কোটচাঁদপুর সংবাদদাতা : ঝিনাইদহের কোটচাঁদপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে নজরুল বর্ষ উদযাপন করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা চত্বরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন এমপি মতিয়ার রহমান। এর পর উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান। সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসাইন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, উপজেলা জামায়াতের আমির মাস্টার আজিজুর রহমান। পৌর বিএনপি সভাপতি সালাউদ্দিন বুলবুল সিডল। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।…
Author: banglarbhore
শ্যামনগর সংবাদদাতা : দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর খুলে দেয়া হচ্ছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের প্রবেশদ্বার। জাল-নৌকা মেরামত আর অগ্রিম প্রস্তুতির কোলাহলে শ্যামনগরের উপকূলে ফিরেছে ব্যস্ততা। কিন্তু দীর্ঘ বিরতির পর রূপসী সুন্দরবন তার বুক উন্মুক্ত করলেও, সেখানে পা রাখতে যাওয়া উপকূলীয় বনজীবী, জেলে ও বাওয়ালিদের চোখে স্বপ্নের চেয়ে এখন আতঙ্কের ছায়াই বেশি স্পষ্ট। মাথার ওপর চড়া সুদের ঋণের বোঝা, আর বনে ঢোকার মুখে ওত পেতে থাকা জলদস্যু বাহিনীর চাঁদাবাজি-এই দুই ঘাতক বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে অনিশ্চিত এক যাত্রা শুরু করছেন উপকূলের হাজারও মানুষ। তিন মাসের টানা মন্দা ও ঋণের পাহাড় সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, মাছ ও কাঁকড়ার প্রজনন মৌসুম নিশ্চিত করতে…
কেশবপুর সংবাদদাতা : যশোরের কেশবপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন কেশবপুর থানা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। সোমবার প্রেসক্লাবের সভাপতি একে আজাদ ইকতিয়ারের নেতৃত্বে প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিকরা নবাগত উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের কার্যালয়ে এ সাক্ষাৎ করেন। এ সময় উপজেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ, প্রশাসনিক কার্যক্রম এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের আন্তরিক মতবিনিময় হয়। এ সময় উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন বলেন, “কেশবপুরের উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” এ সময় সংগঠনের সিনিয়র…
বাংলার ভোর প্রতিবেদক : পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়নের অঙ্গীকারকে এগিয়ে নিতে লংকাবাংলা ফাউন্ডেশন যশোর সদরে অবস্থিত আর্মি মেডিকেল কলেজে সোমবার ফলজ বৃক্ষরোপন কর্মসূচি সম্পন্ন করেছে। কর্মসূচির আওতায় কলেজ প্রাঙ্গনে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপণ করা হয়। আর্মি মেডিকেল কলেজ যশোরের সিইও ব্রিগেডিয়ার জেনারেল সালাউদ্দিন আহমেদ, এডিশনাল ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল আসলাম হোসেন, ডেপুটি ডিরেক্টর মেজর মোসলেম উদ্দিন, অ্যাসোসিয়েট প্রফেসর মাহফুজুল হক, অন্যান্য ডিপার্টমেন্ট প্রধান এবং শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে লংকা বাংলা ফাউন্ডেশন পিএলসি যশোর শাখার ম্যানেজার মোহাম্মদ শাহাদাত হোসেনের তত্ত্বাবধানে বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন হয়। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়নের গুরুত্ব তুলে ধরা হয়। যশোর শাখার…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে শিশু লামিয়া ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সোহাগের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় যশোর জেলা ও দায়রা জজ আদালতের সামনে রায়মানিক সরদারপাড়া এলাকার সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপি অনুষ্ঠিত মানববন্ধনে ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্য, স্থানীয় বাসিন্দা ও সাধারণ পথচারীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, শিশু লামিয়াকে ধর্ষণের পর অভিযুক্ত সোহাগ দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, আসামি সোহাগ কারাগারে থাকলেও তার পরিবারের সদস্যরা মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করছে। পাশাপাশি হত্যা ও ধর্ষণের হুমকি দেয়া হচ্ছে বলেও তারা…
বাংলার ভোর প্রতিবেদক : যশোরে ২৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সিরাজুল ইসলাম রিপন (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। রোববার (৩০ আগস্ট) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে যশোর কোতয়ালী থানাধীন ঝুমঝুমপুর আদর্শপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, কোতয়ালী মডেল থানার এসআই মো. সাইফুল ইসলাম ও এসআই মো. আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ঝুমঝুমপুর আদর্শপাড়া এলাকার অ্যাডভোকেট রোকনুজ্জামানের বাড়ির সামনে কাঁচা রাস্তার ওপর থেকে সিরাজুল ইসলাম রিপনকে আটক করা হয়। আটকের পর তার সঙ্গে থাকা কালো রঙের একটি স্কুল…
বাংলার ভোর প্রতিবেদক : যশোর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৯ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহল দল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৮০টি ভারতীয় শাড়ি, ৯৭ কেজি ফুচকা, আড়াই কেজি জিরা, ৪৭টি চকলেট, ৩ কেজি কিসমিস, ৪ প্যাকেট সনপাপড়ি, ৯টি চাটনি, ৬ প্যাকেট পেস্তাবাদাম ও ৪৪৩টি কসমেটিকস সামগ্রি। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ৯ লাখ ৫৯ হাজার ৬৮০ টাকা। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান,…
বাংলার ভোর প্রতিবেদক : যশোরে অভিযান চালিয়ে ছয়টি মামলার ওয়ারেন্টভুক্ত ডাকাত সরদার শফিয়ার রহমান ওরফে শফি ড্রাইভারকে গ্রেপ্তার করেছে র্যাব-৬ ও র্যাব-৩-এর যৌথ দল। রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বাহাদুরপুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের বাসিন্দা। র্যাব জানায়, শফিয়ার রহমান ছয়টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলার ভোর প্রতিবেদক : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যশোরে দৈনিক রানার পত্রিকার সম্পাদক ও সাংবাদিক আর এম সাইফুল আলম মুকুলের ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রোববার সকালে প্রেসক্লাব যশোর, যশোর সংবাদপত্র পরিষদ, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট ইউনিয়ন যশোর জেলা, দৈনিক রানার পরিবার, রাতদিন নিউজ পোর্টালসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীর উদ্যোগে শোকর্যালির মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এ সময় সাংবাদিকরা কালো ব্যাজ ধারণ করেন। পরে মুকুলের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়। দুপুরে প্রেসক্লাব যশোর ও সাংবাদিক ইউনিয়ন যশোর উদ্যোগে আলাদা আলাদা ভাবে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্মরণসভায় বক্তারা বলেন, মুকুল হত্যার ২৮ বছর…
বাংলার ভোর প্রতিবেদক : ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে দ্রুত টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) চালু, কৃষকদের ক্ষতিপূরণ, আমডাঙা খাল সংস্কার ও উজানে নদী সংযোগসহ বিভিন্ন দাবি জানিয়েছে ভবদহ পানি নিস্কাশন সংগ্রাম কমিটি। রোববার সচিবালয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ও প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের সঙ্গে কমিটির প্রতিনিধি দলের বৈঠকে এসব দাবি জানানো হয়। যশোর-৩ আসনের সংসদ সদস্য বিদ্যুৎ ও জ্বালানি সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সহযোগিতা ও উপস্থিতিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভবদহের সমস্যা ও সমাধানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। মন্ত্রী প্রতিনিধি দলের বক্তব্য শোনেন এবং ভবদহ এলাকা পরিদর্শনের অঙ্গীকার করে বলেন, ভবদহ ও তিস্তাসহ এ ধরনের…