Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোর সরকারি মহিলা কলেজের  পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন উপলক্ষে আলোচনা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসান ফারুক। প্রধান বক্তা ছিলেন কলেজ মসজিদের ইমাম মাওলানা আজহারুল ইসলাম। অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক  প্রফেসর নাসিরু ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আলাউদ্দিন, শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম। আরো বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক হাসানুজ্জামান, সহযোগী অধ্যাপক গোলাম শাহরিয়ার, সহকারী অধ্যাপক আসাদুজ্জামান, প্রভাষক মামুনুর রহমান প্রমুখ। পরিচালনা করেন প্রভাষক জুয়েল  খান। শেষে হামদ, নাত, কোরআন তেলাওয়াত ও রচনা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক দেশের মাছের রেণু পোনার মোট চাহিদার প্রায় ৬০ শতাংশই সরবরাহ হয় যশোর থেকে। শহরতলী চাঁচড়া ও আশপাশ এলাকায় গড়ে ওঠা শতাধিক হ্যাচারি থেকে প্রতিবছর উৎপাদিত হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছের রেণু ও পোনা। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব রেণু-পোনা যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। এই বাণিজ্যকে ঘিরে গড়ে উঠেছে বড় অর্থনৈতিক কর্মকাণ্ড; জীবিকা নির্বাহ করছেন কয়েক লাখ মানুষ। শুধু চাঁচড়ার মাছের পোনা মোকামেই প্রতিদিন গড়ে ৪ শ’ থেকে ৫শ’ মণ পোনা বিকিকিনি হয়, যার আর্থিক মূল্য বছরে প্রায় শত কোটি টাকা। যশোর শহরতলীর চাঁচড়া এলাকার এই মোকামে বর্তমানে ৫ শ’ থেকে ৬ শ’ ব্যবসায়ী রয়েছেন। রুই, মৃগেল, কাতলা, শিং, টেংরা,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : যশোরে সোনা ব্যবসায়ী আল-আমিন হোসেন হত্যা মামলার প্রধান পলাতক আসামি সফিয়ার রহমান টুটুলকে (২৮) আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তার দেয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকুও উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকা থেকে টুটুলকে আটক করে পিবিআই যশোরের একটি দল। পরে দুপুর সাড়ে ১২ টার দিকে তার দেখানো স্থান অনুযায়ী শহরের নাজিরশংকরপুর কোল্ড স্টোরেজের পেছনে একটি আধাপাকা বাড়ির জানালার সানশেডের ওপর থেকে চাকুটি উদ্ধার করা হয়। পিবিআই যশোরের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২০ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে চৌরাস্তা মোড়ের দোকান থেকে বাড়ি ফেরার পথে বারান্দীপাড়া…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : প্রতিবন্ধী শিশুদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত এবং মেয়েদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে যশোরে ৫২ প্রতিবন্ধী শিশুর মাঝে বিশেষ শিক্ষা সহায়ক উপকরণ ও তিন মেয়ের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়েছে। বুধবার যশোরে ‘বাঁচতে শেখা’র হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়। লিলিয়ান ফান্ডের আর্থিক সহযোগিতা ও সিডিডির কারিগরি সহায়তায় ‘বাঁচতে শেখা’ বাস্তবায়িত ম্যাপ ইন সিবিআর প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক। সভাপতিত্ব করেন ‘বাঁচতে শেখা’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. অ্যাঞ্জেলা গোমেজ। প্রকল্পের আওতায় ৫২ জন প্রতিবন্ধী শিশুকে বিশেষ শিক্ষা সহায়ক উপকরণ দেয়া হয়। তাদের…

Read More

বাংলার খেলা প্রতিবেদক : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) তিন দিনব্যাপি আন্তঃবিভাগ দাবা ও ক্যারাম (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা শেষ হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেশিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মধ্যদিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। গত ৩১ আগস্ট এ প্রতিযোগিতা শুরু হয়। তিন দিনব্যাপি আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা দাবা ও ক্যারাম প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপসহ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ। প্রধান অতিথির…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : জাতীয় যুব জোটের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার যশোর জেলা কমিটির আয়োজনে দলীয় কার্যালয়ে বিকেলে কেক কাটা হয়। জাসদের কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম প্রধান অতিথি হিসেবে কেক কাটেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় যুব জোট যশোর জেলা সভাপতি সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক আবুল বাসার মুকুল, সহসভাপতি হাফিজুর রহমান খোকন, কবির হোসেন রাব্বুল, আজিজুর রহমান মিলন, আহাদ আলী প্রমুখ। এছাড়াও জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কায়েস, সাংগঠনিক সম্পাদক শরীফ আহমেদ বাপী, পৌর জাসদের আহবায়ক মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। কেক কাটার আগে সংক্ষিপ্ত আলোচনায় জাসদের কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম বলেন, দেশের ক্রান্তিলগ্নে দেশের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর জাতীয় পার্টির নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। যশোর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মকবুল হোসেন ও সদস্য সচিব খবির গাজী এই নতুন কমিটিগুলোর আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন। তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে এই কমিটিগুলো গঠন করা হয়েছে বলে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ জানিয়েছেন। অভয়নগর উপজেলায় ৫১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটিতে জহির উদ্দিনকে আহ্বায়ক এবং শেখ ফরিদ হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিতে যুগ্ম আহ্বায়কগণ করা হয়েছে মনিরুল ইসলাম লাভলু বাঘা, এম এ ওহেদ, সৈয়দ ফরিদুল ইসলাম, প্রহল্লাদ সাহা, শেখ আব্দুল কাদের, এম এম আব্দুল…

Read More

প্রেসক্লাব যশোরের আগামী ১৯ সেপ্টেম্বরের নির্বাচন পরিচালনার জন্য আজ বুধবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু ও সদস্য সচিব অ্যাড. আনিছুর রহমান। বুধবার দুপুরের পর প্রেসক্লাব এসে দায়িত্ব বুঝে নেন তারা। এ সময় আহ্বায়ক ফকির শওকত, আহ্বায়ক কমিটির সদস্য আহসান কবীর, নূর ইসলাম ও এম. আইউব উপস্থিত ছিলেন। দায়িত্ব বুঝে নেয়ার পর নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সৈয়দ সাবেরুল হক সাবু নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য প্রেসক্লাবের তৃতীয় তলায় একটি কক্ষ বুঝে নেন। সেখানেই নির্বাচন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে।-প্রেস রিলিজ

Read More

আশাশুনি সংবাদদাতা : আশাশুনিতে কৃষি কর্মকর্তা আব্দুস সোবাহান বিভিন্ন বাজারে সার ও কীটনাশকের ডিলারের দোকান পরিদর্শন করেছেন। বুধবার বেলা ১১টায় উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারের গাজী এন্টারপ্রাইজ, তৃষা এন্টারপ্রাইজসহ তিন দোকান ও আশাশুনি সদরের দুই দোকানসহ উপজেলার বিভিন্ন সার ডিলারের দোকান আকস্মিক পরিদর্শন করেন। কৃষকদের মাঝে সঠিক মূল্যে ও নিরবচ্ছিন্নভাবে সার সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এই পরিদর্শন পরিচালনা করেন তিনি। এ সময় তিনি উপজেলার বিভিন্ন খুচরা ও পাইকারি সারের দোকান ঘুরে দেখেন, সারের স্টক রেজিস্ট্রার যাচাই করেন এবং সরকার নির্ধারিত মূল্যে কৃষকের মাঝে সার বিক্রির নির্দেশনা প্রদান করেন। একই সাথে সারের কৃত্রিম সংকট রোধ এবং কোনো ধরনের অনিয়ম পেলে কঠোর…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা সাধারণত বয়স্ক ও বৃদ্ধদের জন্য বিভিন্ন মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হলেও এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ঝিনাইদহের কোটচাঁদপুরের সানরাইজ প্রি-ক্যাডেট স্কুল। শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটির উদ্যোগে দুই দিনব্যাপি বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সানরাইজ প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্পের প্রথম দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবারও দিনব্যাপি এ ক্যাম্প চলবে বলে জানান সংশ্লিষ্টরা। ক্যাম্পের উদ্বোধন করেন জীবন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মফিজুল ইসলাম বাবু। তিনি জানান ক্যাম্পটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছে জীবন উন্নয়ন সংস্থা। মেডিকেল ক্যাম্পে দুইজন মেডিকেল অফিসার ডা. মাহফুজ ও ডা. তামান্না ইয়াসমিন শিশুদের চিকিৎসাসেবা প্রদান করেন। প্রথম…

Read More