বাংলার ভোর প্রতিবেদক :
যশোর সরকারি সিটি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন প্রফেসর আব্দুস সালাম আজাদ। রোববার দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে এ পদে যোগদান করেন।
এর আগে তিনি যশোর সরকারি এম এম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। নতুন কর্মস্থলে যোগদানের পর সিটি কলেজের শিক্ষক-কর্মকর্তাদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন যশোর সরকারি এম এম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এ কে এম রফিকুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আতিয়ার রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর মুকুল হায়দার, যশোর সরকারি সিটি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক জয়নাল আবেদিন, সাবেক সম্পাদক আব্দুল হালিম, ড. আনোয়ার ইকবাল, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মদন মোহন দাস, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম, যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের হিসাব বিভাগের উপপরিচালক ফজলুর রহমান, অডিট কর্মকর্তা খুরশিদ মল্লিক এবং সিটি কলেজের প্রধান সহকারী আসলাম হোসেনসহ অন্যরা।
