ সালাহ উদ্দিন দীপু বলেন, সরকারি বরাদ্দের ঘর হস্তান্তর বা বিক্রির কোনো আইনি সুযোগ নেই। সুনির্দিষ্ট লিখিত অভিযোগ বা প্রমাণ পাওয়া গেলে তদন্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে আশ্রয়ণ প্রকল্পের ঘর মেরামতের জন্য আলাদা কোনো বিশেষ সরকারি বরাদ্দ নেই বলেও জানান তিনি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    অভিনেতা সমু চৌধুরী ওপর হামলার মাথায় চার সেলাই

    October 14, 2026

    জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ

    October 14, 2026

    আশাশুনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

    October 14, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.